June, 2017
রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর পথচলা আরো সুগম করতে হবে — পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম
সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে জেলা কমিউনিটি পুলিশিং, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ তানভীর ভূইয়া, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আয়কর উপদেষ্টা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, সদর উপজেলাRead More
রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে হবে:জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে হবে গতকাল সোমবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সড়ক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ভগবান চন্দ্র পাল’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। মেসার্স ভগবান চন্দ্র পাল’র ব্যবস্থাপনা পরিচালক মলয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ চন্দ্র পাল, শহর আওয়ামীRead More
নাসিরনগরে ভলাকুট ইউপি উপ-নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র দাখিল
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ১ জন, বিএনপি ১জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ রুবেল মিয়া। বিএনপির মনোনিত প্রার্থী হাজী মোঃ ছোয়াব খান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আরাফাত আলী। উল্লেখ্য,উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েল সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানRead More
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবিরসহ নিহত ২
নরসিংদীর শিবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাঁসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৭-২৭০৬ ) নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উত্তরার বাড়িতে যাচ্ছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির মিকচার ট্রাকের (ঢাকা-মেট্রো-শ-১১-২৮৬০) সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ১৮ চাকাবিশিষ্ট ট্রাকটি মহাসড়কের ওপরRead More
বিজয়নগরের মনিপুর-ইসলামপুর সড়ক ও ব্রীজ উদ্বোধন এবং ৭৯৬ টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান
বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত: র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি
গতকাল ১১ জুন রবিবার সকাল ১১ টায় রামপুর- মনিপুর রাস্তার উপর নির্মিত ব্রীজ ও লক্ষীমুড়া বড়পুকুরপাড় গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর- বিজয়নগর আসনের উন্নয়নের রূপকার র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বাসী।যার ফলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। আপনারা যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান তাহলে আগামী দিনে শেখ হাসিনারRead More
কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল গতকাল কুমিল্লা মহানগরীর স্থানীয় একটি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি ডা.সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওসমান গনি (আপেল) এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি রাসেল রানা।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুমিল্লা অঞ্চলের ডিপি এম আতিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শিপন মিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির খান, কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদRead More
সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার পার্টি
তাজুল ইসলাম (হানিফ): হ্যালো সুধীজন…… আবারো আমরা ! হাসি আনন্দে মেতেছিলাম, হয়েছিল চমৎকার ইফতার পার্টি!!! হ্যাঁ, অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত শুক্রবার, ৯ই জুন, বিকাল ৫.৩০ টায় অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলায় সৈয়দাবাদ আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার পার্টি সফলভাবে সম্পন্ন হয়, ঢাকার প্রাণকেন্দ্র নিউ ইস্কাটন রোড, ১৩/এ, অর্কিড চাইনিজ রেস্টুরেন্টে। আবারও জমেছিল ভালবাসার, ভাললাগার, সৌহাদ্য-সম্প্রীতির বন্ধন। ইফতার পার্টিতে ঢাকা কিংবা আশপাশে থাকা গ্রামের/বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীগণ নিবিড় সান্নিধ্যে ও মনোরম পরিবেশে জড়ো হতে থাকে যথা সময়ে। প্রয়াত শিক্ষকদের স্বরণে শোকপ্রস্তাব গ্রহণ ও দোয়ার পরRead More
নাসিরনগরে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু
বেসরকারী উন্নয়ন সংস্হা আশার উদ্যোগে নাসিরনগরে থেকে শুরু হয়ছে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প। আশার আঞ্চলিক কার্যালয়ে প্রধান অতিথী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: লিয়াকত আলী। আশার আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো: কাজী বোরহান উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধননী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব আব্দুল আহাদ। এছাড়াও ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হক, এ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার কাজল মিয়া, ব্রাঞ্চের কর্মীবৃন্দ শিক্ষা সুপারভাইজার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পের প্রথম দিনে ১২৫ জন রোগীকে ফিজিওথেরাপী/স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিশেষ অতিথী জনাব আব্দুল আহাদRead More
কসবায় অপরাধ পত্র’র ’উপদেষ্টা এড.রাশেদুল কাওসার ভইয়া জীবনের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে প্রতিবাদ সভা
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রেসক্লাবে আইনমন্ত্রীর এপিএস ও পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার প্রধান উপদেষ্টা এড.রাশেদুল কাওসার ভুঁইয়া জীবনের বিরুদ্ধে কসবা তৃণমূলের নেতা দাবীদার কসবা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা রাশিদুর রেজা তসলীমের (তসলীমুর রেজা) স্ব ফেইসবুক আইডিতে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে ১১ জুন রবিবার সকালে এক প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অপরাধ পত্র’র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে¡ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অপরাধ পত্র’র উপ সম্পাদক পারুলা রশীদ ঢালী, অপরাধ পত্র’র ব্যবস্থাপনা সম্পাদক মো: মনির হোসেন, দৈনিক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রহিম মোল্লা, দৈনিক বাংলাদেশRead More
কসবায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু। পরিবারের অভিযোগ হত্যার
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামে ১১জুন রবিবার দুপুরে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। নিহত পরিবারের লোকজনের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে যুবককে ডেকে দিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত যুবক হলো মো. জুবায়ের (১৮)। সে শ্যামবাড়ি গ্রামের ফয়েজ মিয়ার ছেলে ও শ্যামবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ শ্রেণীর ছাত্র। রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি। জেলা সদর হাসপাতাল মর্গে তার লাশ পড়ে রয়েছে। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,অনেক দিন ধরে শিশু মিয়া মেম্বার সমর্থক ও শাহআলমেরRead More



















