Main Menu

July, 2017

 

নাসিরনগরে বেসিক কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

এম.ডি.মুরাদ মৃধা॥ জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে তিন দিনব্যাপি বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ট্রাবল শুটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। সোমবার অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার শুভ উদ্বোধন করেন । এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিনRead More


জনপ্রশাসন পদক পেয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস

জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রশাসন পদক-২০১৭ পেয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে চার সদস্যের একটি দল। সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রশিক্ষণ প্রদান ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য দলগতভাবে তারা জনপ্রশাসন পদক-২০১৭ পেয়েছেন। এই দলের দলনেতা হিসেবে জনপ্রশাসন পদক-২০১৭ পেয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। দলের অন্যান্য সদস্যরা হলেন- সরাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম (আগে তিনি সদর উপজেলায় কর্মরত ছিলেন), সদর উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা শরিফা বেগম ও বিজয়নগর উপজেলা সমাজসেবা কর্মকর্তাRead More


নবীনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় দ্বিতীয়বারের মত অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের এক শিক্ষার্থী। গতকাল রোববার সন্ধ্যায় অন্তর দাস নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।সে ভোলাচং দাস পাড়ার গুরুধন দাসের ছেলে অন্তর দাস (১৭)। জানা গেছে, নবীনগর পৌর এলাকার ভোলাচং (দাশপাড়া) গ্রামের গুরুধন দাশের পুত্র শারিরিক প্রতিবন্ধী অন্তর দাস নবীনগর সরকারি কলেজ থেকে গতবছর মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এক বিষরে অকৃতকার্য হয়। এবার সে ওই বিষয়টিতে পরীক্ষা দেয়। গতকাল রবিবার (২৩ জুলাই) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এবারো সে পরীক্ষায় অকৃতকার্য হয়। এই অভিমানে রবিবার সন্ধ্যায় কীটনাশক ঔষধRead More


ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত

শায়েখ আল্লামা নূরুল ইসলাম ফারুকী যেমন ছিল  নবীজির আশেক ঠিক তেমনি ছিল সুন্নী রাজনীতির বীর সিপাহশালা। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিল, সাংগঠনিক প্রোগ্রাম ও মিডিয়ার মাধ্যমে বলিষ্ঠ কন্ঠে যে বক্তিতা দিতেন তা আজো ছাত্রসেনার কর্মীরা ভুলতে পারেনি। তার বক্তৃতায় ছাত্রসেনার অনেক সেনানী ছাত্রসেনার অহিংস সাংগঠনিক কাজে ঐক্যবদ্ধ হত। আর তার গঠন মূলক আলোচনার জবাব দিতে না পেরে, নবী বিদ্ধেসী কতগুলো জালেম তাকে গত ২০১৪ সালের ২৭শে আগস্ট ঢাকাস্থ রাজাবাজারের বাসভবনে আনুমানিক সন্ধা ৭:৩০ ঘটিকায় নৃশংসভাবে শহীদ করেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিয়াম সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আল্লামা নূরুল ইসলাম ফারুকীরRead More


ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ “মেডিসিন ক্লাব” এর আয়োজনে ব্লাড গ্রুপিং

২৩ জুলাই,রবিবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ “মেডিসিন ক্লাব” এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ৩ টি কলেজের প্রায় ৬৫০ জন ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে।এখানে অংশগ্রহণ করে প্রায় ৪০ জন মেডিসিন ক্লাব সদস্য।কলেজ সমূহ হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ,আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং উবায়দুল মোক্তাদির মহিলা কলেজ।ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ছাত্র-ছাত্রীরা গ্রুপিং এ অংশ নেয়।অনুষ্ঠানের শুরুতে প্রতিটি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।তারা তাদের সংক্ষিপ্ত বক্তৃতায় শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং সম্পর্কে উদ্বুদ্ধ করেন। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সোপানুল ইসলাম সোপান তাঁর বক্তৃতায় ছাত্রছাত্রীদের  ব্লাড গ্রুপিং এর প্রয়োজনীয়তা সম্পর্কেRead More


