August, 2017
‘রকস্টার বাবা’ গুরু রাম রহিম সিং? ভারতের এই ধর্মগুরুকে ঘিরে এত বিতর্ক কেন?
ভারতের যে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে শুক্রবার হরিয়ানার একটি আদালত ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করেছে, যা নিয়ে হরিয়ানা আর পাঞ্জাবে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি সত্যিই একটি বর্ণময় চরিত্র। হরিয়ানা-পাঞ্জাবে অন্তত ৫ লক্ষ সরাসরি ভক্ত আছে গুরমিত রাম রহিমের। তাদের দাবী, সারা বিশ্বে গুরু রাম রহিমের ছয় কোটি ভক্ত আছে। তবে বিতর্ক সব সময় রাস রহিম সিংকে তাড়িয়ে বেরিয়েছে বা তিনি নিজেই বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি ডেরা সাচ্চা সৌদা নামের একটি সম্প্রদায়ের নেতা – হরিয়ানার সিরসায় তাঁর প্রকাণ্ড হাই-টেক আশ্রম। তাঁকে সবসময়ে ঘিরে থাকে সশস্ত্র ব্যক্তিগত রক্ষীর দল।Read More
ভারতীয় ধর্মগুরু যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত; রাজ্য জুড়ে ব্যাপক নিরাপত্তা
ভারতের জনপ্রিয় ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং পনের বছর আগে দুই মহিলা ভক্তকে ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ভারতের উত্তরের শহর পাঁচকুলা যেখানকার আদালত এই রায় ঘোষণা করেছেন সেখানে রায় ঘোষণার পর ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। হরিয়ানা জুড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেনাবাহিনীর হেলিকপ্টার শহরের আকাশে চক্কর দিচ্ছে এবং রাস্তার দুধারে সৈন্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ তার ভক্তদের দিক থেকে গোলযোগের আশঙ্কা করছে। নিজেকে একজন আধ্যাত্মিক গুরু হিসাবে দাবি করা মি: সিংয়ের ভক্ত সংখ্যা প্রায় কয়েক লক্ষ। পনেরো বছর আগে নিজের আশ্রমেই দু’জন নারী ভক্তকে ধর্ষণRead More
আশুগঞ্জে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে প্রায় ৩০হাজার মিটার ক্যারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার তালশহর বাজার থেকে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি খবর টের পেয়ে এসব কারেন্ট জাল রেখে পালিয়ে অসাধু ব্যবসায়ি। পরে ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলম এর উপস্থিতিতে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তবে তিনি আরও জানান উপজেলা বিভিন্ন হাট বাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নবীনগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার দক্ষিণ অঞ্চলে ৬ ইউনিয়নে জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের কর্মী সমাবেশ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। উপজেলার লাউর ফতেহ পুরে আয়োজিত কর্মি সমাবেশে দক্ষিন অঞ্চল আঞ্চলিক কমিটি সভাপতি খন্দকার জাফর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব সংহতি সভাপতি সৈয়দ মোকাব্বের, নবীনগর পৌর জাতীয় পার্টি সভাপতি ইদন খান, নবীনগর যুব সংহতি সভাপতি মহসিন রানা ও দক্ষিন অঞ্চল আঞ্চলিক কমিটি সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দ্রুত নবীনগর উপজেলা সম্মেলনRead More
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ নাছির আহমেদ এর আকস্মিক মৃত্যুতে জেলা বিএনপি’র গভীর শোক প্রকাশ
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর মোঃ নাছির আহমেদ (৫৫) সকাল ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আশুগঞ্জস্থ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। নাছির আহমেদের মৃত্যুর সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলার দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নাছির আহমদের মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়াRead More
আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ আর নেই
নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শুক্রবার সকাল ৯টায় আশুগঞ্জ বাজারের প্রধান সড়কের শরীয়তনগরে উনার নিজ বাস ভবনে তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নাছির আহমেদের অকাল মৃত্যুতে আশুগঞ্জের বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পারিবারিক সূত্র জানায় শুক্রবার বাদ আসর স্থানীয় রওশন আরা জলিল বালিকা বিদ্যালয়ে নিহতেরRead More
ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে সনাকের উদ্যোগে মা সমাবেশ
সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে একমাত্র “মা” এর ভুমিকার উপর: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
টিআইবি’র সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক মা সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন সনাকের সভাপতি জনাব জেসমিন খানম, সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সনাক সদস্য অধ্যাপক শফিকুল বারী, উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুস সামাদ আকন্দ, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিরRead More
গণশুনানি অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ
জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা
ব্রাাহ্মণবাড়িয়া, ২৩ আগস্ট ২০১৭ঃ জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ – এ প্রত্যাশার আলোকে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মনবাড়ীয়া’র উদ্যোগে২৩ আগস্ট ২০১৭বুধবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাজারে সংশ্লিষ্ট বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলীর সাথে গণশুনানি’র আয়োজন করা হয়। সনাক’র সভাপতি জনাব জেসমিন খানমের সভাপতিত্বে ও সনাক সদস্য জনাব মোঃ আরজু এর সঞ্চালনায় ‘গণশুনানি’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো: সাইফুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতRead More
আল্লাহ মহান সৃষ্টিকারী, তিনি পালনকর্তা এবং তিনিই একমাত্র রব-প্রতিপালক। পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং তার নির্দেশনায় সব কিছু সংগঠিত হয়। রাত-দিন সবই আল্লাহ মহানের সৃষ্টি। ভালো-মন্দ একমাত্র তারই নিয়ন্ত্রণে আবর্তিত হয়। বারো মাস সৃষ্টি করে আল্লাহ মহান যেমন রমজানকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, তেমনি সব দিনের মাঝে দশটি দিনকে বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করেছেন। কোন দশদিন বছরের শ্রেষ্ঠ দশদিন? পবিত্র কুরআনে আল্লাহ মহান ইরশাদ করেন, ‘কসম ভোরবেলার। কসম দশ রাতের।’ [সূরা আল-ফাজর, আয়াত : ১-২] উল্লেখিত আয়াতদ্বয়ে আল্লাহ মহান ‘দশ রাতের কসম’ বলে আরবি জিলহজ মাসের দশদিনের প্রতি ইঙ্গিত করেছেন। সব বিজ্ঞ মুফাসসির এই ব্যাপারে একমত। এছাড়া বিখ্যাত মুফাসসির ইবনে কাসির (রহ.) বলেন, ‘এ মতটিই সবার পছন্দ এবং এটিই সঠিক মত’।
জিলহজ মাসের প্রথম দশদিন বছরের শ্রেষ্ঠ দশ দিন: এই দশদিনে কী কী আমল করতে হয়?
আল্লাহ মহান সৃষ্টিকারী, তিনি পালনকর্তা এবং তিনিই একমাত্র রব-প্রতিপালক। পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং তার নির্দেশনায় সব কিছু সংগঠিত হয়। রাত-দিন সবই আল্লাহ মহানের সৃষ্টি। ভালো-মন্দ একমাত্র তারই নিয়ন্ত্রণে আবর্তিত হয়। বারো মাস সৃষ্টি করে আল্লাহ মহান যেমন রমজানকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, তেমনি সব দিনের মাঝে দশটি দিনকে বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করেছেন। কোন দশদিন বছরের শ্রেষ্ঠ দশদিন? পবিত্র কুরআনে আল্লাহ মহান ইরশাদ করেন, ‘কসম ভোরবেলার। কসম দশ রাতের।’ [সূরা আল-ফাজর, আয়াত : ১-২] উল্লেখিত আয়াতদ্বয়ে আল্লাহ মহান ‘দশ রাতের কসম’ বলে আরবি জিলহজ মাসের দশদিনের প্রতি ইঙ্গিত করেছেন। সবRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুম মিয়াজীর এর মৃত্যুতে মোঃ হেলাল উদ্দিনের শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুম মিয়াজীর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস বিজ্ঞপ্তি



















