Main Menu

July, 2017

 

নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মাদক ও সন্ত্রাস কখনো পুলিশের বন্ধু হতে পারে না: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার)

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মডেল থানার হল রুমে গতকাল বুধবার সকালে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার), বিশেষ অতিথি সরাইল সার্কেল সিনিয়র পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির। উম্মে সালমা,সহকারী কমিশনার(ভূমি) নাসিরনগর। জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিপ পান্না। জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান, রেবা খানম। উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানRead More


বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় কল্পনা রাণী সরকার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্পনা রানী একই উপজেলার হরষপুর গ্রামের দিলমন সরকারের স্ত্রী।  খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আনুমানিক ৩.৪০ মিনিটের সময় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সাগরিকা পরিবহনের(ঢাকা মেট্রো ১১৫৯৫৮) একটি যাত্রীবাহী বাস কল্পনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, ঘাতক বাসটিকেRead More


বিজয়নগরে সংঘর্ষ: আটক ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

বিজয়নগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সোমবার সন্ধ্যায় আটক ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন আনসর আলী, সানু মিয়া, হৃদয় রাব্বি, জুয়েল খান, ফয়সাল রানা, আবু লাল, সোহরাব মোল্লা, সুজন খাঁ, রুবেল মিয়া, বসু মিয়া, মো. মিজান, জাহাঙ্গীর আলম, নুরুন্নবী মোল্লা, মো. জুবায়ের, কামাল হোসেন, মো. আব্দুল্লাহ, ছোটন মিয়া, ফিরোজ মিয়া ও বকুল মিয়া। সোমবার কয়েক ঘণ্টাব্যাপী বুধন্তী ও কেনা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় আটক ২০ জনের মধ্যে ১৯ জনকে সাজা দেওয়া হয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আফরোজের পরিচালিত ভ্রাম্যমাণRead More


সীমান্তকে শতভাগ সুরক্ষা এবং আলোকিত সীমান্ত গড়াই বিজিবির প্রধান লক্ষ্য: মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহা পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, মাদক এবং সন্ত্রাস দ্ইু দেশের জন্যই ক্ষতিকর।  আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ) কে বুঝানোর চেষ্টা করেছি মাদক যারা  পাচার করে এরা আমাদের দেশের জন্য যেমন ক্ষতি,  তাদের দেশের জন্যও ক্ষতি। সন্ত্রাসীরাও উভয় দেশের জন্য ক্ষতিকারক। তারা (বিএসএফ) বিষয়টা  বুঝতে পেরেছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের বিজিবির আইসিপি পরিদর্শনে এসে বিএসএফ’র সাথে সৌজন্য স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক আরও বলেন, উভয় দেশেই কিছু দুষ্টু লোক আছে। তাই কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এসব ঘটনা রোধে আমরা চেষ্টা করেRead More


নাসিরনগরে কৃষকের মৃত্যুর জের: ভাংচুর, লুটপাট -গ্রেপ্তার আতংকে গ্রামবাসী।

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি: রসুলপুর গ্রামের বাসিন্দা মুবিনা আক্তার। সে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী।  মুবিনা এ প্রতিনিধিকে বলেন, গত ৭ দিন যাবৎ স্কুলে যেতে পারছিনা। আমাদের গ্রামের শাহেদ মিয়ার ছেলে তারেক মিয়া(৩০) আমি স্কুলে যেতে চাইলে আমায়  মারধর করে। গত বৃহস্পতিবার আমি স্কুলে যেতে রাস্তায় বের হই। তখন সে আমায় টিজিং সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে সকলের সামনেই সে আমার কান থেকে স্বর্নের জিনিস খুলে নেয়। পথচারীরা বাধাঁ দিতে চাইলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। তার পর আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসি। মুবিনা আক্ষেপের সুরে বলেন,Read More


কাতারে শহিদুল হক মামার প্রথম জানাযা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ বেদনাবিধুর পরিবেশে কাতারে অনুষ্ঠিত হল বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার প্রথম জানাজা। সোমবার( ৩ জুন) বিকেল চারটায় আবু হামোর মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদসহ,বীরমুক্তিযোদ্ধাসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা। গত দু মাসের বেশি সময় ধরে কাতারের ওয়াকরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ জুন শুক্রবার দুপুরে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার রাতে তার মরদেহ কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৪০ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। মরহূমের ছেলে খালেদ বিন হক শূভ জানান,মঙ্গলবার ভোর সাড়েRead More


বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত, ৬১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে । গুরুতর আহতদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, উপজেলার কেনা গ্রামের শিমুর খাঁ’র ছেলে মটর সাইকেল চালক সুজন বুধন্তি থেকে কেনা যাওয়ার সময় হর্ন বাজানো কে কেন্দ্র করে বুধন্তি গ্রামের আব্দুলের ছেলে মিজান ও তার লোকজন মারধর করে । পরে বুধন্তির ছোয়াব মিয়া দুপুরে মটর সাইকেল নিয়ে কেনা বাজারে গেলে সুজনের লোকজন তাকে আবার মারধর করে । এসময় খবর পেয়ে বুধন্তির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় গ্রামের প্রায়Read More


সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলেহ উদ্দিন আর নেই

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলেহ উদ্দিন আহমেদ আর নেই। সোমবার সকাল ১১ টায় তিনি শহরের মুন্সেফ পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।এ খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।বিভিন্ন শ্রেণী-পেশার শোকার্ত মানুষ দিনভর তার বাসায় ভীড় জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। এসময় তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর লোকনাথ টেংকের পাড় মাঠে প্রথম জানাযা ও রাতে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আগামী ১৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১৪ জুলাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকRead More


এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

এনটিভি প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে এনটিভির প্রতিষাঠাবার্ষিকী পালিত হয়েছে। এনটিভির ১৫ বছরে পদার্পন উপলক্ষে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বলেন এনটিভি সময়ের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে তিনি এনটিভির আগামী দিনে পথচলা আরো সুন্দর কামনা করেন এবং এলাকার সমস্যা সম্ভাবনা পাশাপাশি উন্নায়নমূলক কাজে আরো বেশি করে তুলে ধরার আহবান জানান। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার), পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুনRead More


This site is protected by wp-copyrightpro.com