Main Menu

September, 2017

 

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে — পৌর মেয়র নায়ার কবির

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর এলাকার সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের মাঝে পৌরসভার অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, মুফতি মাকবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, আনন্দময়ী কালিবাড়ী ট্রাষ্টি কমিটির সভাপতি প্রানতোষ চৌধুরীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। অনুদানের অর্থ বিতরণকালে পৌর মেয়রRead More


কসবা খাড়েরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের জয়

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : মামলা জনিত কারনে ১বছর তিন মাস পরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচন ২৪ সেপ্টেম্বর ২০১৭ইং শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে ১৪ হাজার ৪শ ৮৯ জন ভোটার সংখ্যা। ৯টি ভোট কেন্দ্রে ৪২টি ভোটকক্ষ আর ৩টি অস্থায়ী ভোট কক্ষে পুরুষ-৭হাজার ১শ ২৯জন এবং মহিলা ৭ হাজার ৩শ ৬০জন ভোটার ভোট প্রদানের সুব্যবস্থা করেছিলেন উপজেলা নির্বাচন অফিস। গত ২৩ সেপ্টেম্বর সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োগকৃত কর্মকর্তাসহ নির্বাচনি মালামাল গ্রহণ সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসার । উপজেলাRead More


নাসিরনগরের বীর মুক্তিযোদ্ধা গোলাম নূরের মৃত্যুতে সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিনের শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কৃতিসন্তান, নাসিরনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলামনূর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


দূর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিনের শারদীয় শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী সকল ভাই বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। হিন্দু শাস্ত্রমতে এই সময়ে মাতৃরুপী মহাদেবী দূর্গা পৃথিবীতে আগমন করেন। তিনি অসুররুপী সকল অপশক্তিকে দমন করে তার সন্তানতুল্য সকল ভক্তদের জীবন আনন্দে ভরিয়ে দিয়ে যান। তাই প্রতিবছর শরৎকালে মহামায়া দেবী দূর্গার আগন উৎসবে দেশের সকল হিন্দুধর্মালম্বী ভাই ও বোনেরা নিজেদের নতুন করে উজ্জ্বীবিত করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশে এই আনন্দRead More


নাসিরনগরে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় স্বামীর বিরুদ্ধে রাজিয়া বেগম (৪০) নামে  নয় সন্তানের জননীকে শাবল দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মতিউর রহমান (৫৫) ওরফে মুতি মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নিহত গৃহবধূর  ভাই সোয়াব মিয়া বাদী হয়ে নয়জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ, নিহতের পরিবার ও মামলার এজহার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের মৃতRead More


৫০০ কেজি ওজনের সেই নারী মারা গেলেন

বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে যাকে মনে করা হতো মিশরের সে নারী সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন। এমান আহমেদ আবদেল আতি নামের এ মহিলাকে এ বছরের শুরুতে ওজন কমানোর অপারেশন করাতে ভারতের মুম্বাই আনা হয়েছিল। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আরো চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাত নিয়ে যাওয়া হয়। স্থানীয় গণমাধ্যম বলছে ৫০০ কেজি ওজনের এমান আহমেদ আবদেল আতির ওজন অপারেশনের পর ৩০০ কেজি কমানো হয়েছিল। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তিনি মারা গেছেন বলে জানা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ৩৭ বছর বয়সী এ নারী হৃদরোগ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন। মুম্বাইতেRead More


বাঞ্ছারামপুরে পূজামন্ডপে পুলিশ সুপারের আর্থিক অনুদান প্রদান

বাঞ্ছারামপুর শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ৫টি পূজামন্ডপে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব তার নিজ কার্যালয়ে এসপির পক্ষে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, বাঞ্ছারামপুর মডেল থানার সেকেন্ড অফিসার আবুল কালাম, বাঞ্ছারামপুর রাধা মাধব মন্দির পূজামন্ডপ কমিটি সভাপতি লাল মোহন সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সঞ্জিব সরকার, কল্যাণপুর নাথপাড়া পূজামন্ডপ কমিটি সভাপতি নেপাল দেবনাথ, উজানচর সুকুমার সরকারের বাড়ি পূজামন্ডপ কমিটি সভাপতি সুকুমার সরকার, রূপসদী মতি দাসের বাড়ি পূজামন্ডপ কমিটি সভাপতিRead More


কসবায় রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কসবা উপজেলা প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জন্য অনতিবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানান বিক্ষোভ ও সমাবেশকারীরা। কসবা উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রখেন,মাওলানা মহিব বুল্লাহ হেলালী, মাওলানা ইউনুছ করীম বেলালী, মাওলানা জয়নাল আবদীন জালালী, মাওলানা ওসমান গণি সৈয়দাবাদী প্রমুখ।


কাতারের বিরুদ্ধে বাংলাদেশের জয়

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কাতারকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশি কিশোরদের এ জয় প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দেয়।  ২৪ সেপ্টেম্বর কাতারের স্থানীয় সময় রাত পৌনে আটটায় এ খেলা শুরু হয়।  খেলা দেখতে কাতারের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি তরুণ দর্শকরা সমবেতন হন স্টেডিয়ামে। তারা নেচে গেয়ে বাংলাদেশি কিশোরদের সমর্থন জানান। এর আগে কাতার নিজেদের প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ৬-১ গোলে হেরে যায়। পরে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ইয়েমেন ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং মূল পর্বে জায়গা দখল করে নেয়। বাছাইপর্ব থেকেRead More


নবীনগরে ভূমি কর্মকর্তাকে মারধর: অভিযুক্তকে ভ্রাম্যমান আদালতের সাজা

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারী জায়গা দখলে বাধা দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধোর করেছে আওয়ামীলীগ নেতা। পরে হামলাকারী পৌর আওয়ামীলীগ নেতা কাউছার আলম শিবু কে ২ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলা সদরের ঘোষের মোড় এলাকায় ৬৩৫২ দাগের প্রায় ৯ শতক পরিমান সরকারী খাস ভূমি দখলে নিয়ে বেড়া দেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু। সরকারী ওই ভূমির পাশেই শিবুর ফার্নিচারের দোকান। বেড়া দেয়ার খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিস সহায়ক শাহিন আহমেদকে সেখানে পাঠান বাধা দিতে। এসময় শিবু শাহিনকে গালাগাল করে। বলে ক্ষমতা থাকলে বেড়াRead More


This site is protected by wp-copyrightpro.com