Main Menu

July, 2017

 

নবীনগরে সাংবাদিকের মায়ের শ্রাদ্ধানুষ্ঠান

নবীনগর প্রতিনিধি: নবীনগর রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন সভাপতি ও পাঠকনন্দিত সাপ্তাহিক নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর মা স্বর্গীয় হাঁসি দেবনাথের গতকাল শনিবার (১৫/০৭/১৭) শ্রাদ্ধানুষ্ঠান। এ উপলক্ষে প্রয়াতের বাড়িতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য সবাইকে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ৫ জুলাই তিনি ৬৮ বছর বয়সে তার নিজ বাড়িতে পরলোকগমণ করেন।


নবীনগরে সর্প দংশনে রাখালের মৃত্যু

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে শুক্রবার রাতে সর্প দংশনের রমজান হোসেন (১১) নামের এক রাখালের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রমজান হোসেন মাঠ থেকে গরু আনতে গেলে সর্প দংশন করে। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা রেফার করলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু

ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চালু করল এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। আজ ১৫ জুলাই ২০১৭, শনিবার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বউবাজারে উদ্বোধন করা হয়েছে ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ আবুল বশর ও ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এজেন্ট ব্যাংকিং এজেন্ট রিসডা বাংলাদেশ-এর চেয়ারম্যানRead More


আশুগঞ্জ রেলস্টেশনকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে ৩১ জুলাই হরতাল

প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে, পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন ও তূর্ণা নিশিতা স্ট্রেনের স্টপিজের দাবিতে ৩১ জুলাই হরতাল সহ তিন দিনের কর্মসূচি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলার আশুগঞ্জ রেলস্টেশনের সামনে নাটাল মাঠে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভা থেকে এই কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন আশুগঞ্জ জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের সদস্য সচিব ঈসা খান। জনসভায় সংগঠনটির আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ এর সাবেক সভাপতি হাজী মো. ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানRead More


নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

নাসিরনগর ॥ আজ শনিবার নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়ের চার তলা একাডেমিক  ভবনের ভিত্তিপ্রস্তরের   উদ্বোধন করা হয়েছে। শনিবার  স্থানীয় সংসদ সদস্য ও  গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মানমীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল এ ভিত্তিপ্রস্তরের   উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ  মো: আলমগীর হোসেন,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীব কুমার, নাসির নগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, ছাত্রলীগ আহবায়ক নাসির উদ্দিন রানা, গোকর্ণ  ইউপি চেয়ারম্যান হাসান খা প্রেসক্লাব সহ-সভাপতিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় এটিএন বাংলার ২১ বছর পূর্তি উদযাপন॥

নিজস্ব প্রতিবেদক॥আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষীকি পালিত  হয়েছে। শনিবার  বেলা সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সংস্কৃতি কর্মী ও আবৃত্তিকার হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলাRead More


শ্বশুর বাড়ি গেল ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের হাবিবা

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপারের সরকারি বাংলো থেকে হাবিবাকে জাকারিয়ার হাতে তুলে দেন পুলিশ সুপার মিজানুর রহমান ও তার স্ত্রী ফারহানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এর আগে জাঁকজমক আয়োজনে সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের হাবিবা আক্তারের বিয়ে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাবিবার বাবার ভূমিকায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উপস্থিতে কাজী আবু জামাল হাবিবা-জাকারিয়ার বিয়ে পড়ান। বিয়ের দেনমোহর ধার্য করা হয় ২ লাখ ১ হাজার টাকা।   হাবিবার বিয়ে অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুলRead More


বিএনপির নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী সফল করার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সারা বাংলাদেশে বিএনপি’র নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটস্থ বাসভবনে আজ শনিবার বিকাল ৩টায় জেলা বিএনপির উদ্যোগে নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচীকে সফল করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সমর্থকবৃন্দদের যথাসময়ে ও যথস্থানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন।প্রেস বিজ্ঞপ্তি


বণাঢ্য আয়োজনে বিয়ে হল হাবিবার

ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারেরসেই হাবিবা আক্তারের বিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাবিবার বাবার ভূমিকায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উপস্থিতে বিয়ে সম্পন্ন হয়। বর কসবা উপজেলার সোনাগাঁ গ্রামের বাসিন্দা, সদ্য চাকরিতে যোগ দেওয়া পুলিশ কনস্টেবল মো. জাকারিয়া আলম।  বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় ২ লাখ ১ হাজার টাকা। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে বরযাত্রী নিয়ে শিশু পরিবারে হাজির হন বর জাকারিয়া। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাতRead More


নৌকা বাইচ অনুষ্ঠিত : শাহবাজপুর শাপলা বয়েজক্লাব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়নগর(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বুক ভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছাস ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকাল চারটায় নৌকা বাইচ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শহরের দক্ষিণ প্রান্তের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে নৌকাবাইচ মেড্ডা কালাগাজীর মাজার এলাকায় গিয়ে শেষ হয়। নৌকা বাইচ উপলক্ষে ছিপ, কোসা, গয়না, বালাম, ছোট নৌকা ও ময়ুরপক্মখীসহ শোভা বর্ধনকারী বাহারি নৌকার সমারোহ ও মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠে তিতাস। প্রতিযোগিতায় ১০টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যেRead More


This site is protected by wp-copyrightpro.com