Main Menu

নবীনগরে মাদক সহ গ্রেপ্তার-৫

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ক্যাম্প এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মাদক বিরোধি অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক পাচার কারী কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে,কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কাটখালী গ্রামের মৃত সুরুজ মিয়ার স্ত্রী আমেনা আক্তার (৫০) একই এলাকার মো: রুবেল মিয়া কন্যা ফাতেমা আক্তার(১৮)। অপর দিকে,ওই দিন সন্ধ্যায় শিবপুর পুলিশ ক্যাম্প এলাকা থেকে ৩কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন পাশ্বর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে মো: রানা মিয়া (২০),একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া(২৪),মৃত বাশার মিয়ার ছেলে মোশারফ হোসেন (২৭)।
থান সূত্রে জানা যায়,তারা পেশাদার মাদক প্রাচারকারী। তাদের বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares