Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ ৫নং ওয়ার্ড পশ্চিমাঞ্চালীয় একতা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ ৫নং ওয়ার্ড পশ্চিমাঞ্চালীয় একতা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, বড়াইল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহ আলম। সংগঠনের সভাপতি রেহান উদ্দিন রেনুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক জহির, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সুমন। উপস্থিত ছিলেন সাদেকপুর ইউপির বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, কবির হোসেন, হাজী মনির, মাজুম মেম্বার, হাবিবুর রহমান, ইসরাইল মিয়া প্রমুখ। সভা উপস্থাপনা করেন শফিকুল ইসলাম শফিক।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বলেন, আমাদের মাঝে শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, পশ্চিমাঞ্চলের উন্নয়নে আমি ছিলাম, আগামীদিনে আরও বৃহৎ পরিসরে কাজ করবো বলে আশাবাদ ব্যক্ত করছি। তিনি তার বক্তব্যে সকলের মাঝে ঐক্য শান্তি বজায় রাখার জন্য আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares