December, 2017
আশুগঞ্জ রেলস্টেশনের গ্রেড অবনমন: প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল
আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে রবিবার আশুগঞ্জসহ এর আশপাশ এলাকায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে জাগ্রত আশুগঞ্জবাসী নামের একটি সংগঠন। হরতাল চলাকালে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রেল চলাচল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হরতাল সফল করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় পথসভা ও সমাবেশ করছেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। আশুগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হরতালের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়, অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেডে পুনর্বহাল, মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেনেরRead More
সরাইলে চমকের মুক্তিযোদ্ধা ফলক উম্মোচন ও বৃত্তি প্রদান
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “হাত ধরো, এগিয়ে যাই”-এ প্রতিপাদ্যকে সামনে রেখেই এগিয়ে চলছে সরাইলের ‘চমক সমাজ উন্নয়ন সংস্থা’ নামক সংগঠনটি। ইতিমধ্যে সফলতার সাথে কয়েকটি সামাজিক কাজ ও শিক্ষার্থীদের উদ্ভোদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে চমক দেখিয়েছেন অজপাড়া গাঁয়ের এ সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকালে তাদের উদ্যোগেই রসুলপুর গ্রামে ১৩ জন মুক্তিযোদ্ধাুর স্মৃতিফলক উম্মোচন ও স্থানীয় ৪১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে মেধাবৃত্তি পুরস্কার। এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সংগঠনের সম্পাদক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ারRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যুবকের রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল মান্নান (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মান্নান ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে মান্নান তার নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে তার মা তাকে ডাকতে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মান্নানের মৃত্যু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।Read More
বাঞ্ছারামপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ১০ বছরের সাজাপ্রপ্ত আসামি ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়,উপজেলার রুপসদী গ্রামেরামের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেন (৪০)ও শিপন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে গতকাল বৃহস্পতিবার (২৮/১২) বাঞ্ছারামপুর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিরের বিরুদ্ধে ১৯৯৬ সালে ঢাকার ক্যান্টনমেন্ট থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী এবং মাদক ব্যবসায়ী শিপনের বিরুদ্ধে ঢাকা তেঁজগাও থানায় ৫টি মাদকের মামলা চলমান রয়েছে। এরমধ্য ২টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। থানা সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার তাদের জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ এর মহান বিজয় দিবস উদযাপন এবং শোক সভা
গত ২৩শে ডিসেম্বর শনিবার জ্যামাইকার ঘরোয়া রেষ্টোরেন্টে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ এর আয়োজনে মহান বিজয় দিবস এর আলোচনা সভা এবং ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রয়াত মাননীয় মন্ত্রী এডভোকেট সায়েদুল হক এর স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদ্য প্রয়াত সংগঠনের কার্যকরী সদস্য প্রবাসের পরিচিত মুখ মরহুম মো: ফারুক আহমেদ এর জন্য শোক প্রকাশ করা হয় এবং সংগঠনের সভাপতি এম এ হাকিম খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মজনু এর সঞ্চালনায় এবং অনুষ্ঠানের আহবায়ক রাজু আহমেদ মোবারক এর তত্তাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরRead More
ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ঢাকার বাইরের ব্রাক্ষ্মণবাড়িয়া সরকারী কলেজ কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল অনুযায়ী ৬ জানুয়ারি ২০১৭ শনিবার এই কেন্দ্রে ভোট গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু এদিন স্থানীয় ইজতেমা হওয়ার কারণে উক্ত কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করা হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, তফসিল বিজ্ঞপ্তির অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার ভিক্টোরি কাপ ২০১৭ জিতল “বাউনবাইরার কতা”
শীতকালের অন্যতম আকর্ষণ ব্যাডমিন্টন খেলা। বৃহস্পতিবার শাসরুদ্ধকর ম্যাচের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সমাপ্ত হলো ব্যাডমিন্টন লীগ “ভিক্টোরি কাপ ২০১৭”। জেলা পুলিশের সহযোগিতা ও ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ফাইনাম ম্যাচে মাঠে নামে দুই শক্তিশালী দল শেখ কুতুব স্মৃতি সংঘ ও বাউনবাইরার কতা। শেখ কুতুব স্মৃতি সংঘের হয়ে খেলেন রিয়াদ ও রবিউল অন্যদিকে বাউনবাইরার কতার হয়ে মাঠে নামেন লিমন বৈদ্য ও তমাল বৈদ্য। তিন ম্যাচ সিরিজের খেলায় দুটিতে জিতে চ্যাম্পিয়ন হয় বাউনবাইরার কতা। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় লিমন বৈদ্য। পরে ঝাকঝমকপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশRead More
সিসি ক্যামেরার আওতায় ব্রাহ্মণবাড়িয়া শহর
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং রাস্তায় ৬৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানা চও্বরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর -৩ অাসনের সাংসদ সদস্য মুক্তিযোদ্ধা র, অা,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স সভাপতি অাজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অাল- মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যানRead More
“হতদরিদ্র শিশু রিপনের দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি জনাব মো: মিজানুর রহমান পিপিএম (বার)”
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের আনিস মিয়ার ছেলে রিপন যাকে এখন সবাই চিনে স্মাট কফি বালকে নামে । পরিবারের অভাব অনটনের কারনে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ওঠার পর বিদ্যালয় ছাড়তে হয় । আজ ২৮ ডিসেম্বর ২০১৭খ্রি: সকাল ১১.০০ ঘটিকার সময় অতিরিক্ত ডিআইজি মহোদয় তার পড়ালেখার দায়িত্ব সহ ব্রাহ্মণবাড়িয়া ল্যাবরেটরি স্কুল এ ভর্তি করিয়ে দেন এবং পড়ালেখার পাশাপাশি কফি বিক্রয় করার জন্য সকল প্রকার সরঞ্জমাদি কিনে দেন । অতিরিক্ত ডিআইজি মহোদয় বলেন মানবিক দিক বিবেচনা করেই আমরা শিশু রিপনের পাশে দাঁড়িয়েছি। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে খুব সহজে সাধারণ মানুষের কাছেRead More
‘আমরা আর নিরক্ষর থাকব না’… নবীনগর শ্রমিক ইউনিয়ন নৈশ বিদ্যালয়ের শুভ উদ্বোধন
নবীনগর প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া’র নবীনগরে শ্রমিকশ্রেনীর মানুষদের স্ব-পেশায় জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে শ্রমিক ইউনিয়ন নৈশ বিদ্যালয় নামে একটি সেচ্ছাশ্রম প্রতিষ্ঠান। ‘আমরা আর নিরক্ষর থাকব না’ এই শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার বিজয় দিবসে ৪৫জন যানবাহন শ্রমীক এ নৈশ বিদ্যালয়ে ভতি মধ্য দিয়ে স্বেচ্ছাশ্রমের এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। স্থানীয় চিত্রশিল্পী সঞ্জয় শীল এর উদ্যোগে উদয়মান কিছু তরুন এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। বৃহসপতিবার (২৮/১২)সন্ধ্যায় স্থানীয় বাসষ্ট্রেন্ডে প্রতিষ্ঠিত এ নৈশ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী। উদ্বোধক অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগরRead More



















