July, 2017
আখাউড়ায় ৮টি ফেসবুক আইডির বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮টি ফেসবুক আইডির বিরুদ্ধে আখাউড়া থানায় সাধারণ ডাইরী করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম। সাধারণ ডাইরীতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, গত কিছু দিন যাবত অজ্ঞাত ব্যক্তি এসব আইডি ব্যবহার করে বিভিন্ন ছবি, মিথ্যা ও বিভ্রান্তিমূলক লেখা সোস্যাল মিডিয়াতে প্রকাশ করে অপপ্রচার করে আসছে। আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ভামূর্তি নষ্ট করা এবং আইনমন্ত্রী এড. আনিসুল হক ও তাঁর একান্ত সচিব রাশেদুল কায়সার জীবনসহ দলীয় নেতাদের বিরোধিতা করাই তাদের মূল লক্ষ্য। ছাত্রলীগ সম্পাদক এসব আইডি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।
আখাউড়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
আখাউড়ায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত ওই বৃদ্ধা হলো উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের চরু মিয়ার স্ত্রী। শনিবার বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জয়পুর গ্রামে ছোট্ট একটি ঘরে দরিদ্র বৃদ্ধা ফাতেমা বেগম তার ছেলের সাথে বসবাস করতেন। বৃদ্ধা ফাতেমার পরিবার খুবই গরিব। শনিবার সকালে ওই বৃদ্ধার ছেলের বউ ঘুম জেগে দেখেন পাশের বাঁশ ঝাড়ে ফাতেমা বেগমের ঝুলন্ত লাশ। পরে তার আত্ম চিৎকারে আশেপাশের মহিলারা বাঁশঝাড় থেকে লাশ নামিয়ে আনে। খবর পেয়ে আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল আহাদ ঘটনাস্থলে গিয়েRead More
কসবায় পুলিশে চাকুরি দেওয়ার নাম করে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ। একজন গ্রেফতার
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক এমপি ও মন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন এর নাম ভাঙ্গিয়ে পুলিশে চাকুরি দেওয়ার নামে সাড়ে পাঁচ লাখ টাকা নেয়ার সুনিদিষ্ট অভিযোগের ভিওিতে কসবা থানা পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। কসবা উপজেলা খাড়েরা ইউপির সোনাগাঁও গ্রামের জনৈকা সোনিয়া আক্তার ও হ্নদয় হোসেনের কাছ থেকে নগদ দুই লাখ ও ব্যাংকের মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা গ্রহণ করেন উক্ত প্রতারক। উক্ত প্রতারকের বাড়ি একই উপজেলার কুটি ইউপির কুটি পশ্চিম পাড়ার মৃত নুরু ফকিরের ছেলে মো: সাইফুল ইসলাম ভুইয়া (৪৫)। গত ২২ জুলঅই শনিবারRead More
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ডিগ্রী পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (বিএ বিএসএস) পরীক্ষা গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া রিজিওনাল অফিসের ডেপুটি রিজিওনাল পরিচালক মোঃ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্র সমন্বয়কারী ও পৌর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আসমা বানু, কেন্দ্র সমন্বয় কমিটির সদস্য প্রভাষক শফিকুল ইসলাম চৌধুরী। উল্লেখ্য, গত শুক্রবারে পৌর ডিগ্রী কলেজে ৬১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় শনিবার ব্রাহ্মণবাড়িযায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের জন্য একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবিরের ফুলেল শুভেচ্ছা
গত ২০ জুলাই, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ৮নং ওয়ার্ড কাউন্সিল শাহ মোঃ শরিফ ভান্ডারী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার প্রমুখ।
কসবা পৌর প্যানেল মেয়র আবু জাহেরকে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ঢালীর অভিনন্দন
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : ৩৩টি ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় জিডি করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সভার প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু জাহেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী। শনিবার ২২ জুলাই ২০১৭ইং এক বিবৃতিতে বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ঘোষণা দিয়ে অনুমতি নিতে হয় কিন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কোন দায়বদ্ধতা নেই। এখানে ফেসবুক আইডির মাধ্যমে নানাভাবে লেখা প্রচার করা হয়। ব্ল্যাকমেইল করা হয়। মানুষের নামে মিথ্যা প্রচারণা চালানো হয়, কেউ পড়লে বা দেখলে বাRead More
২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আগমন উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা
আগামী ২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। শনিবার দুপুরে শহরের কাউতলীতে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় পুলিশ সুপার জানান, আগামী ২৫ জুলাই বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী জেলার সরাইল থানাভবনের উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে পুলিশ আয়োজিত এক কমিউনিটি পুলিশিং সভায়Read More
শহীদ জিয়ার আদর্শ নিয়ে আমি নবীনগরের সর্বস্তরের সাধারণ মানুষের পাশে থাকতে চাই — মোহাম্মদ আলী আজ্জম জালাল
শনিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় ঘোষিত সারা দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের “সদস্য সংগ্রহ অভিযান ২০১৭” সালের অংশ হিসেবে নবীনগর উপজেলার ঐতিহ্যময়ী রতনপুর ইউনিয়নের জিয়া পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সহকারী মহাসচিব, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজ্জম জালালের সার্বিক ব্যবস্থাপনায় সদস্য ফরম বিতরণ ও তার প্রকাশনায় প্রকাশিত ৪টি বই নবীনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সদরসহ ২১টি ইউনিয়নের জিয়া প্রেমীদের উৎসাহিত করতে নেতৃবন্দকে দায়িত্ব অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, নবীনগর উপজেলা বিএনপি, হোসেন আহমেদ, সভাপতি, নবীনগরRead More
এড. আব্দুল মতিন খসরু ও এড. রেজাউল করিম-কে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের অভিনন্দন
সাবেক আইনমন্ত্রী বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান এড. আব্দুল মতিন খসরু এমপি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং তোখড় আইনজীবী এড. শ ম রেজাউল করিম আইন সম্পাদক মনোনিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এ অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন প্রেসিডিয়াম সদস্য এড. আব্দুল মতিন খসরু ও আইন সম্পাদক এড. শ ম রেজাউল করিম মেধা ও দক্ষতায় আওয়ামীলীগের সাংগঠনিক রাজনীতিকেRead More



















