Main Menu

July, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদল নেতা মোঃ লতিফুর রহমান আল-আমিন এর স্ত্রীর অকাল মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।

শহরের টেংকের পাড়স্থ নিবাসী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ আজহারুল করিম খোকনের ছোট ভাই, পৌর যুবদল নেতা মোঃ লতিফুর রহমান আল-আমিন এর স্ত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আজ বাদ যোহর টেংকের পাড়স্থ জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে অংশগ্রহণRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর), সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

আজ ২২/০৭/২০১৭ খ্রিঃ বিকাল ৪ ঘটিকার সময় কেন্দ্রীয় বি.এন.পির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া সদর ০৩ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর পুনিয়াউটস্থ বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আশিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তানভীর রুবেলের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৮নং নাটাই (উত্তর) ইউনিয়ন ছাত্রদলের মোঃ আরিফুল ইসলাম (আরিফ) কে সভাপতি, মোঃ ইমরান কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ সোহাগ মিয়াকে সাধারণ সম্পাদক, মোঃ রুবেল মিয়াকে য্গ্মু সাধারণ সম্পাদক -১ ও মোঃ দিদারকে সাংগঠনিক সম্পাদক করেRead More


কসবায় ৩৩টি ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাউন্সিলরের জিডি

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ফেসবুক আইডির মাধ্যমে আইনমন্ত্রীর এপিএসসহ কসবা-আখাউড়া গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেয়া হচ্ছে। আর এমন অভিযোগ এনে ৩৩টি ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সাধারন ডায়রি (জিডি নম্বর ৬৪৮) করেছেন কসবা পৌর প্যানাল মেয়র ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু জাহের। জিডিতে তিনি উল্লেখ করেন, কসবা গরু চোরদের খবর ও কসবা আউট নামে দুইটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর কুরুটিপূর্ণ বক্তব্যRead More


আখাউড়ায় পূর্ব মেড্ডার শীর্ষ সন্ত্রাসী কামালের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি বিল থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন জীবনের (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামাল শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। নিহতের চাচা সফর আলী জানান, তিনদিন আগে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধরখার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, দুপুরে হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিলের পাশেRead More


শাহবাজপুরে নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন, আশুগঞ্জ-আগরতলা সড়ক শীঘ্রই ৪ লেনে উন্নীত হবে :: সেতুমন্ত্রী

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর উপর নির্মিতব্য দ্বিতীয় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ৬৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২শ ২০ মিটার লম্বা এ সেতুটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। ১৮ মাসের মধ্যে এ সেতুর নির্মান কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। নতুন এ সেতুর কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে বৃহত্তর সিলেট ও বন্দরনগরী চট্রগ্রামের সাথে সড়ক পথে যোগাযোগ আরো সহজ হবে। কমে আসবে যানজট। পূরাতন সেতুটির পাশেই এ সেতু নির্মান হচ্ছে। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সেতু মন্ত্রী ওবায়দুলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদর ট্রাফিক ইউনিটে কর্মরত কনস্টেবল/ মোঃ ফজলার রহমান, পিতা- মোঃ নুরুল হোসেন সরকার, মাতা- রোকেয়া বেগম, গ্রাম+পোস্ট মনোহরপুর, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা অদ্য ২০/০৭/২০১৭খ্রিঃ বিরাসার বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটিরত অবস্থায় হঠ্যাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে অনুমান ০২.৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন মর্মে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তাঁর এ অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত। প্রয়াত এ সহকর্মীর কর্তব্যনিষ্ঠা ও আতœত্যাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শ্রদ্ধাভরে স্মরণRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ হাজার পিস আতশবাজি আটক

নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া আনুমানিক ৫০ হাজার পিস আতশবাজি আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বুধবার মধ্যরাতে শহরের রেল গেইট থেকে থেকে আটক করা হয়। এসময় গাড়িসহ দুইজনকেও আটক করা হয়। সদর মডেল থানা পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে আতশবাজিবাহী পিক্যাপটিসহ দুইজনকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। তাতে ৮হাজার ৯শত ৭০টি প্যাকেটে প্রায় ৫০ হাজার পিস আতশবাজি ছিল। যার বাজার মূল্য ১৪ লক্ষ ৯হাজার টাকা। আটককৃতরা হলেন মো.রবিন (১৯) ও ইমরান মিয়া (২০)। রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তাহন্তর করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটকের ঘটনায়Read More


লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা দেশের মানুষ মানবে না_ ব্রাহ্মনবাড়িয়ায় ওবায়দুল কাদের(ভিডিও)

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহন যোগ্য হবে না। খালেদা জিয়া লল্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছে। তিনি বলেন, মেইড ইন লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না। ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন এ পর্যন্ত  ১৮টি ঈদ পার হলে ও বিএনপি ১৮Read More


কলেজছাত্রী সোনিয়াকে ছুরিকাঘাত : বখাটে তানভীরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনিয়া আক্তার নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বখাটে তানভীর বুধবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে জবানবন্দি দেন তানভীর। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তানভীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় তানভীরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ছুরিকাঘাতের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীর বাড়ির তানভীরের বাড়ি থেকে বুধবার সকালে ছুরিটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।Read More


আজ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের প্রতিনিধি সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী’র সভাপতিত্বে পৌর মুক্তমঞ্চ, বঙ্গবন্ধু স্কয়ারে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম। উক্ত প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযানে আওয়ামীলীগের আমন্ত্রিত সকল অতিথিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরRead More


This site is protected by wp-copyrightpro.com