Main Menu

August, 2017

 

আশুগঞ্জে নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত চার, উদ্ধার ৩ জন, চলছে উদ্ধার কাজ (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুপুরে সোমবার দুপুরে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধসে চারজন নিহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনের নিচে এখনো আটকা পড়েছে বেশ কয়েকজন। উদ্ধার হওয়া ৩ জনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। হতাহত সবাই নির্মান শ্রমিক। প্রত্যাক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে আশুগঞ্জ উপজেলার বাহাদুপুরে নির্মানাধীন সায়েরা ফিলিং স্টেশনের নির্মানের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ভবনের ছাদের বিভিন্ন অংশ দুমড় মুচড়ে শ্রমিকদের উপর পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ভবনের বিভিন্নRead More


ব্রাহ্মণবাড়িয়ার কোর্টরোড মোড়ে ভয়াবহ আগ্নিকান্ডে পুড়ে গেছে ১২ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি(ভিডিও)

ব্রাহ্মনবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কোর্ট রোডে সিটি সেন্টার সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। রোববার রাত প্রায় সোয়া ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি সেন্টার মার্কেট সংলগ্ন একটি দোকানে আগুন লাগে। দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ১২ টি দোকান পুড়ে যায়। যার মধ্যে ফটোস্ট্যাষ্ট, দলিল লেখকদের অফিস, কনফেকশনারী, ষ্টেশনারীর দোকান রয়েছে। আগুনে বিদ্যুতের একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রRead More


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাবের অভিযান: কোটি টাকার শাড়ি উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর হতে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড়সহ একজন আসামীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। ভৈরব র‌্যাব-১৪ কোম্পানির কমান্ডার মেজর শেখ আরেফিন পরাগ জানান, জেলার বিজয়নগর থানাধীন হাজীপুর এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চোরাচালান ও কালবাজারীর মাধ্যমে বিপুল পরিমান ভারতীয় শাড়ী কাপড় বিক্রির জন্য মজুদ করছেন এরকম তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ র‌্যাবের একটি দল  রোববার অভিযান চালিয়ে  চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য জেলার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম মিয়া ছেলে  তোফাজ্জল হোসেন (২৫) নামক চোরাকারবারিকে আটক করেন। সে সময়  ৪০টি বস্তায় ১৪১১ পিস ভারতীয় শাড়ী কাপড় উদ্ধারRead More


নাসিরনগরে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

এম.ডি মোরাদ মৃধা:নাসিরনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুইটি বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী দুইশত শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘স্বপ্নের যাত্রা মানবকল্যাণ সংগঠন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণগুলো বিতরণ করা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পূর্বভাগ ইউনিয়নের কোয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কলেজ শিক্ষার্থী সায়মন ওবায়েদ শাকিল জানান, বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি করে স্কুলব্যাগ ও খাতা-কলম। এর আগে নাসিরনগর সদর উপজেলার দাঁতমণ্ডলRead More


আশুগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে অসহায় এক পরিবারের বাড়িঘর ভাঙ্গচুর, পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ

আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে রবিবার দুপুর ১২টায় ১৪৪ ধারা ভঙ্গ করে রমজান নামে এক লোকের বসতঘরসহ দুটি ঘর ভাংচুর করেছে একই গ্রামের আব্বাস মিয়া নেতৃত্বে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার আব্বাস মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী দুপুর ১২টায় ১৪৪ ধারা ভঙ্গ করে রমজানের বাড়িতে অতর্কিত হামলা করে। এসময় একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভেঙ্গে ফেলে। এতে অন্তত তিনলক্ষ টাকা ক্ষতি হয়ছে বলে রমজান মিয়া দাবী করেন। রমজান মিয়া বলেন,আমার বসতঘর ভেঙ্গে ফেলায় আমার পরিবার পরিজন ছেলেমেয়ে নিয়ে আতংকে আছি কখন আবার আমার উপর হামলা করে। আমিRead More


ব্রাহ্মণবাড়িয়ার হিজরারা আর বিয়ের গাড়ি আটকাবেনা, তাদের জন্য হচ্ছে শিল্পী গোষ্ঠী, পার্লার (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় হিজরা জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার মো: আবু সাঈদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। মতবিনিময় সভায় এলাকার শতাধিক হিজরা অংশ নেয়। এতে হিজরা জনগোষ্ঠির প্রতিনিধিরা সরকারী চাকুরী সহ নানা ক্ষেত্রে তাদের অংশ গ্রহণ নিশ্চিত করার দাবি জানালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জীবনমান উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার বলেন, বিয়ের গাড়িRead More


বন্যা দুর্গতদের সাহায্যার্থে ত্রাণ তহবিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির এক লাখ টাকা অনুদান প্রদান

গত শনিবার সন্ধ্যা ৭টায় শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিল মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার জনবান্ধব পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) এর নিকট ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আশার সদস্যদের চিকিৎসা অনুদান হস্থান্তর

বেসরকারী উন্নয়ন সংস্থা আশার ব্রাহ্মণবাড়িয়া জেলার সেবা গ্রহীতা সদস্যদেরকে নগদ চিকিৎসা অনুদান হস্থান্তর করেন। অনাড়ম্বর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডাস্থ স্স্থংাটির জেলা কার্যালয়ে জেলা ব্যবস্থাপক জনাব আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জেডিডি জনাব সৈদয় মঞ্জুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড ফিল্ড এডমিনিস্ট্রেশন (চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স) জনাব মোঃ গিয়াস উদ্দিন, আশা ব্রাহ্মণবাড়িয়ার (ভাদুঘর) জেলার সিডিএম জনাব মোঃ কামাল মিয়া চৌধুরী এছাড়াও আশার আরএম বিএম এবং দায়িত্বশীল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্টানে নাসিমা বেগমকে (পিত্ত থলির পাথর অপসারন) ৪০০০ টাকা,Read More


কসবায় শোক দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও মিলাদ মাহফিল

খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কসবা টি আলী কলেজ মাঠ থেকে র‌্যালি বের হয়ে উপজেলা অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলত হয়। ২৭ আগষ্ট রেবাবার দুপুরে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,আবু জাহের,এমরা খান,আলী রেজাRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়কে ভিক্ষুকমুক্ত ঘোষণা

খ.ম.হারুনুর রশীদ ঢালীঃ কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৫ আগষ্ট শুক্রবার বিকালে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে চারগাছ এন আই ভুইয়া কলেজ মাঠ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেওয়া হয়। ব্রা‏‏‏হ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আসিুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসাম, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার বিভিন্ন পেশার নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ১২ জন ভিক্ষুককে ১টি বকনাRead More


This site is protected by wp-copyrightpro.com