Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার হাজী খুরশিদ মিয়ার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার শহরের উত্তর পৈরতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ খুরশিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে সাবেক কমিশনার পৈরতলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ খুরশিদ মিয়ার মৃত্যুর সংবাদ শুনে গতকাল শুক্রবার দুপুরে তাঁর পৈরতলাস্থ বাসভবনে গিয়ে মরহুমের স্ত্রী ও স্বজনদের সাথে দেখা করেন এবং মর্মাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares