Main Menu

June, 2017

 

আখাউড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই : বিএনপি নেতাসহ বাদ পড়লেন পুরনো তালিকার ১৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ফলাফলের (খসড়া) তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সংলগ্ন দেয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে। সঠিক দলিলাদি ও প্রমাণ দেখাতে না পারায় যাচাই-বাছাই কমিটি তাদের নামঞ্জুর করেছে। তালিকা সূত্রমতে, আবেদন করে মুক্তিযোদ্ধা হতে পারেননি ৫৬ জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ২২ জন। আগে থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত আছেন এমন ২২ জনের বিষয়ে সুপারিশ করেছে সংশ্লিষ্ট যাচাই-বাছাই কমিটি। এছাড়া ১৪ জনের বিষয়ে কমিটি দ্বিধাবিভক্ত আছেন বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবুRead More


এডঃ নাগর. এম কামরুল হাসান সভাপতি পদে নির্বাচিত

বেহাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বেহাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন ২০১৭ইং গতকাল সোমবার উক্ত বিদ্যালয়ের অফিস কক্ষে বিকাল ২টায় অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে উপস্থিত সদস্যগণের গোপন ভোটের মাধ্যমে সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট নাগর. এম কামরুল হাসান সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগ নেতা মোঃ মজিবুর রহমান সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এডভোকেট নাগর. এম কামরুল হাসান পরপর দুইবার উক্তRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), চীফ জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট মোঃ মনির কামাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বর্তমান সরকার পরিবেশ রক্ষায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

“আমি প্রকৃতির, প্রকৃতি আমার ও প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট (অতিরিক্ত দায়িত্ব) সুকুমার সাহা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান। অনুষ্ঠান পরিচালনাRead More


নবীনগরে বালি ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে গতকাল শনিবার সন্ধ্যায় দুই গ্রুপের সংঘর্ষে তিন জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো,উপজেলার বাড়াইল গ্রামের সাকিব মিয়া(২১),রাজন মিয়া(২০),ইউছুফ মিয়া(২১)। তাদের গতকাল সন্ধ্যা স্থানিয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র জানায়, একই উইনয়নের নিলখী গ্রামের আলী আহাম্মদ মেম্বারের গ্রুপের সাথে লায়ন হাসানের ছেলে সাকিব মিয়ার সাথে উক্ত সংঘর্ষের ঘটনা হয়। ছলিমগঞ্জ ফাড়ি থানা সূত্রে জানা যায়, ঘটনায় গত সাপ্তাহে বাড়াইল দাস পাড়ার ওসমান মিয়া নামক ব্যাক্তির জমির ড্রেজাররের সাহায্যে বালি ভরাটকে কেন্দ্র করে গতকাল শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই নিউজ লেখা পর্যন্ত কোনRead More


আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জুন) দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ সাজা দেন। সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী হলো- আব্দুল্লাহ ও শেখ ইফতেখার হোসেন উজ্জ্বল। এর মধ্যে আব্দুল্লাহ উপজেলার মোগড়া বাজরের জলিল মিয়ার ছেলে আর শেখ ইফতেখার হোসেন উজ্জ্বল পৌরশহরের রাধানগর গ্রামের মৃত আলী হোসেন মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান জানান, কারাদণ্ড ছাড়াও দুই মাদক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


পৌরসভার উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে ৮০ ভাগ রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে —- ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভার কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নবাগত নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশল (পানি) মোঃ আতাউর রহমান, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, পবিত্র ভূষণ পাল, মোঃ ইদ্রিস মিয়া অপু, বাজার পরিদর্শক মোঃ হুমায়ুন কবীর, কর আদায়কারী মোঃ ইলিয়াছ মিয়া, কর নির্ধারক এস এম আলম প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন,Read More


কুরআন প্রচারক উস্তাদ নুমান আলী খানের গল্প।

মানুষকে কেবল কোরআন শিক্ষা দিয়েই যিনি বিশ্বকে পরিবর্তন করে দিতে চান, তিনি নোমান আলী খান। কোরআনের চমৎকার শৈল্পিক সৌন্দর্য উপস্থাপনার জন্যে তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলিম তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় ব্যক্তিত্ব। সারা বিশ্বের মুসলিম তরুণরা আজ তাঁকে নিজেদের মডেল হিসাবে কল্পনা করেন, তাঁর মতো হতে চান। কোরআনের শব্দচয়ন কতটা সৃজনশীল, ভাষা কতটা মনোমুগ্ধকর, অর্থ কতটা যৌক্তিক – এগুলোই নোমান আলী খানের চিন্তাভাবনা ও আলোচনার বিষয়। তাঁর বক্তব্যে কোরআনের অন্তর্গত সৌন্দর্য ও মুজিযা মানুষের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক সভা-সেমিনার ও অনলাইনে তাঁর বক্তব্য শুনে অসংখ্য মানুষ ইসলামেরRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার সাবেক সহ-সভাপতির মায়ের মৃত্যুতে জেলা ছাত্রসেনার ‌শোক প্রকাশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা অসিউজ্জামানের “”মা “” গতরাত ১২ ঘটিকায় সময় তার নিজ বাসস্থান নাছিরনগর বালিখোলায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। পৃথিবী ত্যাগকালে তিনি ০৪ ছেলে/ ০৪ মেয়ে নাতি-নাতনি সহ অংসখ্য অগনিত গুনগ্রাহি  রেখেগেছেন। সাবেক ছাত্রনেতা মাওলানা অসিউজ্জামানের মায়ের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন শাহ বাবুল এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জোবায়ের আহমেদ রানা গভীর শোক প্রকাশ করে বলেনRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ ৫নং ওয়ার্ড পশ্চিমাঞ্চালীয় একতা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ ৫নং ওয়ার্ড পশ্চিমাঞ্চালীয় একতা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, বড়াইল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহ আলম। সংগঠনের সভাপতি রেহান উদ্দিন রেনুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতিRead More


This site is protected by wp-copyrightpro.com