Main Menu

নবীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জুন) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাজিমাবাদ (শালকান্দি) গ্রাম সংলগ্ন বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, স্থানীয়রা দুপুরের দিকে এলাকার পুর্বপাশের বুড়ি নদীতে এক যুবকের লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়, পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা চারটা) লাশের পরিচয় সনাক্ত হয়নি।

নবীনগর থানার এস আই এহসানুল হক ঘটনাস্থলে পৌছে জানায়, লাশটি নদীর স্রোতে ভেসে এখানে এসে আটকাতে পারে, তিনি জানান,লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে তবে লাশ ফুলে যাওয়ার কারনে তা অস্পষ্ট। উদ্ধারের সময় ওই যুবকের পরনে কাল রঙ্গের জিন্সের প্যান্ট ও নীল রঙ্গের গেঞ্জি ছিল।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, লাশ ময়না তদন্তে জেলা মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares