December, 2017
হারানো বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য যানানো যাচ্ছে যে,ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌরএলাকার নারায়নপুর গ্রামের মোঃ আবুল হাসেম (৯৫) গত ১৬/১২/২০১৭ইং তারিখ শনিবার সকাল অনুমানিক ০৬ ঘটিকায় তাহার নিজ বাড়ি থেকে শারীরিক ব্যায়াম করার উদ্দেশ্যে বাহির হইয়া পুনরায় তার নিজ বাড়ী ফিরে আসে নাই।তাহার খোঁজ নিতে বিভিন্ন আত্মীস্বজনদের বাড়িতে তলব করার পরেও তাকে না পেয়ে তার সন্ধানের জ্ন্য নবীনগর থানায় সাধারন ডায়রী করা হয়েছে যাহার নং- ৭৩৬ তারিখ-১৭/১২/২০১৭ ইং। নিচে ছবিতে মাঝ খানে হারানো ব্যক্তি মোঃ আবুল হাসেম (৯৫)কে দেখা যাচ্ছে।
বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সারাদেশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে —-মোকতাদির চৌধুরী এমপি
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল হাই একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও আইডিয়াল হাই একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলRead More
সরাইলে বিভিন্ন দলের অর্ধ-শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মনবাড়িয়া সরাইলে বিভিন্ন দল থেকে অর্ধ-শতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। গত (রবিবার) দুপুরে কালিকচ্ছ জাতীয় পার্টির কার্যালয়ে মোঃ আজাদ মিয়ার নেত্রীত্বে প্রায় অর্ধ-শতাদিক কর্মী নিয়ে জাতীয় ছাত্র সমাজে যোগদান করেন। উক্ত যোগদান সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর মিয়া (উজ্জল) । যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িযা-২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সদস্য জনাব তৌহিদুল ইসলাম। সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্নআহবায়ক এমদাদুল হক (সালেহ)। কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টিরRead More
নবীনগরে এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজসহ একাধিক কলেজে এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানা যায়, সরকারি বিধি মোতাবেক এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণ বাবদ ১৭৬০/- টাকা (মানবিক ও ব্যবসায় শিক্ষা) এবং ১৯০০/- টাকা (বিজ্ঞান) নির্ধারিণ করা থাকলেও উপজেলার লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ২ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ফি আদায় হওয়ায় অভিভাবকের মধ্যে চাপের সৃষ্টি হয়। ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ ফরমপূরন বাবদ ২৫০০/- টাকা, কোচিং বাবদ ১৫০০/- টাকা এবং অকৃতকার্য প্রতি বিষয়ে ২০০০/- টাকা করে নিচ্ছে বলেRead More
আওয়ামীলীগ নেত্রী স্বপ্না হত্যার খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
নবীনগরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা
নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা জিনদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়ার বাড়িতে হামলা।উপজেলার একই ইউনিয়নে আওয়ামীলীগ নেত্রী স্বপ্না হত্যার ১মাস পার হতে না হতেই আরো একটি অনাকাঙ্খিত ঘটনা জন্ম নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়,গত (২১/১২) বৃহস্পতিবার রাত ০২ ঘটিকায় অজ্ঞাত পরিচয় ৪/৫ জন লোক প্রবেশ করে বসত ঘরের সামনে থাকা দুইটি লাইট খুলে ঘরের সামনের দরজার ছিটকারী খোলাকালে পার্শ্বের বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী পারভীন বেগম বাড়ির দরজা খোলার আওয়াজ পেয়ে চিৎকার শুরু করে। এমতাবস্থায় আশপাশের লোকজন এসে জড়ো হয়। তাৎক্ষনিক অজ্ঞাত ব্যাক্তিরা টের পেয়ে সিএনজি নিয়ে পালিয়েRead More
নবীনগরে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন
নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে গত শনিবার (২৩/১২) নবীনগর মহিলা কলেজে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম। এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এড.শিব শংকর দাস, নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ মাসে ১৪৫২৯ মামলার নিষ্পত্তি
ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত ২৮ মাসে ১৪ হাজার ৫২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে এ তথ্য জানান। পরিসংখ্যান তুলে ধরে মো. মনির কামাল জানান, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ৫২৬টি, ২০১৬ সালে ৫ হাজার ৫৭৫টি এবং চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৪২৮টি মামলা নিষ্পত্তি করা হয়। এ সময়ে ১ হাজার ৮৮২ মামলায় বিভিন্ন মেয়াদে ২ হাজার ৪৭৩ জন আসামিকে সাজা দেয়া হয় বলে জানান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সম্মেলনে সিদ্ধান্তগুলোর মধ্যেRead More
জেরুজালেমকে রাজধানী ঘোষণায় আখাউড়ায় বিক্ষোভ
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় আখাউড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে তৌহিদি জনতা । শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারস্থ মটরস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার উলামায়ে কেরাম, ইমাম পরিষদ ও তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারীরা ডোনাল ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে। মিছিল শেষে সড়ক বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মনির হোসেন বাবুল, মুফতি আসাদুজ্জামান, মাওলানা আসাদ আল হাবীব, কাজী মাঈন উদ্দিন ও বিল্লাল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ওসমান গনির প্রফেসর পদে পদোন্নতি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নং সুহিলপুর ইউনিয়ন এর কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ওসমান গনি সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। তিনি সুহিলপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম জনাব নওয়াব আলী মাষ্টার এর জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে উনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অর্থনীতি বিভাগে কর্মরত আছেন। ড.মোহাম্মদ ওসমান গনির জন্ম ১৯৫২ সালে উত্তর সুহিলপুর গ্রামে। ছোট বেলা থেকেই উনি তীক্ষ্ম মেধাবী ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে স্কলারশিপ পেয়েছেন। ১৯৬৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কুমিল্লা বোর্ডে সপ্তম স্থান অর্জন করেন। এইচএসসি পরীক্ষায়Read More
শিক্ষাথীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে —-মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন শিক্ষা এমন একটি মাধ্যম যার দ্বারা মানুষের অন্তরের দৃষ্টি খুলে যায়, শিক্ষাথীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি গতকাল সকালে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের উদ্বোধন আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুল এর সভাপতি গ্রিন ইনিভাসিটি অব বাংলাদেশের উপাচার্য্য ড. মো গোলাম সামদানীর সভাপতিত্বে মোকতাদির চৌধুরি এমপি আরোRead More



















