September, 2017
খানা তথ্যভান্ডার শূমারী বিষয়ক সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির
খানা তথ্যভান্ডার শূমারী সংগ্রহ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতায় খানা তথ্যভান্ডার শূমারী বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। সভাপতির বক্তব্যে তিনি, সরকারের নেওয়া কর্মসূচী প্রকল্পের কার্যক্রমকে সফল এবং দ্বিতীয় পর্যায়ে খানা তথ্যভান্ডার শূমারী সংগ্রহ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা থাকলে সরকারের গৃহিত এ প্রকল্পের মূল লক্ষ্য বাস্তবায়িত হবে। পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলাRead More
রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা সবাই মিলে সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা করব– পুলিশ সুপার মিজানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) বলেছেন, আমরা জনগণকে সাথে নিয়ে সকল অপকর্ম ধুলিসাৎ করে দিব। তিনি যারা মাদকদ্রব্য বিক্রেতা, ভূমিদস্যু বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন তাদের ভালো হয়ে যাওয়ার আহবান জানিয়ে বলেন, স্বাভাবিক জীবনে ফিরে না আসলে করুণ পরিণতি হবে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা সবাই মিলে সম্মিলিতভাবে সমাধান করার চেষ্টা করব। তিনি বলেন, ব্যক্তি মিজানুর রহমান সারাজীবন ব্রাহ্মণবাড়িয়ায় থাকবে না, আপনারা থাকবেন, আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য আপনার চারপাশ আপনাকেই নিরাপদ রাখতে হবে। আমি যতদিন ব্রাহ্মণবাড়িয়ায় আছি, ততদিন আপনাদের পাশেই থাকবো। তিনি সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নংRead More
পরকীয়ায় রাজি না হওয়ায় বিজয়নগরে স্বামীর বাড়িতে এসিডে পুড়ল গৃহবধূর শরীর (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রুবিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। রেবাবার দিবাগত মধ্যরাতে উজেলার পাহাড়পুর ইউনিয়নের মেরাশানি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এসিডে তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আহত রুবিনা মেরাশানি গ্রামের সৌদিআরব প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী। তিনি জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের রেনু মিয়ার মেয়ে। আহত রুবিনার ছোট ভাই শাহেদ আজমল জানান, বিয়ের পর থেকেই মেরাশানি গ্রামে বখাটে যুবক জুয়েল রুবিনাকে উত্যক্ত করতো। জুয়েল একইRead More
ব্রাহ্মণবাড়িয়া আপনার শ্বশুর বাড়ি? আমি বললাম তা হলে ভালোই হত: সৈয়দ আবুল মকসুদ
ব্রাহ্মণবাড়িয়ার সাথে তার সম্পর্ক আত্বার। তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে কোন অনুষ্ঠানের দাওয়াত পেলে তিনি না এসে পারেন না বলে জানিয়েছেন দেশ বরেণ্যে লেখক-সাংবাদিক, কলামিষ্ট ও বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ। রবিবার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ. এস. এ কর্তৃক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে বঙ্গবন্ধু লিডারশিপ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এ বক্তব্য আলোকপাত করেন। আবুল মকসুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার সম্পর্ক ৫০ বছরের । স্বাধীনতার আগে থেকে আমি এখানে আসা যাওয়া করি। আর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৫২৭টি মন্ডপে দুর্গাপূজা :: উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে পালনের সিদ্ধান্ত
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সামসুল হক।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবাল হোসেনও,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ । সভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত হয়। এছাড়া আইন শৃংখলা রক্ষায় জোরদার ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়এবং সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থার উপরও গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার ৯টি উপজেলায় ৫২৭ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলেRead More
