Main Menu

June, 2017

 

সরাইলে ডাকাতের হামলায় সংবাদিক আহত। দুই ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক যতীন্ত্র মোহন চৌধুরী (৬৬) ডাকাতদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় পুলিশ দুই ডাকাতকে প্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের ইব্রহিম মিয়া (২৩) ও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের পাভেজ তালুকদার (২২)। পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে। তারা যতীন্ত্র মোহন চৌধুরীর দায়ের করা মামলার সন্দেহ ভাজন আসামি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যতীন্ত্র মোহন চৌধুরী জেলা থেকে প্রকাশি দৈনিক সরোদ পত্রিকায় সরাইল উপজেলা প্রতিনিধি হিসিবে কর্মরত রয়েছেন। তিনি একজর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাRead More


জমি সংক্রান্ত বিরোধের জের

কসবায় তারাবীহর নামাজের সময় দু’দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০। গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের পূর্ব বিরোধের জের দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী  সংঘর্ষ হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বুল্লাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় মসজিদে ঢুকে বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আরো অন্তত ৩০ জন আহত হয়।পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমিসংক্রান্ত বিষয়ে বুল্লাবাড়ি গ্রামের আজিজুল হকের সঙ্গে গোপীনাথপুর গ্রামের রিজিক মিয়ার বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলাও হয়। আখাউড়ার কর্মমঠ এলাকার ওই জায়গা মাপজোখ করতে গত মঙ্গলবার সকালে সংশ্লিষ্টRead More


ফেসবুকে ছবি প্রকাশের জেরে পৈরতলায় কিশোর খুন, আটক এক(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে ছবি প্রকাশের জের ধরে যুবকের ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কান্দিপাড়া এলাকার সৌরভ নামে এক যুবকের স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে তার পূর্ব পরিচিত রাতুল। এ ঘটনা নিয়ে তাদের মাঝে দন্ধের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সৌরভ তার দলবল নিয়ে পৈরতলা এলাকায় গিয়ে রাতুলের উপর হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে রাতুল গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতRead More


নবীনগরে চোরাই গরু উদ্ধার- গ্রেফতার-০১

নবীনগর থানাধীন বড়াইল গ্রামের মোঃ জালাল উদ্দিন সরকার, পিতা-মৃত সামছুদ্দিন সরকার এর গোয়াল ঘর হতে গত ১৩/০৬/১৭ ইং তারিখ দিবাগত রাতে দুইটি বিদেশি গাভী গরু চুরি হয়। এই সংক্রান্তে এজাহার নামীয় ০৪ জনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আসামীর বিরুদ্ধে গরুর মালিক মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নবীনগর থানা পুলিশ চুরির ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আল আমিন (৩৫) পিতা-শাহিদ মিয়া, সাং-বড়াইল, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতারসহ চোরাই যাওয়া দুইটি গরু উদ্ধার করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রেস রিলিজ


লাইলাতুল্ কদর ’ এ কি কি ইবাদত করবেন?

শাইখ আব্দুর রকীব মাদানী, দ্বাইয়ী, আল খাফজী দাওয়াহ সেন্টার, সঊদী আরব। আলহামদুলিল্লাহ, ওয়াস্ স্বালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদঃ অনেক দ্বীনী ভাই আছেন যারা সহীহ নিয়মে লাইলাতুল কদরে ইবাদত করতে ইচ্ছুক। তাই তারা প্রশ্ন করে থাকেন যে, লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি? এই রকম ভাই এবং সকল মুসলিম ভাইদের জ্ঞাতার্থে সংক্ষিপ্তাকারে কিছু উল্লেখ করা হল। [ওয়ামা তাওফীকী ইল্লা বিল্লাহ] প্রথমতঃ আল্লাহ তাআ ’লা আমাদের বলে দিয়েছেন যে, এই রাত এক হাজার মাসের থেকেও উত্তম। অর্থাৎ এই এক রাতের ইবাদত এক হাজার মাসের থেকেও উত্তম। [আল্ মিসবাহRead More


শতভাগ স্বচ্ছতা রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে — পৌর মেয়র নায়ার কবির

