June, 2017
নাসিরনগরের ৬ নারী যশোরে আটক।।
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল ইউনিয়নের ৬ নারীকে গ্রেপ্তার করেছে যশোরের চৌগাছা থানা পুলিশ। জানা যায়, বুধবার উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলার বাজার থেকে তাদের আটক করা হয়। স্থানীদের ভাষ্য মতে বুধবার সকালে ফাঁসতলার বাজারে ৬ জন মহিলা অবস্থান করছিল। সাধারন লোকজনের তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তাদের কথায় গড়মিল পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ৬ জন মহিলাকে সন্দেহভাজনভাবে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার ডরমন্ডল গ্রামের ফরিদ উদ্দীন মিয়ার স্ত্রী হুসনেয়ারা বেগম (৪০), মনিরুল ইসলামেরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ইফতার ও দোয়া মাহফিল
রমজানের শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজ ও দেশে শান্তি ফিরে আসতে পারে:মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশিরুল হক ভূইয়া, সহকারী পুলিশRead More
আগামী ১৮ জুন স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল
আগামী ১৮ জুন রোববার বিকাল ৩টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন মঈন। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় গণযোগাযোগ ও সাংবাদিক বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব আনোয়ার পারভেজ টিংকু, কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বিপ্লব। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন। উক্ত কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরেরRead More
মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান
কসবা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা
কসবা প্রতিনিধি: কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদকমুক্ত কসবা চাই সংগঠনের উদ্যোগে “মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল” (১৫ জুন ২০১৭ইং) গত বৃহম্পতিবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা প্রেসক্লাব ও মাদক মুক্ত কসবা চাই সংগঠনের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে ও কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরীর পরিচালনা বক্তব্য রাখেন, কসবা থানা অফিসার ইনচার্জ তদন্ত মো: মনিরুজ্জামান,কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,কসবা উপজেলা পুলিশীং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইযা,বাংলঅদেশ ইসলামী ব্যাংক কসবা শাখারRead More
সরাইলে সিএনজি চালকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া সিএনজি চালক জয়নাল মিয়া (২৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে। নিহত পারিবারিক সূত্র জানায়, গত ১১ জুন সন্ধ্যায় পানিশ্বর বাজার থেকে শাখাইতি গ্রামের দুই যুবক জেলা সদরের নন্দনপুর যাবার কথা বলে জয়নালের সিএনজি অটো রিকশাটি রিজার্ভ করে। এরপর থেকে আর জয়নাল বাড়ি ফেরেনি। এ ঘটনায় সরাইল থানায় জয়নালের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেটRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ইফতার মাহফিল
রোজার মাসে মাসের ত্যাগের মহিমাকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে: মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, রমজান মাস ফজিলতের মাস। এই মাসে ত্যাগের মহিমাকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। তিনি আরো বলেন, রোজার মাসে যে আদব কায়দা মনে থাকে, তা পরে আর মনে থাকে না। তিনি বলেন, রোজার মাসে যে কোন ধরণের যুদ্ধ নিষিদ্ধ; কিন্তু রোজার মাসে ধর্মের নামে মানুষ হত্যা করা হচ্ছে। এসবের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে, মিথ্যাRead More
শাহবাজপুরে ইফতার ও আলোচনা সভা
সরকার জনগনের ভোটের অধিকার কেরে নিয়েছে: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা
সরকার জনগনের ভোটের অধিকার কেরে নিয়েছে। গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে। একদলীয় নির্বাচন করতে সরকার দেশকে জেলখানায় পরিনত করেছে বলে মনÍব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। তিনি বুধবার সরাইল উপজেলার শাহবাজপুর হাফিজ আহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা মাঠে শাহবাজপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, রাস্ট্রের মালিক জনগন। কিন্তু শেখ হাসিনার সরকার জনগনের এই অধিকার কেড়ে নিয়েছে। দেশে এখন মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। প্রতি বছর প্রশ্নপত্র ফাঁস করে দেশেরRead More
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচারের সময় মালামাল সহ তিন ট্রাক ও চালক আটক
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪৫০ মেগাওয়াট (নর্থ) প্রজেক্টের অতিরিক্ত মালামাল রাতের আধারে পাচারের সময় তিন ট্রাক গ্যাস পাইপ ও তিন ট্রাক চালককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আশুগঞ্জ বন্দর এলাকা থেকে একটি ও বাহাদুরপুর এলাকা থেকে ট্রাক দুটি সহ মোট তিনটি ট্রাক ও চালকদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে অভিযোগ উঠেছে নতুন এই ইউনিটের প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাসের যোগসাজশে এই মালামালগুলি রাতের আধারে পাচার হচ্ছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেন তিনি। আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবারRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযান: ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী সহ ৪ জন গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/সমুন চন্দ্র চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ ১৪/০৬/১৭ইং তারিখ ১৮.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মীর মোহাম্মদ রমজান মিয়া (৩৩), পিতা-মৃত মীর কালা মিয়া, সাং-দক্ষিণ পৈরতলা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অত্র থানাধীন দক্ষিণ পৈরতলা তিন রাস্তার মোড়স্থ শুভ এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে এবং এএসআই/ছাইম সরকার সঙ্গীয় ফোর্সসহ ১৫/০৬/১৭ইং তারিখ ০০.১৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ২। মোহাম্মদ আলী (২৯), পিতা-আঃ মোতালেব, সাং-পূর্ব মেড্ডা (দানাRead More
স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণসহ চার দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫% বার্ষিক প্রবৃদ্ধি, মেডিক্যাল ভাতা, উৎসব ভাতা, বৈশাখী উৎসব ভাতা, বাড়িভাড়া, পূর্বের ন্যায় টাইমস্কেল প্রদান ও টাইমস্কেল প্রাপ্তির পর বিএড ডিগ্রী গ্রহণকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল এবং অবসরকালীন সুবিধাদী দ্রুত প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ আহাম্মদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৫ জুন, ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার জেলাRead More



















