ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান:অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকা থেকে বুধবার দিনগত ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহ্নত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো ৩ টি রাম দা ও ১ টি বাট ছাড়া রাম দা এবং ০১ টি উন্নত মানের স্ক্রু ড্রাইভার উদ্ধার করে।
গ্রেফতারকৃত ডাকাতেরা হলেন, ওবায়দুল (২০), মোঃ কামাল মিয়া (৩২), মানিক মিয়া (৩১), রুবেল (২২), বাবু ইসলাম রুবেল (২৫), জুয়েল (২০)।
সদর থানার ওসি জনাব নবীর হোসেন অস্ত্রসহ ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, তাদের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
« সরাইলে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুম মিয়াজীর এর মৃত্যুতে মোঃ হেলাল উদ্দিনের শোক প্রকাশ »



