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুরাতন জেল রোডের সংস্কার কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত। পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, শতভাগ স্বচ্ছতা রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। নির্মাণ কাজে কোন প্রকার ত্র“টি করা যাবে না। পৌর নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে এই সংস্কার কাজটি অত্যন্ত জরুরী। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।


আমিন খান আহবায়ক ॥ হোসেন মিয়া যুগ্ম আহবায়ক

স্বেচ্ছাসেবক লীগ সরাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সরাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১১ জুন ২০১৭ইং, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ যৌথ স্বাক্ষরে মোঃ আমিন খাঁনকে আহবায়ক এবং মোঃ হোসেন মিয়া, মোঃ বাবুল হোসেন, শেখ রাজিবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জিয়ামুল হক, মোঃ ফারুক হোসেন, মোঃ সোহাগ উদ্দিন, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ সোহাগ মৈশানকে যুগ্ম আহবায়ক কমিটির ৭১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন। উক্ত আহবায়ক কমিটি সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৯টি ইউনিয়ন কমিটি গঠন করে আগামী ৩ মাসের মধ্যেRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর উদ্যোগে ইফতার মাহফিল

অদ্য ১৪ জুন ২০১৭ তারিখ রিজিয়ন সদর দপ্তর, সরাইল এর প্রশিক্ষণ মাঠে রিজিয়ন সদর দপ্তর, ১২ এবং ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হাসান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, সরাইল, কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি, সেক্টর কমান্ডার, জি, সেক্টর সদর দপ্তর কুমিল্লা, কর্নেল মোঃ জিল্লুল হক, পিএসসি, ডেপুটি রিজিয়ন কমান্ডার, সরাইল, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, এনডিসি, ব্রাহ্মণবাড়িয়া, পরিচালক, ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, পরিচালক, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, অতিরিক্ত পরিচালক, ১২Read More


নাসিরনগরে ভূয়া ডাক্তার গ্রেপ্তার, পঞ্চাশ হাজার টাকা জরিমানা

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ ডাক্তার এম.ডি মাজহারুল ইসলাম। তিনি চক্ষু বিশেষজ্ঞ। তিনি নরসিংদি বিবেক চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বলে পরিচয় দেন। তিনি সহ তার ৪ সহযোগী মিলে নাসিরনগরে দীর্ঘ দিন যাবৎ ভুয়া বিশেষজ্ঞ সেজে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর সদর ইউনিয়নরে দাঁতমন্ডল গ্রামে। গত মঙ্গলবার সারা দিন এবং বুধবার সকালে গ্রামে মাইকিং করে সবাইকে জানিয়ে দেয়া হয় বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনা মূল্যে চক্ষু সেবা দেয়া হবে। গ্রামের সহজ সরল মানুষ দলে দলে আসে তাদের কাছে চিকিৎসা নিতে। বিষয়টি দাতমন্ডল গ্রামের কিছু যুবকের দৃষ্টিতে সন্দেহ হয়। তাইRead More


‘একটি করে রঙ্গিন জামা’ শহরের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বন্ধুসভার নতুন জামা বিতরণ

প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা ‘একটি করে রঙ্গিন জামা’ স্লোগানে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন। বুধবার সকাল ১১টায় জেলা শহরের পুরাতন কাচারী সংলগ্ন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই কর্মসূচীর এই আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদসরা নিজেদের ঈদের কেনাকাটার ব্যয় কমিয়ে সেই টাকা সংগ্রহ করে এই কর্মসূচীর আয়োজন করেন। পরে শহরের কান্দিপাড়া, শিমরাইলকান্দি, মুন্সেফপাড়া, হালদারপাড়া, মেড্ডা, নিউ মৌড়াইল, কাজীপাড়া, দাতিয়ারা, পাওয়ার হাউজ রোড এলাকার বৃষ্টি উপপেক্ষা করে হত দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের পরিবারের ৫২টি শিশু বাছাই করেন বন্ধুসভার সদস্যরা। পরে বাছাইকরা শিশুদের বয়স অনুপাতে শারিরীক মাপ নিয়েRead More


This site is protected by wp-copyrightpro.com