ব্রাহ্মণবাড়িয়ার কোর্টরোড মোড়ে ভয়াবহ আগ্নিকান্ডে পুড়ে গেছে ১২ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি(ভিডিও)
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মনবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কোর্ট রোডে সিটি সেন্টার সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। রোববার রাত প্রায় সোয়া ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি সেন্টার মার্কেট সংলগ্ন একটি দোকানে আগুন লাগে। দ্রুত আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ১২ টি দোকান পুড়ে যায়। যার মধ্যে ফটোস্ট্যাষ্ট, দলিল লেখকদের অফিস, কনফেকশনারী, ষ্টেশনারীর দোকান রয়েছে। আগুনে বিদ্যুতের একটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত বলে প্রাথমিক ভাবে মনে করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাবের অভিযান: কোটি টাকার শাড়ি উদ্ধার, আটক ১ (Previous News)
(Next News) আশুগঞ্জে নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে নিহত চার, উদ্ধার ৩ জন, চলছে উদ্ধার কাজ (ভিডিও) »



