এ বছর এইচএসসিতে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ

তাজুল ইসলাম হানিফ : অভিনন্দন, অভিবাদন ও অনেক অনেক শুভেচ্ছা এবার এইচএসসিতে যারা ভালো ফল করেছ, আর বাকিদের আগাম অভিনন্দন। চেষ্টা করলে জীবনের কোনো না কোনো ধাপে তুমি ছয় মারবেই। আর যারা অকৃতকার্য হয়েছ তোমাদেরও আগাম অভিনন্দন। তোমরাও সামনে পাশ করবে। পথ আছে অনেক। দৃষ্টি যদি সামনে থাকে, এগিয়ে যাওয়ার পথ তুমি পাবেই। আমরা কেউ জানি না, আমাদের কোন আলো কখন জ্বলে উঠবে!…………………………… আসা যাক মূল প্রসঙ্গে: এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১০ শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসিতে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতRead More


জীবিত হজ যাত্রীকে মৃত দেখানো: হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ওসির

জীবিত এক হজ যাত্রীকে পুলিশ প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে রবিবার তিনি এ ক্ষমা প্রার্থনার আবেদন করেন। আদালতে ওসির পক্ষে আইনজীবী ছিলেন শাহরিয়ার কবির বিপ্লব। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কায়সার জাহিদ ভূঁইয়া। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন, আখাউড়ার বাসিন্দা আজাদ হোসেন ভূঞার হজে যাওয়ার কথা ছিলো ১৮ বা ২৯ জুলাই। কিন্তু ২০ জুন ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ প্রতিবেদনে তাকে মৃত বলেRead More


উচ্ছেদের পর আবারও দখল হয়ে যাচ্ছে মধ্যপাড়ায় সওজের জায়গা, স্থানীয়দের মাঝে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদের পর আবারও দখল হয়ে যাচ্ছে সড়ক ও জনপদের জায়গা। গত ২০ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমণকে কেন্দ্র করে এসব দখলকৃত জায়গা উদ্ধার করে সওজ কর্তৃপক্ষ। ক্ষমতার অপব্যবহার করে এভাবে সরকারি জায়গা দখলের কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। রবিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, ইতিমধ্যেই সেখানে অস্থায়ীভাবে দোকান নির্মাণ করে আবারো জায়গা দখল করা শুরু হয়েছে। যে যার মতন করে সীমানা দিয়ে জায়গা দখলে নিচ্ছেন। সেখানে কোন ধরনের অনুমতি ছাড়াই বিভিন্ন ধরনের তেল (যেমন ঃ পেট্রোল, অটকেট, ডিজেল) বিক্রি চলছে। যা সবচেয়েRead More


নাসিরনগরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নাসিরনগরে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী। গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যেগে সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে এ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। গত ১৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে। প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেই যদি অন্তত ১ (এক) টি করেও বৃক্ষ রোপণ করেন তাহলে দেশব্যাপী কমপক্ষে ৪ (চার) লক্ষ বৃক্ষরোপণ করা সম্ভব। নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা এ প্রতিনিধিকে জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মতে উপজেলার প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী স্বতস্ফূর্ত ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানেRead More


কসবায় কর্মী সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আল আমীন

আগামী নির্বাচনে আইনমন্ত্রী আনিসুল হককে দ্বিতীয়বার এমপি করতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ২৩ জুলাই রোববার সকাল সাড়ে ১১টায় কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে  উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি আল আমীন। বিশেষ অতিথি ছিলেন; বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-সাংস্কৃৃতি বিষয়ক সম্পাদক মো. এহসীন উদ্দিন, ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। কর্মী সমাবেশ শুভ উদ্বোধন করেন ব্রা‏হ্ম‏ণবাড়িয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মিয়া। বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতার আলম জনি,Read More


This site is protected by wp-copyrightpro.com