July, 2017
জীবিত ব্যক্তিতে মৃত দেখিয়ে প্রতিবেদন : আখাউড়া থানার ওসিকে হাইকোর্টে তলব
হজে গমনেচ্ছু মো. আজাদ হোসেন ভূঁইয়াকে মৃত দেখিয়ে প্রতিবেদন দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারকে তলব করেছে হাই কোর্ট। আগামী ২৩ জুলাই হাইকোর্টে স্বশরীরে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পুলিশ প্রতিবেদনে জীবিত ব্যক্তিতে মৃত দেখানো কেন বেআইনি হবে না, এ মর্মে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, পুলিশ প্রধান, ব্রাহ্মণবাড়িয়ার এসপিRead More
আখাউড়া পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন কোন করারোপ ছাড়াই আখাউড়া পৌরসভার আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল আনুষ্ঠানিক ভাবে এই বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ১৪ হাজার ৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার ২৮৪ টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬৪ লাখ ৮৬ হাজার ৬৯৭ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় ৩১ কোটি, ৯০ লাখ টাকা এবং ব্যয়ও ধরা হয়েছে ৩১ কোটি, ৯০Read More
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলে কবরস্থানের জায়গায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণ ॥ ধর্মপ্রাণ মুসুল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়া শহরের ৯নং ওয়ার্ডের উত্তর মৌড়াইলে কবরস্থানের জায়গায় অবৈধভাবে জবর দখল করে বিল্ডিং নির্মাণ কাজ আরম্ভ করায় স্থানীয় এলাকাবাসী ধর্মপ্রাণ মুসুল্লিদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে স্থানীয় এলাকাবাসীদের ধারণা। সোমবার দুপুরে এ বিষয়ে পৌর বিল্ডিং কোড অমান্য করিয়া এবং ০৯ নং ওয়ার্ডের উত্তর মৌড়াইল পৌর কবরস্থানের জায়গা অবৈধভাবে জবর দখল করিয়া বহুতল বিশিষ্ট বিল্ডিং ও টয়লেট যাহাতে নির্মাণ করিতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের নিকট উত্তর মৌড়াইল জামে মসজিদRead More
সরাইলে গাজা ও ফেসিডিলসহ একজন আটক
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ পৃথক স্থান থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ একজন ও ৭৫ কেজি গাজাসহ একটি ট্রাক আটক। গতরাত্রে গোপন সংবাদ ভিত্তিতে সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে এবং বিশ্বরোড লালশালুক হোটেলের সামনে ট্রাক থেকে ৭৫ কেজি উদ্বার করে ট্রাকটি আটক করছে। ফেনসিডিলসহ আটককৃত আঃ ছাত্তারের বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে তার বাড়ি। সিলেট জুনের হাইওয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতRead More
কসবায় মোটর সাইকেল আতংক
কসবা প্রতিনিধি : কসবা উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে অপ্রাপ্ত বয়সি ছেলেরা অবাধে মোটর সাইকেল চালানোর ফলে কসবায় এখন যেন মরণফাঁদ পরিণত হয়েছে। এক শ্রেণীর মোটর সাইকেল চালকদের অপতৎপরতার ফলে আতংকে রয়েছে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। আজকাল কসবার মানুষ মুত্যুর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে প্রতিটি রাস্তা। পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকে এই পর্যন্ত মোটর সাইকেল দুর্ঘটনায় বেশ কয়েক জন নারী-পুরুষ নিহত সহ আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মোটর সাইেেকলের চাপা পড়ে কাঞ্চনমুড়ির আবুল খায়ের (৪৯),কসবা শান্তি পাড়ার নাদিম হোসেন চৌধুরী (২৮),জাজিসার গ্রামের গৃহবুধ শারমিন আক্তার (৩০)Read More
সাংবাদিক কাউসার এমরানের পিতার মৃত্যুতে কসবা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক
কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম কাউসার এমরানের পিতা এম.এ ওহায়েদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সময় কসবা প্রতিনিধি মোবারক হোসেন চৌধুরী নাছির। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কওে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান
বৃত্তি পাওয়াটা একটা সম্মানের বিষয়, এটা শিক্ষার্থীদেরকে উৎসাহ যোগায়: র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ বিশ্বজিৎ ভাদুড়ীRead More
সাংবাদিক ও কলামিষ্ট জামাল সরকার মিন্টুর ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৬: ব্রাহ্মণবাড়িয়ার সু-পরিচিত প্রবীন সাংবাদিক ও কলামিষ্ট এম এ জামাল সরকার মিন্টু ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউজ) শনিবার (১৬,০৭) রাত ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তার পরিবারের সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর তার এলাকায় শোকের ছায়া নেমে আসে। জামাল সরকার মিন্টু ডেইলি অবজারভারের সাংবাদিক সীমান্ত খোকন’র চাচা । তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্রধাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও তার জীবনে বিভিন্ন জাতীয় পত্রিকায় নিষ্ঠার সাথে সাংবাদিকতার দায়ীত্ব পালনRead More
জীবিতকে মৃত দেখিয়ে পুলিশ প্রতিবেদন: দায়ী পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু
জীবিতকে মৃত দেখিয়ে পুলিশ প্রতিবেদন দেয়ার অভিযোগে তৎকালীন আখাউড়া থানার এসআই আবুল কালামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।রোববার পুলিশ সদর দফতরের এক নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দুই কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, হেড কোয়ার্টার) আবু সাঈদ। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, হেডকোয়ার্টার) আবু সাঈদ এ সংক্রান্ত একটি চিঠি রোববার সকালে হাতে পান বলে জানিয়েছেন। আবু সাঈদ বলেন, তৎকালীন সময়ে আখাউড়া থানায় কর্মরত এসআই আবুল কালামের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তাকেRead More
নাসিরনগরে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু
বেসরকারী উন্নয়ন সংস্হা আশার উদ্যোগে নাসিরনগর উপজেলার ভলাকুটে গতকাল থেকে শুরু হয়ছে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প।আশা ভলাকুট ব্রাঞ্চ কার্যালয়ে প্রধান অতিথী হিসেবে আনুষ্টানিক ভাবে উক্ত ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন ২নং ভলাকুট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রুবেল মিয়া। আশার ভলাকুট ব্রাঞ্চের ব্যবস্থাপক জনাব বাবুতন সিংহ এর সভাপতিত্বে উদ্ভুধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার জনাব কাজী বোরহান উদ্দিন, ভলাকুট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ সামসু তালুকদার, এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্টান পরিচালনা করেন এবিএম প্রদীপ কুমার দেব। ক্যাম্পের প্রথম দিনে ৭৬জন রোগীকে ফিজিওথেরাপী/স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।বিশেষRead More



















