Main Menu

July, 2017

 

নাসিরনগরে পোনা অবমুক্তকরন

এম.ডি.মুরাদ মৃধা :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের বিল হুরলে রুই,কাতলা,মৃগেল জাতীয় মাছের প্রায় ২ লাক্ষ পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার মৎস্য দপ্তরের উদ্যোগে এ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিল হুরল প্রাঙ্গনে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদের, নাসিরনগর উপজেলা যুবলীগ সাধারণ সসম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম,সমবায় অফিসার বেলাল মজুমদার,আওয়ামীলীগ নেতা বকুল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


চেয়ারম্যান পদে ৫,মহিলা ১০,পুরুষ-৩২ সদস্য প্রার্থী

কসবায় ১বছর পর খাড়েরা ইউপি নির্বাচন ২০ আগষ্ট

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি (ব্রা‏হ্ম‏ণবাড়িয়া) :  মামলা জনিত কারনে ১বছর তিন মাস পরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে । উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: নুরে আলম ব্রা‏হ্ম‏ণবাড়িয়া ২৪ ডটকমকে জানান; ২৬ জুলাই বুধবার ২০১৭ইং খাড়েরা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান পদে ৫জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের কবির আহাম্মদ খাঁন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো: মিজানুর রহমান,স্বতন্ত্র ৩জন যথাক্রমে আবুল কালাম,ফরিদ উদ্দিন আহাম্মদ,মোহাম্মদ মাহবুবুল আলম স্বপন। নৌকা ওRead More


স্কুল ছাত্রীকে গলা টিপে হত্যা, স্কুল ছাত্রীর হত্যা কোন ভাবেই মেনে নেয়া যায়না_ওসি

এম.ডি.মুরাদ মৃধা :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার লক্ষীপুর ইউনিয়নে ৮ম শ্রেণির ছাত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত স্কুল ছাত্রীর নাম শারমীন আক্তার(১৪)। সে সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তার মা বাবা সকাল ৭টায় বাড়ি থেকে ব্রাহ্মণবাড়ি জেলা জজ কোর্টে হাজিরার উদ্দেশ্যে বের হয়। পরে নিহত শারমীন তার ছোট বোনকে স্কুলে পাঠিয়ে নিজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে ঘরে প্রবেশ করলে উৎ পেতে থাকা ঘাতক ছোটন মিয়া(৩২) গলা টিপে হত্যা করে। সরেজমিন ঘুরে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার ও মোঃRead More


এইচএসসির ফলাফল বিপর্যয় :: খাতায় অতিমূল্যায়ন হয়েছে _ অধ্যক্ষ আকরাম খাঁন

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি: ব্রা‏হ্ম‏ণবাড়িয়া জেলার কসবা উপজেলা গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আকরাম খাঁন ২৫ জুলাই মঙ্গলবার সকালে স্ব কার্যালয়ে ব্রা‏‏হ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর সাথে আলোচনাকালে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে বলেন; প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সৃজনশীল শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে। আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। জ্ঞান অর্জনের সংগ্রাম করতে হবে। শ্রেণী কক্ষে দক্ষ শিক্ষক দ্বারা পাঠদানসহ সৃজশীল প্রশ্ন পত্র যেন করা হয়। এবার ফলাফল বির্পযয় বিষয়ে প্রশ্নের জবাবে মো: আকরাম খাঁন বলেন; খাতায় অতিমূল্যায়ন হয়েছে। আর নকল প্রতিরোধ, পরীক্ষা কড়াকড়ি নিরাপওার কারণে ফলাফল বির্পযয় হতেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বমেড্ডা তিতাসপাড়ায় অবস্থিত সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা অতিথিদের নিয়ে কেক কেটে নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শুক্রবার সকালে সরকারি শিশু পরিবার চত্বরে নিউজ টোয়েন্টিফোরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোসা. রওশানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঁইয়া। প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইকবাল হোসাইন, সমাজসেবা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ারRead More


নাসিরনেগর উপজেলা সেটেলমেন্ট অফিসে চলছে রমরমা উৎকোচ বাণিজ্য!

