Main Menu

June, 2017

 

পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এককভাবে যেতে চাই:এডঃ রেজাউল ইসলাম ভূইয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ২৭ জুন মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে তাজুল ইসলাম, নাসির আহমেদ খান, আবু কাউসার খান, সৈয়দ মোকাব্বের, শেখ মাহবুবুর রহমান, জেনহারুল ইসলাম লিটন, সাহেদুর রহমান শাহেদ, ফিরোজ খান, আজিজুল ইসলাম দুলাল, শেখ মোঃ ইয়াছিন, সোলেমান মজুমদার, এমদাদ বারী, দুলাল মোল্লা, মাসুদুর রহমান, মাহফুজুর রহমান,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুমহলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালী, ক্রিকেট খেলা, লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গত ২৭ জুন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন এলাকার বন্ধু মহলের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় লোকনাথ দিঘীরপাড়ে বিকাল ৩টায় বন্ধু মহলের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীর অগ্রভাগে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠি খেলার একটি দল সুসজ্জ্বিতভাবে অংশ নিয়েছিল। পরে র‌্যালী শেষে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বন্ধু মহলের সদস্য মোঃ ওসমান মিয়া, মোঃ ইকবাল হোসেন ময়না, এম এ কে মুরাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্বRead More


নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষকের মৃত্যু

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় আহত চিনু মিয়া(৫০)নামের এক কৃষক বুধবার গভীর রাতে মারা গেছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুপুর গ্রামের মাসুক মিয়া ও ফেরদৌস মিয়ার লোকজন মধ্যে পূর্বশত্রুতা চলছিল। পূর্বশত্রুতা জের ধরে দু‘পক্ষেই একাধিক মামলা রয়েছে। এনিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। ঘটনার দিন সকালে চিনু মিয়া প্রতিপক্ষের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন ফলা দিয়ে তার ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত চিনু মিয়াকে এদিনই ঢাকার একটিRead More


অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের ব্যাচের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ঈদ পুর্নমিলণী অনুষ্ঠিত হয়েছে।প্রতিবারের মত এবার ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পুর্নমিলনী অনুষ্ঠিত হয় । ঈদের পরদিন অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।বর্তমানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে বিদেশে বিভিন্ন পেশায় সুনামের সাথে নিয়োজিত আছেন। তারা শিক্ষক ও অভিভাবকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের এ অবস্থানে আসার জন্য।এ সময় স্মরণ করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের ও শিক্ষকদের যারা মারা যান।


রাজনীতি করি বলে আত্মীয়রা দাওয়াত দিত না: ফজিলাতুননেসা বাপ্পী

তরুণ নারী রাজনীতিকদের মধ্যে পরিচিত মুখ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুননেসা বাপ্পী। এরশাদ আমল থেকেই মিছিল-সমাবেশে নিয়মিত মুখ তিনি। গেছেন কারাগারেও। আইন পেশাতেও নাম করেছেন। সংসদে ধারালো বক্তব্য দিয়েও আলোচনায় তিনি। স্বপ্ন দেখেন, একদিন সরাসরি ভোটে জিতে সংসদে যাবেন। ঢাকাটাইমসের সঙ্গে একান্ত আলোচনায় বাপ্পী তুলে ধরেছেন তার রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোর কথা। তুলে ধরেছেন ভবিষ্যত পরিকল্পনা আর রাজনৈতিক ও সামাজিক দর্শন। আজ দেখুন সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন তানিম আহমেদ। টানা দুবার সংরক্ষিত নারী আসন থেকে আপনি সংসদ সদস্য হয়েছেন। আগামীতে কি সরাসরি ভোট করার ইচ্ছা আছে?Read More


‘আর বিবাদ নয়,শান্তি চাই’

