September, 2017
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় ৪৩টি মন্ডপে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে আজ শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীীদের বৃহৎ এ ধর্মীয় অনুষ্ঠাান সুষ্ঠভাবে উদযাপনের জন্য প্রশাসন নিরাপওামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কসবা শ্রীশ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি খোকন রায় জানান,এ মন্ডপে পূজার পাশাপাশি রয়েছে গুণের বিচারে সেরা নারী প্রতিযোগিতা, আরতি প্রতিযোগিতা,জ্ঞানের কুইজ প্রতিয়োগিতা ও চন্ডিপাঠের আসর।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রীকে টেনে হিঁচড়ে ইজিবাইক থেকে নামাল বখাটে, ভিডিও ভাইরাল (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে ওই কলেজেরই এক ছাত্রীকে দিনে দুপুরে ইজিবাইক থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এক বখাটে। এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনা শহরের ইভটিজিং রোধ ও নিরাপত্তা কার্যক্রমকে নিয়েও ভাবিয়ে তুলছে। ভিডিওতে দেখা যায়, ইজিবাইক আরোহী ওই ছাত্রীকে প্রথমে নেমে আসতে বলে বখাটে। ছাত্রী তার কথায় নেমে না আসায় বখাটে তার হ্যান্ডব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাতেও ওই ছাত্রী না নামলে বখাটে মেয়েটির হাতে ধরে টেনে হিঁচঢ়ে নামিয়ে আনে। পরে তাকে সরকারি কলেজের গেটের ভেতরে নিয়ে যায়। ইজিবাইকের কোন এক যাত্রী ওই পুরো ঘটনাটি ভিডিও করে।Read More
নাসিরনগরে কেটে গেছে আতংক, উৎসব আমেজে দুর্গোৎসবের উদ্বোধন
এম.ডি.মুরাদ মৃধা :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন ড.এস.এম.মনির উজ-জামান বিপিএম,পিপিএম,ডিআইজি,চট্টগ্রাম রেন্জ,বাংলাদেশ পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলীর সভাপতিত্বে দুর্গোৎসবে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এ এসপি সার্কেল মনিরুজ্জামান ফকির, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার,আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না,জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম,আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক অরুন ভট্টাচার্য। ষষ্ঠীর মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। ষষ্ঠী, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু। এর আগেRead More
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাসিস)’র ব্রাহ্মণবাড়িয়ার স্মারকলিপি পেশ
এম.ডি.মুরাদ মৃধা : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাত(৭) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়া জেলার প্রায় সকল সরকারি শিক্ষকমন্ডলী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন। এ সময় তার পক্ষে এডিসি শিক্ষা স্মারকলিপি গ্রহণ করেন। বুধবার বাসমাসিস কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা বাংলাদেশে কর্মসূচি পালনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়ও এই কর্মসূচি পালিত হয়। জেলার সকল শিক্ষকদের পক্ষ হতে সমিতির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্মারকলিপি হস্তান্তর করেন। শিক্ষকদের ৭ দফা দাবির মধ্যে প্রধান দাবি ১৯৯৭,১৯৯৯,২০০১ ও ২০০২ ব্যাচের সহকারী শিক্ষকদের ৭ম বকেয়া টাইম স্কেল,২০০৫ ও ২০০৬ ব্যাচের সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বকেয়া ১ম টাইমRead More
বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই . ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মন্ডপ পরিদর্শনে এসে ডিআইজি এস,এম মনির-উজ-জামান (ভিডিও)
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস,এম মনির-উজ-জামান বলেছেন, হিন্দুরা নিজেদেরকে সংখ্যালঘু বললেও বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। সব ধর্মের মানুষের দেশ এই বাংলাদেশ। এ সময় তিনি নিজেক ধর্মান্ধতায় আবদ্ধ না রেখে মানবতার আলোকে আলোকিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ কালীবাড়ি মন্দিরে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গোৎসবের উদ্বোধন করেন ডিআইজি মনির-উজ-জামান। দক্ষিণ কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সংস্কৃতিকর্মী আলRead More
প্রধানমন্ত্রীর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এসময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অস্ত্রোপচারের একদিন পর প্রধানমন্ত্রী তার আবাসস্থলে (place of residence ) ফিরে যান। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরার্মশ অনুযায়ীRead More
রাশিয়ায় নরখাদক’ দম্পতি গ্রেফতার , ২০ বছরে ৩০ জনকে খুন, সন্দেহ পুলিশের
মস্কো: রাশিয়ায় নরখাদক সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে ভয়ানক ঘটনার কথা জানতে পেরেছে পুলিশ। গত ২০ বছর ধরে ওই দম্পতি প্রায় ৩০ জনকে খুন করে তাদের মাংস খায়। তারপর দেহাংশগুলি একটি পাত্রে ভরে ফ্রিজে ভরে রাখে।এমনটাই অনুমান পুলিশের। রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। রাশিয়ার টিভি চ্যানেল এনটিভি সূত্র উল্লেখ করে জানিয়েছে, পুলিশ ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে মানুষের দেহাংশ, ক্যানবন্দী মাংস ও লবনাক্ত জলে ডোবানো দেহাংশ বাজেয়াপ্ত করেছে। এছাড়াও বরফে জমিয়ে রাখা মানুষের মাংস ও তা রান্নার প্রণালী লেখা কাগজও বাজেয়াপ্ত করা হয়েছে। মানুষেরRead More
.রোহিঙ্গাদের মানবিক সাহায্যার্থে রঙ্গনের পরামর্শ সভা
“রোহিঙ্গাদের মানবিক সাহায্যার্থে রঙ্গনের পরামর্শ সভা” “আসুন আর্তমানবতার সেবায় শরনার্থীদের পাশে দাঁড়াই” এই স্লোগান নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় রঙ্গন কার্যালয়ে এক ত্রাণ সংগ্রহ বিষয়ক পরামর্শ সভা সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এফ আই ফারুক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তৃতায় রঙ্গনের সকল সদস্যকে ত্রাণ সংগ্রহের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং শরনার্থীদের মানবিক সহায়তায় সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান। সভায় বিশেষ অতিথিRead More
‘শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবীরের শুভেচ্ছা ও অভিনন্দন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গোৎসব’ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক অভিনন্দন বার্তায় পৌর মেয়র নায়ার কবির বলেন, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণœ রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদানRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক স্কাউটস জেলার কমিশনার নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলার কমিশনার নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে তিনি কাব স্কাউটস শাখা ও স্কাউট শাখা হতে ওরিয়েন্টেশন ও বেসিক কোর্স সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি স্কাউটস-এর সাথে সম্পৃক্ত ছিলেন। জেলার মোট ১১০০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একটি করে কাবিং ইউনিট আছে। প্রতিটি ইউনিটে চারটি করে দল আছে। প্রত্যেকটি দলের সদস্য সংখ্যা ০৬ জন। সে হিসেবে একটি দলের সদস্য সংখ্যা ২৪ জন। জেলায় মোট ২৬৪০০ কাব সদস্য আছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্যাক মিটিং অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলাRead More



