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সেটেলমেন্ট অফিসে সকল অনিয়মকে নিয়মে পরিণত করে রমরমা উৎকোচ বাণিজ্য পরিচালনা করলেও যেন দেখার বা বলার কেউ নেই। উৎকোচ বানিজ্যে ভুমি মালিকরা মহা বিপাকে। অর্থ ছাড়া এক ইঞ্চিও সরে না ফাইল। উক্ত অফিসরে একজন কর্মচারী গ্রাহকের পর্চা সহ হাতে-নাতে ধরা পড়লেও এখন পর্যন্ত তিনি নাসিরনগর সেটেলমেন্ট অফিসে বহাল তবিয়তে আছেন। তবে এসবের মূল কারিগর স্থানীয় দালাল চক্র। যিনি এ অফিসে মাষ্টাররুলে কাজ করছেন। অফিসটিতে ভূমি রেকর্ড ও জরিপ কাজ করতে আসা সাধারণ ভূমি মালিকদের নিকট পর্চা, আপত্তি ও আপিল কেসের রায়ের নকল পেতেRead More


ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে দেশীয় ফলাহার উৎসব অনুষ্টিত

বিজয়নগরে দেশীয় ফল খাওয়ায় লোকদের উৎসাহ দিতে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিটে মঙ্গলবার সকালে দিনব্যাপী “দেশীয় ফলখেয়ে সুস্থ থাকুন ” শ্লোগানে দেশীয় ফলাহার উৎসব অনুষ্টিত হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিটের অধ্যক্ষ প্রকৌ: মো: নুরুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু ,কোয়ান্টাম কর্পোরেশন এর হেড অব প্রোডাকশন প্রশান্ত কর্মকার ,ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রক্টর (ইএমটি )প্রকৌ: মোহাম্মদ মনিরুল হক , চীফ ইন্সট্রক্টর (ইংরেজি)মো: মোশতাফিজার রহমান ,ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম , নরসিংদি পলিটেকনিকের ইন্সট্রাক্টর শ্যমল চন্দ্র সাহা ,হবিগন্জ পলিটেকনিকের চীফ ইন্সট্রাক্টর হোসাইনুজ্জামান চৌধুরী কোয়ান্টামের প্রকৌ: জাহিদ হুসেনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ :: দেশের এক ইঞ্চি মাটিতেও জঙ্গীদের স্থান দেয়া হবেনা…স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও সন্ত্রাসী, জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদীদের স্থান দেয়া হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সন্ত্রাস ও জঙ্গি দমনে জিরো টলারেন্সে রয়েছে। তিনি আরো বলেন, এখনকার পুলিশ বিগত ১০ বছরের পুলিশের তুলনায় অনেক শক্তিশালী। আমরা সময়ে সময়ে সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করে তা প্রমান করেছি। তিনি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদিরRead More


সাইবার অপরাধ রোধে পুলিশের ইউনিট করা হয়েছে : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাইবার অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়াতে সাইবার ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনের জন্য পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা ও ল্যাবরেটরী করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সবসময়ই জঙ্গিগোষ্ঠিদের প্রচেষ্টা আমরা দেখি। তবে বাংলাদেশে এখন এ ধরণের কোনো পরিস্থিতি নেই। আমাদের আাইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং তারা দক্ষতার সাথে কাজ করছে। আগামী নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। অস্ত্রবাজ-সন্ত্রাসীদের ধরতে আমাদের আইন-শঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এসময় মন্ত্রীরRead More


কসবা উপজেলায় দখলের কারণে হারিয়ে যাওয়া ৫৪টি খাল উদ্ধার হচ্ছে

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :: কসবা উপজেলা থেকে দখলের কারণে হারিয়ে যাওয়া সরকারি খাল উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাছির উদ্দিন সারোয়ার। গত ৪০ বছরে কসবা উপজেলা থেকে উধাও হয়ে গেছে প্রায় ৫৪টি খাল। এই খাল গুলোর অধিকাংশই ভরাট-দখলে সংকুচিত হয়ে নর্দমার আকৃতি পেয়েছে। স্বাধীনতার পর ১৯৯০ সাল পর্যন্ত প্রায় ৫৪টি খালের অস্তিত্ব ছিল। এসব খালের সংযোগ ছিল জেলার তিতাসসহ অন্যান্য নদ-নদীর সঙ্গে। উপজেলার বিভিন্ন এলাকার পয়:নিস্কাশনের মাধ্যম হিসেবে ব্যবহার হত। দখল-দূষণে অনেক আগেই সংকুচিত হওয়া খাল গুলো এখন ব্যক্তিRead More


This site is protected by wp-copyrightpro.com