July, 2017
সাংবাদিক কাউসার এমরানের পিতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি আ. ফ. ম কাউসার এমরানের পিতা এম. এ ওয়াহেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
বাসুদেব ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা
১৬ জুলাই রবিবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়াস্থ জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির কার্যালয়ে সদর উপজেলা সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাসুদেব ইউনিয়ন যুবলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ এবং কার্যক্রম স্থবিরতার কারণে সর্বসম্মতিক্রমে বাসুদেব ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একটি শক্তিশালী আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হবে। বিষয়টিRead More
মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক কাউসার এমরানের পিতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম. কাউসার এমরানের পিতা, সমবায় বিভাগের অবসর প্রাপ্ত উপ নিবন্ধক কর্মকর্তা, শহরের পৈরতলা গ্রামের প্রবীন মুরব্বী এম.এ. ওয়াহেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।প্রেস বিজ্ঞপ্তি
পুলিশ সুপারের প্রতি হাবিবার নিকট আত্মীয়দের কৃতজ্ঞতা
নিজস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের সদস্য পিতা মাতা হীন অনাথ হাবিবার বিয়েতে পিতার দায়িত্ব নিয়ে সুন্দর একটি বিয়ে দেওয়ায় জন্য ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন হাবিবার নিকট আত্মীয় তার মামা মো. মোশারফ হোসেন ও মামী লুৎফা বেগম। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কার্য্যলয়ে তার সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে তাদের অনুভূুতি প্রকাশ করেন। এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান নব দম্পতি হাবিবা ও জাকারিয়ার খোঁজ খবর নেন। এবং তার সাথে যে কোন ব্যাপারে যোগযোগ করার জন্য তাদের প্রতি অনুরোধ জানান। এসময় উপস্থিতRead More
কসবা পৌরসভার হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন ঢালী ও কামাল
কসবা প্রতিনিধি : কসবা পৌরসভার হাট বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। পৌর পরিষদের ১০নং সভার ১০নং অনুচ্ছেদের সিদ্ধান্তের প্রেক্ষিতে হাট-বাজার দোকানদার/ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে হতে দুই জন প্রতিনিধি যথাক্রমে খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কামাল সরকারকে অন্তভুক্ত করে কসবা পৌরসভার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। স্মারক নং-কস/পৌর:/ প্রশা: বিভাগ/২০১৭/১৪৩, মো:এমরান উদ্দিন, মেয়র, কসবা পৌরসভার লিখিত পত্রের স্বাক্ষরে জানানো হয়েছে। উক্ত স্মারকে সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করেছেন জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া,উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা নির্বাহী অফিসার কসবা,সকল কাউন্সিলর কসবা পৌরসভা। এই দিকে উপরোক্ত দুইজনকে কসবাRead More
জেলা বিএনপির উদ্যোগে নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সারা বাংলাদেশে বিএনপি’র নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটস্থ বাসভবনে গতকাল শনিবার বিকাল ৩টায় জেলা বিএনপির উদ্যোগে নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহির এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিরRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: ০২ জন আসামী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই/ইশতিয়াক আহম্মেদ ও এসআই/বজলুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ সংবাদের ভিত্তিতে ১৪/০৭/১৭ইং তারিখ দিবাগত রাত্র পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অত্র থানাধীন নন্দনপুর হইতে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-০৬, তারিখ- ০২/০৬/১৭, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী(ডাকাত), মোঃ রাকিব মিয়া(২৫),পিতা-রহিছ মিয়া, সাং-নন্দনপুর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতার করে। একই দিনে ১৪/০৭/১৭ইং তারিখ দিবাগত রাত্র অত্র থানাধীন কাজীপাড়া হইতে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-০২, তারিখ- ০১/০৬/১৭, ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড এর আসামী(চোর),মোঃ ইমন মিয়া(২০),পিতা-দুলু মিয়া, সাং-দক্ষিণ পৈরতলা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতারRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা পরবর্তী সাংবাদিক সম্মেলন
সকলের সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন করতে চাই:: পৌর মেয়র নায়ার কবীর
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ৩৯ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। গতকাল শনিবার দুপুর দেড়টায় পৌরসভার মাহবুবুল হুদা সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌর মেয়র নায়ার কবীর এই বাজেট ঘোষণা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া ইত্যাদি খাতে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাধারণ সংস্থাপন, স্বাস্থ্য ও পয়:প্রণালী, কর আদায় ও কর নির্ধারণ, বৃক্ষ রোপণ ওRead More
সরাইলে যুবলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে গত ১৫জুলাই শনিবার বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী যুবলীগ একাদশ ও সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষনা
বর্তমান পৌর পরিষদ একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করেছে, এটি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন -র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ১৪৯ বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। দূর্ভাগ্য সময়ের দিক দিয়ে পৌরসভার যে উন্নয়ন অগ্রগতি হওয়ার কথা ছিল তা হয়নি। তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করেছে। তাই আমি এই পরিষদের মেয়র নায়ার কবিরসহ পৌর পরিষদকে ধন্যবাদ জানাই। বিগত সময়গুলোতে যে কাল্পনিক বাজেট উপস্থাপন করা হতো, গত ৩ বছরের যে চিত্র আমরা দেখলাম তাতে দেখা যায়, সে সময়কার বাজেটগুলো বাস্তবায়িত হয়নি। পার্সেন্টিস এর দিকRead More



















