September, 2017
ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ মাদক ব্যবসায়ি অাটক
ব্রাহ্মণবাড়িয়া ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো.জামাল মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে অাটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শহরের দক্ষিণ পৈরতলার বাসা থেকে তাকে অাটক করা হয়। অাটক জামাল মৃত মজনু মিয়ার ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ি জামালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে অাটক করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নবীনগরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” -এ শ্লোগানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ২০১৬-২০১৭ অর্থ বছরের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন -এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন শাহান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম। প্রতিষ্ঠান প্রধানRead More
নবীনগর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রউফ আর নেই
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী, সাবেক আহবায়ক, বিশিষ্ট ঠিকাদার, গোপালপুর গ্রামের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭৫) গতকাল রাত ১:৩০ মিনিটে ঢাকাস্থ (ফার্মগেট) নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহে ………. রাজিউন)। মৃত্যুকালে তিনি এক (১) ছেলে, দুই (২) মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আওয়ামী রাজনীতির প্রাণ পুরুষ এই মহান নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ ফয়জুর রহমানসহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ যোহর মরহুমার জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হয়।
‘রোহিঙ্গারা বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সম্মুখীন’
অবজারভার অনলাইন ডেস্ক:: মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, মিয়ানমারে দশকের পর দশক ধরে যে উৎপীড়ন চলছিলো তা এখন এমনই দশায় পৌঁছেছে যে, মিয়ানমারের সীমানা ছাড়িয়ে তা এখন আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে ওঠেছে। সেখানে মানবিক অবস্থাও ‘বিপর্যকর’।’ এ রকম পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়ার জন্য বিশ্বের সকল দেশকে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। বৈঠকে নিন্দা জানানোর পাশাপাশি সেখানে সেনাRead More
জাপানকে পরমাণু বোমা মেরে সমুদ্রে ডোবানো হবে : উত্তর কোরিয়া
আরও চড়া স্বরে যুদ্ধের প্ররোচনা দিতে শুরু করল উত্তর কোরিয়া। জাপানে বিধ্বংসী পরমাণু হামলা চালানোর হুমকি দেওয়া হল এ বার। কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে পরমাণু হামলার পক্ষে সওয়াল করা হয়েছে। জাপানের চারটি বৃহৎ দ্বীপকে (হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু) পরমাণু অস্ত্রের আঘাতে এ বার সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে ওই মুখপাত্র মন্তব্য করেছেন। ‘‘পরমাণু বোমা মেরে ওই দ্বীপপুঞ্জের (জাপান) চারটি দ্বীপকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত।’’ উত্তর কোরিয়ার মুখপাত্র এই কথাই বলেছেন। পরমাণু অস্ত্রের যে আস্ফালন উত্তর কোরিয়া দেখাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল অত্যন্তRead More
আশুগঞ্জে যাত্রীসহ উল্টে গেল এনা পরিবহন
ঢাকা-সিলেট মহাসড়কের আতঙ্ক এনা পরিবহনের বাস। এনার চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৬ কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় মরছে সাধারণ মানুষ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। সর্বশেষ বুধবার দুপুর সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোলচত্বর অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময়Read More
পৌর কর্মচারী মরহুম সায়েদ মিয়ার পরিবারের নিকট পৌরসভার অনুদানের চেক হস্তান্তর করলেন পৌর মেয়র নায়ার কবির
বুধবার দুপুরে পৌরসভার মেয়র কার্যালয়ে পৌরসভার সংরক্ষণ বিভাগের গাড়ি চালক মরহুম সায়েদ মিয়ার মৃত্যুতে পৌর তহবিল থেকে অনুদানের চেক মরহুমের ছেলে মোঃ সিদরাতুল মেরাজ এর নিকট প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা কাউসার আহমেদ, সহকারী হিসাবরক্ষক আমির হোসেন, সংরক্ষণ সুপারভাইজার গোলাম মোস্তফা প্রমুখ।
সরাইলে প্রবাসীর রহস্যজনক মৃত্যু,লাশ আসার ৪দিন পর ময়না তদন্ত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলিম মিয়া নামে মালয়শিয়া প্রবাসী এক ব্যক্তির রহস্যজনক মৃত্য হয়েছে। লাশ বাড়ি ফেরার ৪দিন পর গতকাল বুধবার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্তের জন্য বিজ্ঞ আদালত নির্দেশে দিয়েছেন । উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম মিয়ার স্ত্রী সালেহা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টিঘর গ্রামের সেলিম মিয়া গত নয় বছর পূর্বে মালয়শিয়া যান। তিনি একই গ্রামের মালয়শিয়া প্রবাসী করম আলীর সাথে কর্মরত ছিলেন। গত ৩১ আগষ্ট মালয়শিয়ায় তিনি মৃত্যুবরণ করেন। গত ৮ সেপ্টেম্বর মরদেহ টিঘর গ্রামে পৌঁছে। এসময় মৃত সেলিমRead More
নবীনগরে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনায় আহত-১০
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল মঙ্গলবার পৃথক দু’টি ঘটনায় দুইটিস্থানে সংঘর্ষ ও হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামে বাড়ির বাউন্ডারী নির্মানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শওকতের সাথে মুক্তার হোসেনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়। গুরুত্বর আহত মো: বিল্লাল হোসেন, মুক্তার হোসেন, আবু কালাম, জয়নাল আবেদীনকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ বিল্লাল হোসেন ও মুক্তার হোসেনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে উপজেলার মোহল্লা গ্রামে পূর্ব ুবরোধের জেরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ শাহজালাল
মোহাম্মদ শাহজালাল ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন মোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি একই উপজেলার মোগড়া গ্রামের বাসিন্দা এবং মোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মাস্টার এর সুযোগ্য পুত্র। গত ০৬/০৮/২০১৭ তারিখে মাননীয় জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া এর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০১৭-এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক বাছাই প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষনা করা হয়। এর আগে গত ২৫/০৭/২০১৭ তারিখে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক বাছাই প্রতিযোগিতায় তিনি আখাউড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। জনাবRead More



















