June, 2017
গাড়িতে এনবিআরের স্টিকার লাগিয়ে মাদক পাচারকালে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্টিকারযুক্ত গাড়িতে করে পাচারকালে ৯০ কেজি গাঁজাসহ আল আমিন (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর সোয়া ১টার দিকে পৌরশহরের বর্ডার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পৌরশহরের বর্ডার বাজার এলাকায় অভিযান চালায়। এসময় এনবিআরের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আল আমিনকেRead More
কসবায় ‘কথিত’বন্দুকযুদ্ধে ইব্রাহিম মিয়া নিহত, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী (ভিডিও)
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘কথিত’ বন্দুকযুদ্ধে ইব্রাহিম মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চণ্ডিদ্বার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই উপজেলার লতুয়ামোড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য, ইব্রাহিম মিয়া তার সহযোগীদের গুলিতেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড কার্তুজ, তিনটি রামদা ও একটি দা উদ্ধার করেছে। এ ঘটনার পর পুলিশ লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মহিউদ্দিন জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বেRead More
আখাউড়ায় তরুণী ধর্ষণের মামলায় অভিযুক্ত মামা কারাগারে !
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির অভিযোগের পর মঙ্গলবার দুপুরে ঐ লম্পট মামা বাছির মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বাছির ওই এলাকার মৃত আবদুল অহাব মিয়ার ছেলে। ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নে ভারত সীমান্তবর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছোট মামার ঘরের এক পাশে একটি কক্ষে দুই মাস ধরে থাকতেন ওই তরুণী। সোমবার রাতে তার বড় মামা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। একাধিকবার ধর্ষণের পর মেয়েটিকে মুমূর্ষুRead More
কাতার প্রবাসীদের আতংকিত না হতে বাংলাদেশ দূতাবাসের পরামর্শ
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতার প্রবাসী বাংলাদেশীদের আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ওই দেশে বাংলাদেশের দূতাবাস। কাতারের সঙ্গে আরব বিশ্বের চলমান সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশিদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে দূতাবাস। ৬ জুন দুপুরে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আসুদ আহমদ এ পরামর্শ দেন। রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, কাতারে স্থানীয়ভাবে পণ্য সরবরাহ বা ব্যবসা বানিজ্য সম্পর্কে কেউ যেন নেতিবাচক খবর প্রকাশ না করেন, সেদিকে সবার সতর্ক থাকতে হবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশি কমিউনিটির কেউ যেন এককভাবে কোনো সিদ্ধান্ত না নেয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুদRead More
পিপলস স্ট্যান্ডার্ড স্কুলের কোচিংয়ে না যাওয়ায় ছাত্রকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের পিপলস স্ট্যান্ডার্ড স্কুলের কোচিং ক্লাশে উপস্থিত না হওয়ায় বিদ্যালয়ের হোস্টেল সুপার ও এক সহকারী শিক্ষক নাজমুল হক নামে দশম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্র ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। এঘটনায় আহত ছাত্র নাজমুল হকের মামা মো. জায়েদুল কবীর বাদী হয়ে বিদ্যালয়ের উপাধ্যক্ষ রওশনআরা বেগম, হোস্টেল সুপার মো. মাহফুজ ও সহকারী শিক্ষক নুরুল হকের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ সুবোধ চন্দ্র চৌধুরী ও উপাধ্যক্ষ মারধরের বিষয়টি স্বীকার করেছেন। আহত ছাত্র নাজমুলRead More
কসবায় আইনমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
কসবা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক এমপির বিরুদ্ধে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে মঙ্গলবার বিকালে স্বাধীনতা চত্বরে কসবা উপজেলা ছাত্রলীগ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপত্বিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, সাবেক উপজেলঅ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল,অধ্যক্ষ আকরাম খান, কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান অসুস্হ, রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্ষিয়ান নেতা জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান শারীরিক অসুস্থতার কারনে উন্নতর চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যাচ্ছেন। দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি জনিত সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভূগিতেছেন। তিনি দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের নিকট দোয়া প্রার্থী।
নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জুন) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাজিমাবাদ (শালকান্দি) গ্রাম সংলগ্ন বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, স্থানীয়রা দুপুরের দিকে এলাকার পুর্বপাশের বুড়ি নদীতে এক যুবকের লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়, পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা চারটা) লাশের পরিচয় সনাক্ত হয়নি। নবীনগর থানার এস আই এহসানুল হক ঘটনাস্থলে পৌছে জানায়, লাশটি নদীর স্রোতে ভেসে এখানে এসে আটকাতেRead More
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে তিন জনের পদোন্নতি
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নতুন অফিসার ইন-চার্জ মো. নবীর হোসেন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নবীর হোসেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি সদর মডেল থানা পুলিশের ওসির দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ হিসেবে দায়িত্ব নিয়েছেন আরেক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ইমতিয়াজ আহম্মেদ। তিনি জেলা পুলিশ লাইনসে সংযুক্ত ছিলেন। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে সদ্য পদোন্নতি পাওয়া তিন পরিদর্শককে (ইন্সপেক্টর) ব্যাজ পরানো হয়েছে। সোমবার বিকেলে পুলিশRead More
বাঞ্ছারামপুর উপজেলায় দুই ছাত্র নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মুঠোফোনে তাঁদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। এ ছাড়া আখাউড়া উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরকে গত ২১ মে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঞ্ছারামপুরে নিখোঁজ স্কুলছাত্রের নাম ছাদেক মিয়া (১২)। সে উপজেলার দশদোনা গ্রামের ব্যবসায়ী মনির হোসেনের ছেলে। ছাদেক দশদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মনির হোসেন গত শনিবার বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছাদেক বাঞ্ছারামপুর সদরে বাবার কাপড়ের দোকানে ছিল। বেলাRead More



















