December, 2017
নবীনগরে বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেফতার
নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও নগত টাকাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ । মাদক ব্যবসায়ী সলিমগঞ্জ বাজারের খিদমাহ্ ডেন্টাল কেয়ারের মালিক মো. সালাউদ্দীন (৩২)। সোমবার (২৬/১২) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার দোকানের পাশের রুম থেকে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তার রুম থেকে ২৬৪ পিস ইয়াবা ও নগত ৫ হাজার টাকাসহ উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ গোলম সারোয়ার । নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, প্রভাবশালীদের ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবৎ এলাকায় দেদারসে মাদকের ব্যবসা করে আসছে।Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করছেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা —- মোকতাদির চৌধুরী এমপি
বৃহস্পতিবার বিকালে শহরের সড়কবাজারে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষ্যে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ারRead More
“৩০০ আসনে প্রার্থী দিবে ইসলামী ঐক্যজোট ”: নবীনগরে আবুল হাসানাত আমিনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট। স্বতন্ত্র ভাবে মিনার প্রতীকে আমরা নির্বাচনে অংশ নেব। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কওমি ছাত্র ঐক্য পরিষদে উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী স্মরণে তার জীবন ও কর্ম র্শীষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবুল হাসানাত আমিনী আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টির অনুসারী নই। আমরা ইসলামের অনুসারী। অনুষ্ঠানে নবীনগর উপজেলাRead More
কসবা পৌর মেয়রের উদ্যোগে কুরআনের আদলে প্রথম ভাস্কর্য ::দেখতে শত শত মানুষের ভিড়
খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ বাংলাদেশের ইতিহাসের প্রথম কুরআন ভাস্কর্য তৈরি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। ঢাকার চারুকলা ইনস্টিটিউটের মেধাবী ছাত্র ভাস্কর কামররুল হাসান শিপন এ ভাস্কর্যটি নির্মাণ করেন। তবে ইতোমধ্যেই ভাস্কর্যটি নির্মাণ শেষের দিকে হলেও এটি দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার লোকজন। এর আগে বাংলাদেশে আর কেউ এ রকম ভাস্কর্য নির্মাণ করেনি বলে জানা যায়। কসবা পৌরসভার মেয়র মো: এমরান উদ্দিন জুয়েলের তত্ত্বাবধানে নির্মিত কুরআনের আদলে তৈরি এ ভাস্কর্যটি আগামী ৩১ ডিসেম্বর রোববার আইনমন্ত্রী আনিসুল হক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকার ব্যস্ততম কদমতলা মোড়ে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। উন্নতমানেরRead More
বজয়নগরে ওয়ার্কাস পার্টির উদ্যোগে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উপলক্ষ্যে বিশাল সমাবেশ ও লাল পতাকা মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বিজয়নগর উপজেলার ওয়ার্কাস পার্টির উদ্যোগে এ উপলক্ষ্যে এক সমাবেশ ও লাল পতাকা মিছিলে আয়োজন করা হয়। উপজেলা শহরের আমতলী থেকে শহীদ মিনার পর্যন্ত লাল পতাকা মিছিল শেষে বিজয়নগর ওয়ার্কাস পার্টির সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য এ্যাড. আকছির এম চৌধুরী। এসময় বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, আলী আকাশ, অপূর্ব দেব, রায় মোহন চৌধুরী, বিল্লাল মিয়া প্রমূখ। বক্তারা অক্টোবর বিপ্লবের তৎপর্য তুলে ধরে বলেন গ্রাম-শহরের মানুষের বৈষম্য কমিয়ে আনার উপর গুরুত্বRead More
নবীনগরে লিচু চকলেট খেয়ে শিশুর মৃত্যু
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বুধবার সন্ধ্যায় লিচু চকলেট খেয়ে জুনায়েদ নামে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে নরসিংদী জেলার হিরন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে হিরন মিয়া তার শশুর বাড়ি উপজেলার মির্জাচর গ্রামে আসার সময় শিশুপুত্র জুনায়েদের জন্য দোকান থেকে লিচু চকলেট কিনে নিয়ে আসে,সে লিচু চকলেট গলায় আটকে গেলে তাকে দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
“হাসপাতালের সেবার মান বৃদ্ধিই আমাদের প্রথম লক্ষ্য” —–তত্ত্বাবধায়ক ডা: মো: শফিকুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া, ২৮ ডিসেম্বর, ২০১৭: “হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং সেবা গ্রহণে হয়রানি রোধ কল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে”। ২৮ ডিসেম্বর ২০১৭ দুপুর ১২:০০ ঘটিকায় সদর হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল এর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় এ আশ^াস প্রদান করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: শফিকুল ইসলাম। তিনি আরও বলেন যে যদি কোন ন্যায্য অভিযোগ ও পরামর্শ তার কাছে প্রেরণ করা হলে তার যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সনাক সদস্য মোহাম্মদ আরজুর সঞ্চালনায় সভায় স্বাগতRead More
আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি’র রোগমুক্তি কামনায় রেড ক্রিসেন্ট, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের দোয়া ও মিলাদ মাহফিল
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি ঢাকা এ্যাপোলো হাসপাতাল এর আইসিওতে ভর্তি হওয়ায় তার রোগমুক্তি কামনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস চেয়ারম্যান জায়েদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী এড. এমাদাদুল হক চৌধুরী’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ এইচ মাহবুব আলম, মোঃ শাহাজাদ, মাসুকুল কবীর, আশিকুর রহমান পাঠান, মোঃ সাফায়েত আলম, শামীমা আক্তার রীনা, ইউনিট অফিসার মোঃ আতিকুর রহমান, যুব রেড ক্রিসেন্ট এর প্রশিক্ষণ সমন্বয় পরিষদেরRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের সদস্য মোঃ হাসমত শাহর এর মাতার মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ।
প্রেস বিজ্ঞপ্তি:: শহরের কাজীপাড়া নিবাসী পৌর যুবদলের সদস্য বার বার কারা নির্যাতিত যুবদল নেতা রাজপথের সাহসী সৈনিক মোঃ হাসমত শাহ্্ এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আশুগঞ্জের লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে আল মামুন সরকার
স্বার্থের জন্য যারা আওয়ামীলীগের রাজনীতি করতে চায়, তাদের আওয়ামীলীগের সদস্য করা হবে না॥
আশুগঞ্জ প্রতিনিধি॥ স্বার্থের জন্য যারা আওয়ামীলীগের রাজনীতি করতে চাই তাদের আওয়ামীলীগের সদস্য করা হবে না। যারা দলের জন্য নিস্বার্থ্য ভাবে কাজ করবে তাদেরকেই আওয়ামীলীগের সদস্য করতে আহবান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যেতিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড্যাঃRead More



















