June, 2017
সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দু’দল গ্রামবাসী মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কয়েক দফায় সংর্ঘষ। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা চলে। সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অরুয়াইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওর্য়াডের (রাণীদিয়া গ্রাম) সদস্য মো. রহিছ উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে রাণীদিয়া গ্রামের আবদুর রউফ ও সাইদুর রহমানের পক্ষের নারীদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ ঘটনায় রাতেই এক পক্ষ অপর পক্ষের বাড়িতেRead More
আফসার সভাপতি, আলী রাজা সম্পাকদ
সরাইল দেওড়া শাহী ঈদগাহ্ মাঠের কমিটি গঠন
সরাইল উপজেলার দেওড়া শাহী ঈদগাহ্ মাঠের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার ঈদের দিন বিকেলে দেওড়া আদশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় এলাকাবাসীর উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে আফসার উদ্দিন আহাম্মেদ কে সভাপতি, হাজী মোঃ হাবিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল হামিদকে সহ-সভাপতি, ইউপি সদস্য আলী রাজাকে সাধারণ সম্পাকদ, মালী মিয়াকে যুগ্মসাধারণ সম্পাদক, কাজী হুমায়ুনকে যুগ্মসাধারণ সম্পাদক, হাজী মোঃ শাহীন মিয়াকে অর্থ সম্পাকদ, ডা: সারুয়ার আহাম্মেদ চৌধুরীকে সহ অর্থ সম্পাকদ করে ৪১ সদস্যের পরিচানা কমিটি করা হয়। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মোঃ মনির মিয়া, মোঃRead More
যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর(ভিডিও)
যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। ২৬ জুন সোমবার সকাল ৮টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ও ইউনুছিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক। এখানে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের জামাত সকাল ৮টায়
চাঁদ দেখা গেছে, কাল খুশীর ঈদ
রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে এলো ঈদ উল ফিতর। রবিবার ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদুল ফিতরে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে একই সময় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের টেংকের পাড় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, ভাদুঘর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ, ভাদুঘর ফাটা পুকুরপাড় ঈদগাহRead More
নাসিরনগরে সোয়ানের ইফতার মাহফিল ও বার্ষিক বস্ত্র বিতরণ অনুষ্ঠান
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি :নাসিরনগরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুর(সোয়ান) এর উদ্যোগে আয়োজিত ৯ম বার্ষিক বস্ত বিতরণ ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠান আজ রবিবার নুরপুর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো: মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হাসান খা। নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধক্ষ শান্ত। মুক্তি যোদ্ধা আজহারুল হক। সাবেক ছাত্রলীগ সভাপতি মো: বশির আল হেলাল। প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আকবর হোসেন শ্যামল। অনুষ্ঠানে ১০০ জন অসহায়Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট
পূর্ববিরোধের জের ধরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, দুবলা গ্রামের আবদুল আওয়াল শাহ্ মাজার নিয়ে সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ্ আল মামুনের সাথে একই গ্রামের রাহাত মিয়ার বিরোধ চলছিল। সম্প্রতি মাজারের ওরসে গান-বাজনা করতে নিষেধ করায় মামুনের সাথে রাহাতের বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে গত ২৫ মে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাল মিয়া নামে মামুনের এক সমর্থক নিহত হন।Read More
বাঞ্ছারামপুরে ৫ অপহরণকারী আটক
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার বিভিন্ন স্থানে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে র্যাব । আটককৃতরা হচ্ছেন- মো. আল-আমিন (৫০), পিতা- মো. রব্বান মিয়া, সাং-দশদোনা, মো. সাব মিয়া (৪০), পিতা- ছন্দু মিয়া, সাং- দশদোনা, মো. শরিফ (৪০), পিতা- মো. রুপ মিয়া, সাং- মরিচাকান্দি, শফিক (৪০), পিতা- মো. জলিল মিয়া, সাং-আইযুবপুর ও মো. শফিকুল ইসলাম (৩২), পিতা- মো. তাজুল ইসলাম, সাং-দশদোনা, সর্বথানা-বাঞ্ছারামপুর। তাদেরকে সাতটি মোবাইলসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের দেওয়া তথ্য মতে এ অপহরণকারী চক্র সারাRead More
ইশা ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আবু হানিফ নোমান’র ঈদ শুভেচ্ছা
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, আহবান শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান পরিচালক, এম আবু হানিফ নোমান ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটিদিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অতিতের সকল দুঃখ কষ্ট ভুলে নতুন জীবন যাপনের আহবান জানিয়েছেন।
দেশের সকল শিশুর সকল দায়িত্ব নিয়েছে সরকার-প্রফেসর ফাহিমা খাতুন
ব্রাহ্মণবাড়িয়ায় দেড়শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিয়েছে এনসিটিএফ নামে জাতীয় শিশু সংগঠন। শনিবার সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আনন্দঘন পরিবেশে নতুন জামায়-মুখের হাসি কর্মসূচীর আওতায় এসব উপহার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক(গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার),নাগরিক কমিটির সভাপতি ডা.বজলুর রহমান,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক উসমান গনি সজিব,জেলা শিশু একাডেমীর পরিচালনা পরিষদ সদস্য সাংবাদিক মো.মনির হোসেন। এসময় প্রধান অতিথি প্রফেসর ফাহিমা খাতুন বলেন,আমরা আগামী বাংলাদেশকে দেখতে চাই সুন্দর-আলোকিতRead More
ব্রাহ্মণবাড়িয়ার সকল আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে—-মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি,কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এখন ইস্পাত কঠিন ঐক্যের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। এ ঐক্যকে অব্যাহত রেখে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সকল আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ঐক্যের রাজনীতিকে ক্ষতিগ্রস্থ করার জন্য বিভিন্ন সময় ইঁদুর ঢুকে অপতৎপরতা চালাতে চায়।আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ রেখে আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে ক্ষতিকর ইঁদুর সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। তিনি শনিবার বিকালে শহরের লোকনাথ টেংকের পাড় পৌর মিলনায়তনে আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুতি সম্পর্কিতRead More



















