June, 2017
আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক শফিক আহত, বিভিন্ন মহলের নিন্দা, অভিযানে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ প্রেসক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। আহত শফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ জানান, বিকেলে শফিকসহ অন্যান্য সাংবাদিকরা প্রেসক্লাবে বসে কথা বলছিলেন। এসময় স্থানীয় চরচারতলা গ্রামের মিজানের নেতৃত্বে একদল যুবক শফিকের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের এলোপাথারী মারধরে শফিক তার চোখে মারাত্বক আঘাত পেয়েছেন। পরে শফিককে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জের স্থানীয় হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকনের ঈদ শুভেচ্ছা
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম মিল্লাতের আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন। বিবৃতিতে তিনি বলেন পবিত্র ঈদ-উল ফিতরের মহা আনন্দের দিনে রাজ প্রাসাদ থেকে কুঁড়ে ঘর পর্যন্ত খুশির আলোয় উদ্ভাসিত হোক। তিনি আরও বলেন হিংসা, বিদ্বেষ, অহংকার ও সকল ভেদাবেদ ও অন্যায় পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখ সমৃদ্ধি ভয়ে আনুক পবিত্র ঈদ। সকলের মাঝে ভ্রাত্তৃত্তের বন্ধন ও সম্পৃতি সূদৃঢ় ও অটুট হউক। তিনি বিশ্ব মুসলিমRead More
পবিত্র রমজান ও ঈদ সমাজের ধনী গরীবের মধ্যে ভেদাভেদ দূর করে — পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার ॥ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো “ইদ উচ্ছাস” সংগঠন। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এডঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী। ঈদ বস্ত্র বিতরণকালে পুলিশRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তুলতে পৌর এলাকায় জেলা প্রশাসনের ডাস্টবিন স্থাপন
স্টাফ রিপোর্টার ॥ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তুলতে পৌর এলাকায় ৫০টি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। গতকাল ব্রাহ্মণবাড়িয়া আধুনিক সদর হাসপাতালের সামনে একটি ডাস্টবিন স্থাপনের মাধ্যমে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, পৌরসভারRead More
সরাইলে ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
সরাইল প্রতিনিধি ॥ সরাইলে হাজী আলম ছফীর স্বরণে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুন্টা ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে শনিবার বিকাল ৫ টায় চুন্টা সেন বাড়ীর মাঠে ইফতার ও দোয়ার মাহফিল সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের আল আমিন। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন হাজী আব্দুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, হাবিবুর রহমান নান্নু, এম এ করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অবদুল জব্বার প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন আমান উল্লাহ আমান। ইফতারেরRead More
নাগরিক সমাজের ঈদ সামগ্রী বিতরণ
রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে: শফিকুল আলম এমএসসি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বলেছেন, রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তবেই আমাদের পরবর্তী জীবন সুন্দর হবে। তিনি গতকাল সকালে জেলা নাগরিক সমাজের উদ্যোগে শহরের লোকনাথ দিঘীরপাড় এলাকায় নিু আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়রRead More
১০০ পিস ইয়াবা ট্যাবলেসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০৫টি গ্রেফতারী পরোয়ানার ০৪ জন আসামী গ্রেফতার।
প্রেস রিলিজ: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় ২নং শহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর/মৃনাল দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৪/০৬/১৭ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাকিল ইসলাম প্রঃ লায়ন শাকিল (২৪), পিতা-দুলাল মিয়া, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অত্র থানাধীন পুনিয়াউট রেল গেইট সংলগ্ন দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে। উক্ত মাদক উদ্ধার সংক্রান্তে আসামীর বিরুদ্ধে অত্র থানায় মাদকদ্রব্য আইনের একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অত্র থানার এসআই/আলী আক্কাস,Read More
কসবায় জামায়াত উপজেলা সেক্রেটারী আল-আমিন গ্রেফতার
জামায়াতে ইসলাম বাংলাদেশ কসবা উপজেলা শাখার সেক্রেটারী আল-আমিন (৪৫) কে কসবা থানা পুলিশ গতকাল শুক্রবার (২৩ জুন) সন্ধায় সৈয়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৪টি নাশকতা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান সৈয়দাবাদ এলাকায় ইফতারের পূর্বে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আওয়ামীলীগের ইতিহাসের সাথে বাঙ্গালীর সকল মহৎ অর্জনগুলির নিবিড় সম্পর্ক রয়েছে–মোকতাদির চৌধুরী এমপি
আনন্দ আয়োজনের ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের হালদার পাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি,কেন্দ্রীয় নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর,সহসভাপতি মো.হেলাল উদ্দিন,জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভ’ঞা,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,শাহআলম সরকার,প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক তানজিলRead More
শনিবার সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে
শনিবার বিকাল ৪ টায় শহরের লোকনাথ টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার। এ সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীউলীগের নেতবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিবৃন্দ আমন্ত্রিত হিসাবে উপস্থিত থাকবেন।এRead More



