শারদীয় দূর্গা পূজায় পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে:পুলিশ সুপার মিজানুর রহমান
আসন্ন শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্য্যালয়ে আইন শৃন্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জন প্রতিনিধি বিভিন্ন থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন প্রতিটি পূজা মন্ডব এলাকায় পুলিশ,আনসার সদস্যের পাশাপাশি সাদা পোষাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পূজা মন্ডবে ক্লোজ সার্কিট ক্যামেরা, মেটাল ডিটেক্টর সহ নিজস্ব সেচ্ছাসেবী থাকার উপর গুরুত্বারোপ করেন। মত বিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ইকবাল হোসেন,পূজা উদযাপন পরিষদেরRead More
বঙ্গবন্ধু লিডারশিপ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন মেধাদীপ্ত রাজনীতিবিদ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
১৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ. এস. এ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু লিডারশিপ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশ বরেণ্য লেখক, সাংবাদিক, কলামিস্ট ও বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ বলেন, উবায়দুল মোকতাদির চৌধুরী একজন প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভালোবাসার পাত্রও। মানুষের ভালোবাসা না থাকলে প্রকৃত নেতা হওয়া যায় না উল্লেখ করে বলেন, তিনি প্রকৃতপক্ষেই জনগণের নেতা। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমি প্রায়ই চেষ্টা করিRead More
রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
১৭ সেপ্টেম্বর’ ২০১৭ইং রোববার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টেংকের পাড় ময়দান থেকে জমায়েত হয়ে কয়েক সহস্রাধিক তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক টিএরোড হয়ে কাউতলী মোড় গোলচত্বরে বিশাল প্রতিবাদ সমাবেশ আল্লামা শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ, মুফ্তী শামসুল হক, মুফ্তী আব্দুর রহিম কাসেমী, মাওলানা মেরাজুল হক কাসেমী, মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল হাফিজ জিহাদী, মাওলানা মারুফ কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন,Read More
১০০ কোটির সম্পত্তি ছেড়ে ৩ বছরের শিশু সহ সন্ন্যাসী হচ্ছেন এঁরা!
১০০ কোটি টাকার সম্পত্তি, মাত্র ৩ বছরের শিশুকন্যা, সব ছেড়ে সন্ন্যাস নিতে চলেছেন মধ্যপ্রদেশের এক জৈন দম্পতি। তাঁদের এই সিদ্ধান্তে শুধু পরিবার নয়, হতবাক গোটা সম্প্রদায়। ২৩ সেপ্টেম্বর সুধামার্গি জৈন আচার্য রামলাল মহারাজের কাছে তাঁরা দীক্ষা নেবেন। সন্ন্যাসী হওয়ার এটাই প্রথম ধাপ। ৩৫ বছরের সুমিত রাঠৌর এবং তাঁর ৩৪ বছরের স্ত্রী অনামিকা। ধনী পরিবারের এই দম্পতির বছর চারেক বিয়ে হয়েছে। মধ্যপ্রদেশের নিমাচের বাসিন্দা তাঁরা। অনামিকা হলেন নিমাচের প্রথম গোল্ড মেডালিস্ট। অষ্টম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তিনি এই সম্মান পান। পরে রাজস্থানের মোদী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে হিন্দুস্তান জিঙ্কে কাজ শুরুRead More
স্মৃতির খেলাঘরে বরেণ্যদের জীবনগাঁথা
আসছে ২৩শে সেপ্টেম্বর, ২০১৭ইং, সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুর্ণমিলনী উপলক্ষে আমাকে যখন বলা হয় স্কুল/গ্রামকে কেন্দ্র করে কিছু লিখতে, আমি সাদরে গ্রহণ করে বিনয়ের সহিত লেখার চেষ্টা করি … সম্মানিত সুধী, আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত হবে জেনে যুক্ত হয়ে যায় সংগঠনটির সাথে। কেননা আমি মনে করি, কোনো কিছু এককভাবে করার চাইতে সাংগঠনিকভাবে করা অনেক সহজসাধ্য, প্রাণচাঞ্চল্য, নিখুত ও স্বচ্ছভাবে করা যায়। আর এই সংগঠনের মাধ্যমে পুর্ণমিলনী হবে জেনে পুলকিতবোধ করি। কেননা,Read More



















