July, 2017
আশুগঞ্জে এনটিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেসরকারী টেলিভিশন এনটিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকালে আশুগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এনটিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়ছার। বিকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে আবারো প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ থানারRead More
নাসিরনগরে অবৈধ দেয়াল লিখন ও পোস্টারিং প্রতিযোগিতা!
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি : নাসিরনগরের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা রঙের পোস্টার। ঈদসহ নানা উপলক্ষে এসব পোস্টার দেয়ালে সাঁটানো হয়েছে। যেন পোস্টার সাঁটার প্রতিযোগিতা। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বাদ যায় নি। সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্নতা বিধানে সরকার ২০১২ এর ২০ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২’ পাস করে। আইনের ৩ ও ৪ নম্বর ধারা অনুযায়ী সরকার নির্ধারিত স্থান ছাড়া দেয়ালে লিখলে কিংবা পোস্টার লাগালে সেটি দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি ওই ধারা অনুযায়ী অপরাধ করলে কৃত অপরাধের জন্য নূন্যতম পাঁচRead More
আশুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর মত বিনিময় সভা
সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেছেন, বীর মুক্তিযোদ্ধাগন জাতির শ্রেষ্ট সন্তান। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি সকল মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করার আহবান জানান। শনিবার আশুগঞ্জে জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এ কথা বলেন। আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শাহজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ সদর ইউনিয়নের কমান্ডার মোতাহার হোসেন, মোঃ আলমগীর, মালেক মিয়া, ফরিদুল হুদা. মোঃ নুরু মিয়া, আক্তার মিয়া, সিরাজুলRead More
১৫ জুলাই রেলপথ অবরোধ
আশুগঞ্জ রেলস্টেশনের মর্যাদা রক্ষায় রেলমন্ত্রীকে স্বারকলিপি
প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম রেলরুটের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটিকে ‘বি’ গ্রেড থেকে ‘ডি’ গ্রেডে অবনমন করার প্রতিবাদে ও স্টেশনটির মর্যাদা রক্ষায় পূর্ব ঘোষণা অনুযায়ী রেলমন্ত্রীর কাছে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়সারের কাছে এই স্বারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে দাবী মেনে না নেয়া হলে আগামী ১৫ জুলাই রেলপথ অবরোধ করার ঘোষনা দেয়া হয়। এসময় জাগ্রত আশুগঞ্জবাসী এর আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের সদস্যRead More
সরাইল পানিশ্বর ইউনিয়নে মেঘনার ভাঙ্গনে অটো রাইছ মিলসহ বাড়িঘর নদী গর্ভে বিলীন
মোহাম্মদ মাসুদ.সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে মেঘনা নদীতে ব্যাপক হারে ভাঙ্গন দেখা দিয়েছে। গত ৫দিনে পানিশ্বরে ছয়টি অটো রাইছ মিলসহ পাল বাড়ি অথাৎ হিন্দুরপাড়ার ৪টি বসত ঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে শতাধিক চাতাল শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। অটো রাইছ মিলের ভাড়াটিয়া মালিক কামরুজ্জামান জানান, আমি ৫টি অটো রাইছ মিল ভাড়া নিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছি। আমার অফুরন্ত ক্ষতি হয়েছে ধান,চাউল, ছালার বস্তাসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল নদীগর্ভে বিলীন হয়ে ক্ষতি হয়েছে। হাজী নুরুল ইসলাম জানান আমার একটি মিল যাহার বিল্ডিংসহ মেশিনের মালামাল নদীগর্ভে বিলীন হয়েছেRead More
ঢাকা-সিলেট মহাসড়কে ৫০ কেজি গাঁজাসহ ২ যুবক আটক
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িযার সরাইলে ৫০ কেজি গাঁজাসহ মাহফুজ (৩০) ও শরীফ (২৩) নামে দুই যুবককে আটক করেছে বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশ। আজ সোমবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকা থেকে হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে। তারা দুজনই মাদক পাচারকারী বলে জানিয়েছে পুলিশ। আটক মাহফুজ নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার আইয়ূব উল্লার ছেলে এবং শরীফ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ফেরদৌস মিয়ার ছেলে। বিশ্বরোড হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঢাকাগামী একটিRead More
কসবায় মোটর সাইকেলের আঘাতে গৃহবধু নিহত
২রা জুলাই রবিবার দুপুরে কসবার জাজিসার গ্রামের শারমিন আক্তার (৩০) নামক এক গৃহবধু মোটর সাইকেল চাপায় নিহত হন। জানা যায়, একই গ্রামের লোকমান হোসেনের মোটর সাইকেলের নীচে চাপা পড়লে তাকে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠালে পথেই তিনি প্রাণ হারান। শারমিনের ৩ মেয়ে ও ১ ছেলে। তার স্বামী জাবের হোসেন একজন রিক্সা চালক। এ ব্যাপারে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কোনো অভিযোগ পাইনি। লোক মুখে শুনেছি। এদিকে মোটর সাইকেল চালক লোকমান (৩০) ব্রাহ্মণবাড়িয়াRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ছাগল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: অন্তত ১৫ জন আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ছাগল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার আমিনপুর ও ছয়বাড়িয়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার বিকেলে আমিনপুর গ্রামের একটি ছাগল ছয়বাড়িয়া গ্রামের এক জমিতে গেলে ছাগলটিকে আটকে রাখে ছয়বাড়িয়ার লোকজন। তবে ছাগলটি কার এবং ছয়বাড়িয়া গ্রামের কারা ছাগলটিকে আটক করে সেটি স্পষ্ট করে জানা যায়নি। বিষয়টি জানাজানি হলে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২ জুলাই রোববারRead More
আশুগঞ্জে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু’র ব্যাপক গনসংযোগ
সাবেক ছাত্রনেতা, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর পঞ্চাশতম জম্মদিন ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক সমাবেশ শুক্রবার জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান এর সভাপত্তিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ হানিফ মুন্সী, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমির হোসেন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফি উদ্দিন সাফি, দূর্গাপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোহাজ্জেম হোসেন মাজু, আওয়ামী যুগ লীগের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যাপকRead More
কাতারে আরব সাগরে সাংবাদিকদের ঈদ পূর্নমিলনী
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ পড়ন্ত বিকেলে আরব উপসাগরে কাতারের ঐতিহ্যবাহী সাম্পানে ভেসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সদস্যরা। ১ জুলাই বিকেলে রাজধানী দোহার কর্নিশে এ আনন্দময় ভ্রমণের আয়োজন করা হয়। এ সময় বাংলা গানের সুরে নেচে গেয়ে ঈদের আনন্দ উপভোগ করেন কাতারে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মী ও লেখক সদস্যরা। গোধূলী বেলায় হালকা ঢেউয়ের দোলায় ভেসে চলা সাম্পানে সম্মিলিত আড্ডায় নিজেদের সতেজ করার এমন সুযোগ সবাইকে মোহিত করে রাখে এক অন্যরকম আবহে। পরে সান্ধ্যভোজের মধ্য দিয়ে এই সংক্ষিপ্ত আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। আনন্দময় নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনেরRead More



















