September, 2017
কুমিল্লা-সিলেট মহাসড়ককে জাতীয় মহাসড়ক মানের ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে: মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তিনি শনিবার সকালে পুনিয়াউট বাইপাস মোড়ে কুমিল্লা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট মোড় থেকে রামরাইল ব্রীজ পর্যন্ত মহাসড়ককে জাতীয় মহাসড়ক মানের ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুনিয়াউট বাইপাস মোড়ে কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখRead More
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউনখালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করলেন মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউনখালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি শনিবার সকালে শহরের থানার ঘাট থেকে নৌকায় উঠে কান্দিপাড়া, মৌলভীপাড়া, কাজীপাড়া সহ খালটির বিভিন্ন পয়েন্ট পরিদর্শণ করেন। পরিদর্শনকালে তিনি মৃতপ্রায় খালটির বেদখল হয়ে যাওয়া বিভিন্ন অংশ পুণরুদ্ধার করে স্বভাবিক গতি ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ারRead More
দেশীয় খেলাকে জনপ্রিয় করতে আশুগঞ্জে দাড়িয়াবান্ধা খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত॥
নিজস্ব প্রতিবেদক॥গ্রাম বাংলার দেশীয় খেলাকে আবারো জনপ্রিয় করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কালের জনপ্রিয় দাড়িয়াবান্ধা খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়তল্লা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি দাড়িয়াবান্দা প্রতিযোগিতায় ৫-৩ গোল্লায়ে লাল দলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সবুজ দল। খেলায় সবুজ দলের রুবেল মিয়া ৪ গোল্লা দেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহাজাহন আলম সাজু। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বড়তল্লা দাড়িয়াবান্দা খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খেলায় আয়োজকRead More
সরাইলে আওয়ামীলীগ উদ্যেগে নতুন সদস্য সংগ্রহ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যেগে বাংলাদেশ আওয়ামীলীগ -এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সদস্য নবায়নপত্র গ্রহণ ও বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে চুন্টা ইউনিয়ন পরিষদের মাঠে এ সমাবেমের আয়োজন করা হয় । সমাবেশে প্রধান অতিথি প্রার্বত্য চট্রগ্রাম সংসদীয় বিষয়ক কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র,আ,ম,উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, চুন্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃসুলেমান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি জেলা আওয়মীলীগে যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, আলহাজ্জ্ব মঈন উদ্দিন মঈন, স্বাগত বক্তব্য রাখেন চুন্টা ইউনিয়ন আওয়ামীলীগেরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টিকে শক্তিশালীভাবে দাড় করাতে চাই —কাজী মামুনুর রশিদ
জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টিকে শক্তিশালীভাবে দাড় করাতে চাই। এই লক্ষ্যকে সামনে রেখেই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলায় প্রতিনিধি সভা অথবা সম্মেলন করা অত্যন্ত জরুরী। আমরা চাই জেলা, উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি যৌথ পরামর্শ সভা করে জেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন করতে। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির সম্মেলনকে সফল করে তুলি। আর এই সফলতার মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে বিজয় অর্জন করে সংখ্যাঘরিষ্ঠ দলRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযান: সিএনজিসহ দুই চোর, দুই ডাকাত, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামী গ্রেপ্তার
সিএনজিসহ দুই চোর গ্রেপ্তার রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে সিএনজিসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল বাজার বাস ষ্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ভূইয়াপাড়ার নুরু মিয়ার ছেলে রাসেল মিয়া -(২৮) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের ( হালে পৌর এলাকার ভাদুঘর ভূইয়াপাড়া) চুন্নু মিয়ার ছেলে উজ্জল মিয়া(২০)। পুলিশ জানায়, সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছাইম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে কুমিল্লা-সিলেটRead More
আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ,আহত ২৫,লুটপাট,ভাংচুর
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের কিচকিবাড়ি ও লতিফবাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা ১টার দিকে চরচারতলা গ্রামের লতিফবাড়ির সোহরবা মিয়ার ছেলে সজিবের নেতৃত্বে ১০/১২জনের একটি সংঘদ্ধদল আশুগঞ্জ গোলচত্বরে একই গ্রামের কিচকিবাড়ির খালেক মিয়ার ফলের আড়তে অতির্কত হামলা করে আড়তে ভাংচুর ও লুটপাট করে । এখবর ছড়িয়ে পড়লে দুপর ২টায় একই গ্রামের কিচকিবাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৮৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপRead More
নবীনগরের শিবপুর উচ্চ বিদ্যালয়ে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
দুনীর্তি দমন কমিশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচচ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রায় ২হাজার খাতা ও ৩৬১টি জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শিক্ষা ও আইসিটি আসাদুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, মোঃ মুছা প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে দুনীতি বিরোধী সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে : জাতিসংঘ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা বছর শেষে ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর শীর্ষ দুই কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা শিবির ও সার্বিক পরিস্থিতি স্বচক্ষে দেখে এসে এ আশঙ্কার কথা জানিয়েছেন। তাদের মতে, প্রতিদিন ১০ থেকে ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। এই ধারা অব্যাহত থাকলে ও মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বছর শেষে ১০ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। ইউএনএইচসিআর ও আইওএমের দুই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার টাউন খাল পরিস্কার অভিযান কার্যক্রম পরিদর্শন করলেন মেয়র নায়ার কবির
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ কার্যক্রমের অংশ হিসেবে টাউন খাল পরিস্কার অভিযান কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে এ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পৌরসভার প্রকৌশল বিভাগকে খাল পরিস্কার কার্যক্রমটি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি তিনি খালের দু পাশে বসবাসরত নাগরিকদের খালে ময়ল আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ,Read More



















