Main Menu

কসবায় শোক দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও মিলাদ মাহফিল

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কসবা টি আলী কলেজ মাঠ থেকে র‌্যালি বের হয়ে উপজেলা অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলত হয়।

২৭ আগষ্ট রেবাবার দুপুরে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,আবু জাহের,এমরা খান,আলী রেজা পলাশ,এমএ আজিজ,সফিকুল ইসলাম,সৈকত আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা উপজেলা ছাত্রলেিগর সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন।

পরিশেষে জাতিরজনকসহ তার পরিবারের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares