Main Menu

June, 2017

 

নবীনগরে সড়কের জায়গা দখল করে ভবন নির্মানের প্রতিবাদে মানবব্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোমলপুর এলাকায় সরকারী রাস্তা দখল করে দালান নির্মান করায় জনগনের রাস্তায় চলাচলে দূর্ভোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা॥ আজ  সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের কোমলপুর এলাকার কয়েকশত নারীপুরুষ ঘন্টাব্যাপী   মানববন্ধন কর্মসূচী পালন  করে । রহিছ মিয়া মেম্বারের সভাপতিত্বে এতে বক্তরা বলেন এলাকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তি সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মান করায় এলাকার জনসাধারনের সড়কে চলাচল চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্ত স্থানীয়রা ভবন নির্মানের প্রতিবাদ করলে প্রভাশালী মহলটি মিথ্যা মামলা সহ নানা ভাবে হয়রানী করছে সাধারন মানুষকে।তারা অবিলম্বে সড়কের উপর থেকে ভবন অপসারন ও মিথ্যা মামলা প্রত্যাহারRead More


আশুগঞ্জে বিদ্যুতের আরো একটি ইউনিট উৎপাদনে: জাতীয় গ্রিডে যোগ হয়েছে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি লিমিটেডের ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। প্রায় পাঁচ মাস আগে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়া ওই ইউনিট থেকে গত রবিবার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে পুরো চার শ মেগাওয়াট বিদ্যুৎ। এটি চালুর মধ্য দিয়ে ওই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজার মেগাওয়াটের ওপরে। সূত্র জানায়, ২০১৪ সালে এপ্রিল মাসে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (নর্থ) ইউনিটের নির্মাণকাজ শুরু হয়। নিজস্ব আড়াই শ কোটি টাকাসহ এডিবি ও আইডিবির ঋণ সহায়তায় এ ইউনিটটি নির্মাণে ব্যয় ধরা হয়Read More


রঙ্গিন জামার স্বপ্ন ও ব্রাহ্মণবাড়িয়ার সংগঠন

ব্রাহ্মণবাড়িয়া। আমার প্রাণের শহর। ভালবাসি এই শহরকে। এমন অবস্থায় দাড়িয়েছে এই শহরকে ছেড়ে দূরে কোথায় গিয়ে বেশি দিন থাকতে পারিনা । শহরের আলো-বাতাস, শহরের মানুষগুলি ও তাদের আচার আচরণ সবই আমাকে কুড়ে কুড়ে খায়। ফলে সেই ভালবাসার টানে পাগলের মত শহরের বুকে ফিরে আসা। কারণ আমি ভালবাসি আমার শহরকে। আমাদের শহরকে। আমাদের বললাম কারণ এই ভালবাসার মাত্রা আমার থেকেও বেশি আছে শহরের অনেকের মাঝেই তাদের কয়েকজন আমার পরিচিত। আমি এমনও ব্রাহ্মণবাড়িয়ানকে চিনি যিনি কিনা লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে এসেছেন প্রশান্তির টানে। আপনারা হয়তো ভাবছেন এতো প্রতিটি জেলারRead More


ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবিরের দাফন মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বারের বাড়িতে সম্পন্ন

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার রাজামেহার মুন্সী বাড়ির তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে সকাল ১০ ঘটিকায় রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ের অতিরিক্ত পুলিশ সুপার অলি উল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) শেখ মো. সেলিম ও দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মোর্শেদ পারভেজ তালুকদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশ গ্রহন করেন এবং তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ওসি হুমায়ুন কবির মৃত্যুকালেRead More


মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে পিতা-মাতার থানায় অভিযোগ

আখাউড়ায় বখাটেকে ০১ (এক) মাসের কারাদন্ড

প্রেস বিজ্ঞপ্তি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিতা মাতার অভিযোগের প্রেক্ষিতে এক বখাটেকে ০১(এক) মাসের দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার বেলা ১০.০০ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ কারাদ-াদেশ প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত ব্যাক্তি হলেন- উপজেলার ধরখার ইউনিয়নের কৃষক আব্দুল হান্নান খন্দকার এবং মমতাজ বেগম দম্পতির সন্তান মোঃ আশরাফ হোসেন খন্দকার (১৮)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানায়, আশরাফ হোসেন খন্দকার মাদকাসক্ত হয়ে প্রায় ঘরে ভাংচুর করে। তার অত্যচারে অতিষ্ট হয়ে তার পিতা মাতা থানায় অভিযোগ করলে আজ সকালে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। অপরাধRead More


বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ছাত্রনেতা নুরুল্লাহ রায়হান খানের পিতার ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার শোক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শায়েখ  আল্লামা আলহাজ্ব আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরীর বড়ভাই, দৈনিক আজাদী পত্রিকার সাংবাদিক আ ব ম খোরশিদ আলম খান ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের পিতা, হাটহাজারি আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা ও আল-আমীন বারীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, প্রবীণ আলেম আল্লামা নুরুল আলম খান (৭০) আজ ১৩ জুন’১৭ মঙ্গলবার সকাল ১০: ৫০ মিনিটে চট্টগ্রাম ডেলটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ছাত্রনেতা মোহাম্মদ নূরুল্লাহ রাইহান খানের পিতার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়াRead More


আশার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন জেলা প্রশাসক

নাসিরনগরে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প সমাপনী ও চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান

নাসিরনগর আশা কার্যালয়ে গত ১১ জুন থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প সমাপনী ও সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিজিওথেরাপী কার্যক্রম পরিদর্শন ও চিকিৎসা অনুদান প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মো: রেজওয়ানুর রহমান। অনাড়ম্বর পরিবেশে অনুষ্টিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর ‍উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো লিয়াকত আলী, আশা হবিগঞ্জ জোনের জোনাল ম্যানেজার জনাব মো: সাইদুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন আশা ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিক্ট্রিক্ট ম্যানেজার মো: আব্দুল আহাদ, অনুষ্টানটি পরিচালনা করেন আশা নাসিরনগর অঞ্চলের আরএম জনাব কাজী বোরহান উদ্দিন।ফিজ্ওিথেরাপীRead More


ব্রাহ্মণবাড়িয়াবাসীর সম্প্রীতি ঐক্যবদ্ধতায় এই ক্লাবটির ভূমিকা প্রশংসনীয়: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, ক্লাবের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব আজিজুল হক, ভারপ্রাপ্ত পিপি এডঃRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া বাসষ্ট্যান্ড থেকে সফর আলী (৪৭) নামক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে আখাউড়া উপজেলার রামধননগর (দ:) পাড়ার মৃত ধন মিয়ার ছেলে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিওিতে সদর উপজেলার গজারিয়া মাছিহাতা রোডে  ফাহিম ষ্টোর সামনে থেকে মাদক কারবারি সফর আলীকে আটক করি। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করি। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি। আটকৃত মাদক কারবারির  বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলার প্রক্রিয়া চলছে।


ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল, গাঁজা এবং ইস্কফ উদ্ধার

অদ্য ১২ জুন ২০১৭ তারিখ ভোর ৩.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাজাপুর নামক স্থানে আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ বেল্লাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনাকালে সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ভারতীয় জট গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। অপরদিকে অদ্য ১২ জুন ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ৩.১৫ ঘটিকায় সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে একটি টহলদল কর্তৃক বিজয়নগর উপজেলার কাশিনগর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয়Read More


This site is protected by wp-copyrightpro.com