নবীনগরে আতংকগ্রস্ত এলাকাবাসীর শান্তির দাবীতে মিছিল মানববন্ধন

‘আর বিবাদ নয়, শান্তি চাই’ এই স্লোগানে মানববন্ধন ও শান্তি মিছিল করেছে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চার গ্রামবাসী। বুধবার বিবাদমান সংঘর্ষের অবসান চেয়ে উত্তর লক্ষ্মীপুর গ্রামের উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় থেকে থানাকান্দি বাজার পর্যন্ত হাজারো মানুষ মানববন্ধন করেন। পরে তারা শান্তি মিছিল বের করেন। উত্তর লক্ষ্মীপুর, হাজির হাটি, গৌরনগর, থানাকান্দি গ্রামে পথ সভায় হাজী গোলাম হোসেন মেম্বার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খাজা উছরুল ওয়াছে, রিফাত হোসেন, জিল্লুর মেম্বার, শিক্ষিকা শামিমা বেগম প্রমুখ। উল্লেখ্য, ওই এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মেম্বার ও মোছলেম মেম্বারের নেতৃত্বে দু’গ্রুপের এRead More


নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানকে গনসংবর্ধনা

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ফুলপুর একতা যুব সংঘের উদ্যেগে এবং গ্রামবাসীর সহযোগীতায় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যানক মো: আসাদুজ্জামান চোধুরীকে গনসংবর্ধনা দেয়া হয়। গতকাল রাত ৯ টা সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মেজবা উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান চৌধুরী। মো: আবু সারোয়ার, মো: এম এ নাসির। ইউপি সদস্য খাইরুল ইসলাম। অনুষ্ঠান সন্চালনায় ছিলেন চৌধুরী মো: আশিক।


নাসিরনগরে ঈদ বোনাসের নামে পরিবহনে চাঁদাবাজি

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ঈদ বোনাসের নামে ঈদের দুদিন আগ থেকেই এখন পর্যন্ত  যাত্রী পরিবহনে চলছে  চাদাঁবাজি। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য এমনিতেই নাসিরনগরের বিভিন্ন সিএনজি ষ্টেশনের ড্রাইভারদের  বিরুদ্ধে  অভিযোগ রয়েছে, তার ওপর ঈদের আগ থেকে সকল সিএনজি ষ্টেশনেই চলছে ঈদ বোনাসের নামে বাড়তি ভাড়া আদায়। বুধবার সকালে সন্জয় কুমার দেব নামে একজন স্কুল শিক্ষক গুনিয়াউক বন্ধুর সাথে দেখা করতে আনন্দপুর ষ্টেশন হতে  যাওয়ার জন্য সিএনজিতে  উঠেন। তিনি এ প্রতিনিধিকে জানান, আনন্দনপুর ষ্টেশন হতে  মালিক সমিতি কর্তৃক  নির্ধারিত ভাড়া ৩৫ টাকা। কিন্তু ড্রাইভার আমার কাছে দাবী করে ৫০Read More


নাসিরনগর বুড়িশ্বর ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি :বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার ও সমবায় মন্রনালয়। গত ২২/০৬/২০১৭ তারিখে প্রেরিত নোটিশে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটি এম মোজাম্মেল হক কর্তৃক হোল্ডিং ট্যাক্স আদায়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্রনালয়। কারণ দর্শানোর নোটিশে বলা হয় সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে আদায়কৃত হোল্ডিং ট্যাক্স প্রদান না করার কারনে এবং একই ব্যাক্তির নিকট হতে এক অর্থ বছরে দুইবার ট্যাক্স আদায় করা করা হয়। এবং স্থানীয় সরকার বিভাগ হতে জারীকৃত ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল ২০১৩Read More


সাংবাদিক শফিকের উপর হামলায় দ্রুত বিচার আইনে মামলা

আশুগঞ্জে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলামের (৩২) উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে আহত সাংবাদিক শফিকের ভাই খন্দকার ইমরান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মিজান মিয়া (৩৬), জহিরুল সরকার (৩০), রুহুল আমিন (২৮), জরুল আমিন (২৬), সাজিদ মিয়া (২৭), হানিফ মিয়া (৩৫), নূর আলম (২৮) ও মোবারক (২৬)। তাদের সবারা বাড়ি আশুগঞ্জ উপজেলার চরচারতাল ইউনিয়নের চরচারতলা গ্রামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.Read More


This site is protected by wp-copyrightpro.com