Main Menu

July, 2017

 

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

অদ্য ০৬ জুলাই ২০১৭ তারিখ রাত ০১:৪০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চানপুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল ইস্কফ এবং ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি। এছাড়াও সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর পৃথক দু’টি অভিযানে ৩.৫ কেজি গাঁজা ও ২৮ বোতল ভারতীয় বিয়ার ক্যান জব্দ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি


ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে: মোকতাদির চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই কাজে যুব মহিলা লীগকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করতে হবে। তিনি বাংলাদেশ যুব মহিলা লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনRead More


বিজয়নগর পাহাড়পুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবু মুছা খান এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসেন এর শ্বশুর, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের হাটিংগা নিবাসী পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আবু মুছা খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহির। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন মোঃ আবু মুছা খান এর মৃত্যুতে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির একজন নিবেদিত বিএনপি নেতাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপানের পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।   জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সকালে ২৭ বছর বয়সী মমতাজ বেগমের মৃত্যু হয় বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই ইশতিয়াক আহমেদ জানান। মমতাজ সদরের সাদেকপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। এসআই ইশতিয়াক বলেন, “পারিবারিক বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় মমতাজের সঙ্গে জাকিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমতাজ পোকা মারার ট্যাবলেট খেয়ে `আত্মহত্যার’ চেষ্টা করেন।” এতে মমতাজ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে  শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায়Read More


নবীনগরে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু’র মাতৃ বিয়োগ

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আদালত পাড়া নিবাসী,স্বর্গীয় গোপাল দেবনাথের সহধর্মিনী ও সাপ্তাহিক নবীনগরের কথা’র সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু’র মাতা হাঁসি রাণি দেবনাথ(৬৮) গতকাল বুধবার ভোরে তার নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যু কালে তিনি ৩ছেলে,৪মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখেগেছেন। প্রয়াত হাঁসি রানি দেবনাথের অন্তস্টিক্রয়া গতকাল বুধবার বিকেলে নবীরগর পৌর এলাকার পশ্চিম পাড়া অবস্থিত মহা শশ্নান ঘাটে অনুষ্ঠিত হয়েছে। এ দিকে এই সাংবাদিকের মাতৃ বিয়োগে বিভিন্ন রাজনৈতিক সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করে শোকাহত পরিবারের পতি সমবেদনা জানিয়েছেন।


সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে বাড়ির সীমানা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় নিহত ১

মোহাম্মদ মাসুদ.সরাইল ॥  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কালু মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মলাই মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কালু মিয়ার চাচাতো ভাই ইকবাল মিয়া (২৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন বছর ধরে শাখাইতি গ্রামের আবু তাহেরের সঙ্গে একই গ্রামের কালুর চাচাতো ভাই মিলন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়Read More


জহির উদ্দীন আহাম্মদের দাফন সম্পন্ন, মেয়রের শোক

মর্ডাণ বেকারীর সত্বাধিকারী মরহম রুক্কু মিয়ার তৃতীয় সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের যুগ্ম সম্পাদক মোঃ জহির উদ্দীন আহাম্মদ (৫২) এর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাদ আসর জেলা ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে কয়েক হাজার লোক জানাযার নামাজে অংশ নেয়। এদিকে তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, ৫ই জুলাই সকাল ৬ ঘটিকায়Read More


মোঃ জহির উদ্দিন আহাম্মদ এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: কাজীপাড়া নিবাসী, শহরের মসজিদ রোডস্থ মডার্ণ বেকারীর স্বত্ত্বাধিকারী মরহুম হাজ্বী রোকন উদ্দিন আহাম্মদ এর তৃতীয় ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জি.এস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজির উদ্দিন আহাম্মদ এর বড় ভাই, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক, বিএনপি নেতা মোঃ জহির উদ্দিন আহাম্মদ আজ সকাল ৬:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেRead More


সরকার মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর ব্যবস্থাপনায় নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচীর আওতায় বেসিক সেলাই কাটিং প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা মহিলাRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামের মৃত্যুতে ছাত্রসেনার ‌শোক প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক, মসজিদ রোড ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, মর্ডান বেকারির মালিক মরহুম হাজ্বী রুকন উদ্দিন আহমেদ ( রুক্কু মিয়া)’র তৃতীয় ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম ( জহির) দীর্ঘদিন অসুস্থতার পর আজ সকাল ০৭ ঘটিকায় ময়মংসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বৎসর। পৃথিবী ত্যাগকালে তিনি স্ত্রী, ০১ মেয়ে সহ অংসখ্য গুনগ্রাহি  রেখেগেছেন। মোহাম্মদ জহিরুল ইসলাম ( জহির)’ এ আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতিRead More


This site is protected by wp-copyrightpro.com