Main Menu

August, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান:অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকা থেকে বুধবার দিনগত ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার  করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহ্নত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো ৩ টি রাম দা ও ১ টি বাট ছাড়া রাম দা এবং ০১ টি উন্নত মানের স্ক্রু ড্রাইভার উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতেরা হলেন, ওবায়দুল (২০), মোঃ কামাল মিয়া (৩২), মানিক মিয়া (৩১), রুবেল (২২), বাবু ইসলাম রুবেল (২৫), জুয়েল (২০)। সদর থানার ওসি জনাব নবীর হোসেন অস্ত্রসহ ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, তাদের মামলাRead More


সরাইলে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেয়া সরাইল, নাসিরনগর ও বিজয়নগর উপজেলার ৩৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়েছে। গত ২১ আগষ্ট সোমবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আর গতকাল সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইসস্টিটিউট (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণের সমাপনি দিনের আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্টানে সভায় সভাপতিত্ব করেন সরাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী। সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.)Read More


২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সূত্র জানায়, গোপালগঞ্জ, নরসিংদী এবং কক্সবাজারে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত

মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সরাইল বিশ্বরোড হাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুছ মিয়া জানান বুধবার (২৩আগস্ট) সকাল সাড়ে নয়টায় এক অজ্ঞাত যুবক রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।


এমপির হুশিয়ারীর পরও থামছেনা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালালদের দৌরাত্ব!

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির গত ১৭ আগস্টের এক সভায় দালাল সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। হাসপাতালের দালাল প্রতিরোধ করতে প্রতি সপ্তাহে অন্তত একবার অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয় ওই সভায়। তবে হাসপাতালে দালাল রয়েই গেছে। সাতসকালে বহির্বিভাগে রোগী আসার আগেই দালালরা এসে জড়ো হয়। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত হাসপাতাল ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। দালালের খপ্পরে পড়ে ভুল চিকিত্সার শিকার জেলার কসবা উপজেলারRead More


অল্পের জন্য রক্ষা পেলেন এসপি মিজান

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সরকারি গাড়ি কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার কংশনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এসপি মিজানুর রহমান সামান্য আহত হলেও তার গাড়িটি (পাজেরো স্পোর্ট) বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। তিনি জানান, মঙ্গলবার ফজর নামাজ পড়ে মিজানুর রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে তার সরকারি গাড়ি নিয়ে রওনা হন। পরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার কংশনগর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এতেRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুকুর থেকে মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা চত্বরের পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৩৭ বলে ধারণা করছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানতে না পারলেও পুলিশের দাবি, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। থানা ভবনের পাশে মাঠের গোড়ায় তিনি সবসময় ঘুরাফেরা করতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, ভোরে থানার পশ্চিম পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ওসি আরওRead More


অসামাজিক কাজের অভিযোগে বিজিবি সদস্য আটক, জনতাকে পিটিয়ে সহকর্মীদের ছাড়িয়ে নিল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ায় জনতাকে পিটিয়ে দুই সহকর্মীকে ছাড়িয়ে নিয়েছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে পৌরশহরের নয়নপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবির গোয়েন্দা বিভাগের দুই সদস্য ও বিজিবির হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, নয়নপুর এলাকার মফিজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে এক নারী অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে বিজিবির গোয়েন্দা (এফএস) সদস্য মো. ওবায়দুল্লাহ গেলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। এ সময় এগিয়ে এলে বিজিবির আরেক সদস্যও আহত হন। পরে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে জনতার উপর লাঠিপেটা করে ওবায়দুল্লাহকেRead More


ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে জাতীয় পার্টি থেকে প্রতিদন্ধিতা করবেন এডঃ রেজাউল ইসলাম, মিষ্টি বিতরণ

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোয়ন চূড়ান্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূইয়াকে সদর ও বিজয়নগর উপজেলার জাতীয় পার্টিসহ সকল অঙ্গ সংগঠনের কমিটিসমূহ গঠন/ পূর্নগঠন বা শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ও এডঃ রেজাউল ইসলাম ভূইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল :: রাউন্ডের ছুতায় সময় মানেন না চিকিৎসকরা! ডা. রানা নুরুস্ শামস বসেন প্রাইভেটে!

সকাল পৌনে ৮টা থেকেই রোগীদের আনাগোনা। সাড়ে ৮টার পর খুলল টিকিট (বহির্বিভাগে রোগী দেখানোর স্লিপ) কাউন্টার। টিকিটের গায়ে লেখা কক্ষ নম্বর অনুযায়ী রোগীরা চলে গেল যে যার মতো করে। ওই সব কক্ষের সামনে এক এক করে রোগীর ভিড় বাড়তে থাকল। সকাল সোয়া ৯টা। নিচতলার শিশুরোগ বিশেষজ্ঞের ১১৩ নম্বর কক্ষের সামনে ৫০-৬০ জন রোগীর সারি। সবার অপেক্ষা চিকিৎসকের জন্য। পাশের আরো দুই-তিনটি কক্ষের সামনেও প্রায় একই অবস্থা। দ্বিতীয় তলার ২১২ নম্বর কক্ষের সামনেও রোগীর ভিড়। তখনো চিকিৎসক আসেননি এসব কক্ষে। কথা হয় হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে। তাঁর নির্দেশনা অনুযায়ী কর্মচারীরা খোঁজ নিয়েRead More


This site is protected by wp-copyrightpro.com