Main Menu

June, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কমিশনার মোঃ বাবর আলীর মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ বাবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শিমরাইলকান্দি জানাজা মাঠে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী লিটন,Read More


ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কল্যাণ সমিতির ইফতার মাহফিল

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী কবীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক এমপি অ্যাড শাহজিকরুল আহমেদ খোকন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল হক, সাবেক উপজেলা চেয়্যারমেন জিয়াউল হক সরকার প্রমুখ।


কসবায় উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আজ রবিবার সকালে কসবা রেলষ্ট্রেশন অদূরে ঈমামবাড়ি-গঙ্গাসাগর মধ্যবর্তী স্থানে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, সকালে কসবা রেলওয়ে স্টেশনের অদূরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। ফলে চট্টগ্রাম-ঢাকা আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে আখাউড়া থেকে নতুন ইঞ্জন গিয়ে লাগানোর পর ট্রেনটি সকাল ১০টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশে কসবা  থেকে ছেড়ে আসে।


সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল হতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা। সরাইল বিশ্বরোড মোড়স্থ হোটেল লালশালুকে প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভ’মি) ইকবাল হোসেন, সরাইল উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আরদুর রাশেদ,বিজয়নগর থানার ওসি মো.আলী আরশাদ, সরাইল থানার পরিদর্শক কামরুজ্জামান, ট্রাফিক পরিদর্শক সারোয়ারRead More


সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ মাসুদ,সরাইল:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানার বাড়িতে বেড়াইতে এসে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নাছিরনগর উজেলার হরিপুর গ্রামের কাছন মিয়ার ছেলে মাসুম মিয়া(০৫)। সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের সিকদারপাড়া গত ২দিন আগে পিতা মাতার সংগে নানার বড়িতে বেড়াইতে এসে শুক্রবার নানার বাড়ির দক্ষিন পার্শ্বে ডোবায় পানিতে পরেতলিয়ে যায় । অনেক খোজাখুজির পর সন্ধায় নানার বাড়ির ডোবার পানিতে শিশুটিকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসির সহযোগিতায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লোডশেডিংয়ে জনদূর্ভোগ চরমে

মো: জিয়াদুল হক বাবু :: পবিত্র রমজান শুরু থেকেই তীব্র গরম ও মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে দূর্ভোগ পোহাচ্ছেন বিজয়নগর উপজেলাবাসী। প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জন জীবন দুর্ভিষহ হয়ে উঠেছে। দিনে রাতে মিলিয়ে ৩/৪ ঘন্টা বিদ্যুৎ সঞ্চালন পাচ্ছেন ব্যবহারকারীরা। সরজমিনে দেখা গেছে, উপজেলায় প্রতিদিন দিনে রাতে লোডশেডিংয়ের পরিমান ১০/১২ঘন্টা । আর আকাশে একটু মেঘ দেখা দিলেই এক থেকে দুই দিন বিদ্যৎ বিচ্ছিন্ন থাকতে হয় বিজয়নগরবাসীকে। ফলে রমজান মাসে মুসল্লিদের ইবাদত ও শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অন্য দিকে শিশুরা অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তRead More


পথ শিশুদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) এর ইফতার

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর বাংলাতে ব্রাহ্মণবাড়িয়ার পথ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিল পূর্ব অনুষ্ঠানে পথশিশুদের সাথে কুশল বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) ও তার সহধর্মিনী ফারহানা রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির, সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (প্রফেশনাল) দীপংকর ঘোষ, জেলা পুলিশের ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ পিপিএম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন,Read More


ঈদ সামগ্রী বিতরণ

মজিদ নাহার ফাউন্ডেশন দারিদ্রতা দূরীকরণেও কাজ করছে: পৌর মেয়র নায়ার কবির

মজিদ নাহার ফাউন্ডেশন দারিদ্রতা দূরীকরণেও কাজ করছে। গরীব ও দুঃস্থ মানুষদের মধ্যে সময়ে সময়ে বিভিন্ন ধরণের সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের উন্নয়নে কাজ করছেন। মানুষকে সাবলম্বী করতে এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে সেবার মন মানষিকতা বিকশিত হয়। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে মজিদ নাহার ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি আরো বলেন, সমাজে বিত্তবানদের উচিত মজিদ নাহার ফাউন্ডেশনের মতো সামাজিক কর্মকান্ড গ্রহণ করে সমাজ থেকে ক্ষুধা মন্দা দূরীকরণে কাজ করা। মজিদ নাহারRead More


চারটি বেসরকারি ব্যাংকের অনুদানের চেক গ্রহণ

সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের অপকর্ম দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করা যায়: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র তত্ত্বাবধানে শহরের সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমে অংশ গ্রহণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি বেসরকারি ব্যাংকের অনুদানের চেক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক আলহাজ্ব আজিজুল হক, চেম্বারের উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ চন্দ্র পাল, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহআলম, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন প্রমুখ। ইউনাইটেন কমার্সিয়াল ব্যাংক লিঃ এর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চের এফভিপি দেবব্রত সেন ১ লক্ষ টাকার চেক, আল আরাফাহ্ ইসলামীRead More


সভাপতি মোহাম্মদ রেজাউল জহির ও সাধারণ সম্পাদক ফারুক

নাসিরনগর উপজেলার জেলা ছাত্রকলাণের নতুন কমিটি গঠন

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:নাসিরনগর উপজেলা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া  জেলা ছাত্রকলাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ রেজাউল জহির সভাপতি এবং ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। জেলা ছাত্র কল্যাণ পরিষদের কার্যকরী কমিটি (আংশিক) এক বছরের জন্য গত ০৯ ই জুন ২০১৭ খ্রি: রোজ শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার মাধ্যমে ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদিত আহবায়ক কমিটি কর্তৃক স্বাক্ষরিত এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সিনিয়র সহ সভাপতি:কামরুজ্জামান মোল্লা সহ সভাপতি:মোহাম্মদ মাসুম মিয়া ”                   নিপেন্দ্র দাস ”                  Read More


This site is protected by wp-copyrightpro.com