December, 2017
নবীনগরে অন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আন্তরর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার দুপুরে স্থানিয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামল খন্দকারের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,নির্বাহী আফিসার সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,উপজেলা ভাইস চেয়াম্যান (মহিলা) মোছেনা বেগম, ডা. মো: মোস্তফা আশরাফ,সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহাম্মেদ,প্রধান শিক্ষক কাউছার বেগম,শিক্ষা কর্মকর্তা ইতি বেগম,আমেনা খাতুন, কমরেট মো: ইছাহাক প্রমুখ।
নবীনগরে মাদক সহ গ্রেপ্তার-৫
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ক্যাম্প এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মাদক বিরোধি অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক পাচার কারী কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে,কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কাটখালী গ্রামের মৃত সুরুজ মিয়ার স্ত্রী আমেনা আক্তার (৫০) একই এলাকার মো: রুবেল মিয়া কন্যা ফাতেমা আক্তার(১৮)। অপর দিকে,ওই দিন সন্ধ্যায় শিবপুর পুলিশ ক্যাম্প এলাকা থেকে ৩কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন পাশ্বর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে মো: রানা মিয়া (২০),একই এলাকার ফয়েজ মিয়ার ছেলেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে অন্তসত্ত্বা স্ত্রী খুন:ঘাতক স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে রোজিনা বেগম (২২) নামের অন্তসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘাতক স্বামী সোনালী আহমেদকে আটক করেছে পুলিশ। তিনি জেলার নাসিরগর উপজেলার পূর্বভাগ গ্রামের শহীদ মিয়ার ছেলে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে ঘাটুরা এলাকার ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে রোজিনা ও সোনালীর মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রোজিনাকে মারধর করে শ্বাসরোধ করে হত্যাRead More
নাসিরনগরের তান্ডবের ঘটনায় তদন্ত প্রতিবেদন
এম.ডি.মুরাদ মৃধা. নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক বছর পর আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ। হামলার ঘটনায় দায়ের হওয়া আট মামলার মধ্যে ১টি মামলার অভিযোগপত্র রোববার আদালতে জমা দেবে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শওকত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২২৮ জনকে অভিযুক্ত করে গৌরমন্দির ভাঙচুর মামলার অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজী বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন। নাসিরনগরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি,মৌলভীবাজার, সাধারণ সভা ও অফিস উদ্ভোধন
আমাদের লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা-অতিঃজেলা প্রশাসক (রাজস্ব)আশরাফুল আলম খান
গত ৫ডিসেম্বর-১৭ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি,মৌলভীবাজার এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন,মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল আলম খাঁন। জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা মার্কেটের দ্বিতীয় অফিস উদ্ভোধন শেষে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা,মৌলভীবাজারে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সু-দৃঢ় করা , একটি পরিবারের মত নিজেদের ঐক্যকে বজায় রেখে কাজ করা। সমিতির আহ্বায়ক এ এন এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী,মোঃ কামরুল ইসলাম,ডিডি (এনএসআই} আবু আব্দুল্লাহ,পিটিআই সুপারিনটেনডেন্ট এ কেRead More
ঢাকায় উদযাপিত হলো ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস
রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া মুক্তদিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১০টায় ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে সাহেদ হোসেন এর সঞ্চালনায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী,Read More
সফল সমাজকর্মী হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা লাভ করায়
ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকারকে অভিনন্দন অব্যাহত
প্রতিবন্ধীদের সেবা, শিক্ষা ও পুর্ণবাসনে অনন্য ভূমিকা ও অবদানের জন্য বিশিষ্ট সমাজসেক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার “সফল সমাজসেবক হিসাবে” রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা অর্জন করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। গতকাল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আল মামুন সরকারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাংগীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, আব্দুল হকসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানবৃন্দ। ফুলের শুভেচ্ছা প্রদানকালে নেতৃবৃন্দRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার হাজী খুরশিদ মিয়ার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার শহরের উত্তর পৈরতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ খুরশিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে সাবেক কমিশনার পৈরতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ খুরশিদ মিয়ার মৃত্যুর সংবাদ শুনে গতকাল শুক্রবার দুপুরে তাঁর পৈরতলাস্থ বাসভবনে গিয়ে মরহুমের স্ত্রী ও স্বজনদের সাথে দেখা করেন এবং মর্মাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীRead More
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
এই দিনটি ব্রাহ্মণবাড়িয়ার জন্য স্মরণীয় ঐতিহাসিক দিন
৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাসের সম্মুখযুদ্ধ শেষে ১৯৭১ এই দিনে বিনা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর। ৭ ডিসেম্বর রাতের আঁধারে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে আশুগঞ্জের দিকে পালাতে থাকে। ফলে ৮ ডিসেম্বর বিনা যুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত ঘোষণা করে। ঐ দিন সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তি যুদ্ধের দক্ষিণ পূর্বাঞ্চল কাউন্সিলরের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী। দিবসটি ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার ব্যাপক আয়োজনে পালন করা হয়েছে।Read More
কসবায় মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি
বায়েক ইউপি সচিব সাজুসহ ৪জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে পুলিশ
কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক পোষ্ট মাষ্টার মরহুম জহিরুল আলম মিলনের পরিবারকে মিথ্যা মামলা, হামলা দিয়ে হয়রানিসহ হত্যার করার হুমকি প্রদানের অভিযোগে একই পাড়ার আবু হাসান সাজু ( ৫৫) গংদের বিরুদ্ধে থানায় জিডি দায়ের করা হয়। পেনাল কোড আইনের ৪২৭/ ৫০৬ ধারায় অপরাধ প্রমাণে বিজ্ঞ আদালতে সাজুসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কসবা থানার পুলিশ। ঘটনা প্রকাশ যে, গত ২০ নভেম্বর ২০১৭ইং কসবা উপজেলার কসবা পশ্চিম ইউপির আকছিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জহিরুল আলম মিলনের স্ত্রী মোছা: ফাতেমা বেগম (৫৫) একই পাড়ারRead More



















