Main Menu

September, 2017

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন- আইনমন্ত্রী আনিসুল হক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি। বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সাংবাদিদের এক প্রশ্নে জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, এর কোন সত্যতা নেই। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালবাসে। আল্লাহ বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য তাকে দীর্ঘায়ু করবেন। আমার মনে হয় তার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে দোয়া আছে সেই কারণে শেখ হাসিনার কেউ অনিষ্টRead More


মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে “এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের” আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। “এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আহবায়ক, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম (এমএসসি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। জেলা মহিলা আওয়ামীলীগেরRead More


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা “মাদার অব হিউম্যানটি” হিসেবে পরিচিত হয়েছেন: আইনমন্ত্রী আনিসুল হক এমপি

খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি : আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন এর চেয়ে ভালোদিনে সম্মেলন আর হতে পারে না। বৃহম্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শহীদ স্বরনীকা উচ্চ বিদ্যাপীঠে বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আজকে প্রধানমন্ত্রী জাতি সংঘে গিয়ে বলেছেন, আমরা ১৬ কোটি মানুষ আমরা যদি ডাল ভাত খাই আমাদের মধ্যে মানবতা আছে মুনষত্ব আছে ৭ লাখ রোহিঙ্গাদের সাথেRead More


আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার টিআইবির সহায়ক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সনাকের সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনাক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, স্বজন সমন্বয়ক ফজিলাতুন্নাহার, সনাক সদস্য আবদুন নূর, সনাক সদস্য জয়দুল হোসেন ও সনাক সদস্য মোঃ আরজু। সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। জনগণের দুর্ভোগ কমে আসবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করার উপরও গুরুত্বারোপ করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় নিপীড়িত রোহিঙ্গাদের পাশে ‘বন্ধু তোমাকে চাই’

মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ‘বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য পাঁচ শতাধিক ত্রাণের প্যাকেট কক্সবাজারের উখিয়ায় যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দরা। প্রতিটি প্যাকেটে তিন কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি চিড়া, আধা কেজি সুজি, ১শ’ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো, টুথ পাউডার এবং বিস্কুট রয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পশ্চিম মেড্ডা শরীপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। সংগঠনটির উপদেষ্টা মাহবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বেRead More


সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে: ব্রাহ্মণবাড়িয়ার মেয়র নায়ার কবির

গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্বপাইকপাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা কুসুম দাস রোডে সার্বজনীন সমাজ সংঘ কালিমন্দির “নাট মন্দির” এর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। উদ্বোধনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উৎসব ও অনুষ্ঠানাদির মাধ্যমে বিভিন্ন উৎসব পালন করে আসছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। নায়ার কবির আরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। বিকেল নাগাদ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সানাউল্লাহ জানান, একাধিক টুকরো হয়ে যাওয়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তিনি কোন ট্রেনের নীচে কাটা পড়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।


ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর আত্মহত্যা সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর আত্মহত্যা সইতে না পেরে একদিন পর রিতু আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার বাহার মিয়ার বাড়ি থেকে রিতুর লাশ উদ্ধার করে পুলিশ। ‘আরে (আমাকে) খোকার সাথে মাটি দিবেন। অামি খোকারে ছাড়া থাকতে পরমোনা, বিদায়’ নিজের আই ভ্রু পেনসিল দিয়ে এমন চিরকুট লিখে স্বামীর আত্মহত্যার একদিন পর সে আত্মহত্যা করে। রিতু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উচ্চ গ্রামের নজরুল ইসলামের ছেলে খোকা মিয়ার স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনই রাজধানীর উত্তরায় একটি গার্মেন্টসে কাজ করতেন। নিহতের স্বজনরা জানান, ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজধানীরRead More


মিয়ানমারের বাহিনী রাখাইনে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ করছে – বলছে হিউম্যান রাইটস ওয়াচ

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সেদেশের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ চালাচ্ছে, বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে সংস্থাটি মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। নিউইয়র্ক-ভিত্তিক সংস্থাটি এক রিপোর্টে বলছে, মিয়ানমারের সামরিক বাহিনী সেদেশের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর বলপূর্বক দেশ থেকে বহিষ্কার, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মত কর্মকান্ড চালিয়েছে। এর ফলে ‘অগণিত মৃত্যু’ এবং ‘গণহারে দেশত্যাগের’ ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত দেশটির ওপর সুনির্দিষ্ট ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা, এবং বর্মী সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্রRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সদর থানার ওসি

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন। গতকাল বুধবার বিকেলে ওসি নবীর হোসেন পৌর শহরের কালাইশ্রী পাড়া, পাইকপাড়া, দক্ষিণকালী বাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, কালভৈরব মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন তিনি। এসময় তিনি পূজা মন্ডপ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। ওসি নবীর হোসেনের সাথে সদর মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


This site is protected by wp-copyrightpro.com