Main Menu

March, 2017

 

পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে পৌর পরিষদকে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে — পৌর মেয়র নায়ার কবীর

গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে এবং পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। সভায়Read More


বিজয়নগরে এসএটিভির খোঁজ টিমের উপর হামলার ঘটনায় পাগলাবাচ্চুসহ পাঁচজনের সাজা(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসএটিভির খোঁজ টিমের উপর হামলার মামলায় অভিযুক্ত পাঁচজনের প্রত্যেককে তিন বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।  বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, বিজয়নগরের নলগড়িয়ার সাদেক মিয়ার ছেলে বাচ্চু মিয়া ওরফে পাগলা বাচ্চু (৪৫), চুরু মিয়ার ছেলে লিটন মিয়া (৩৮), মৃত মন্নাফ মিয়ার ছেলে কাসেম মিয়া(৪০) , ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. জুনায়েদ ও পৈরতলার সেলিম মিয়ার ছেলে জসিম মিয়া (৩০)। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাসের কারাদন্ডের আদেশ দেন। মামলার বাদী এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো.Read More


দেশের ১৬ কোটি মানুষের স্বার্থকে বিসর্জনদিয়ে ভারতের সাথে চুক্তি হবে না : ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের সাথে চুক্তি হবে না। যা হবে আমাদের জাতীয় স্বার্থকে সম্মুন্নত রেখেই ভারতের সাথে চুক্তি হবে। তিনি আরো বলেন, বিএনপির নির্বাচনের আসবেনা বলছে। আবার তলে তলে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে। তারা জঙ্গিবাদের মদত দাতা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কের ক্ষতিগ্রস্থ শাহবাজপুর সেতু পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,Read More


ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সোহাগই ঠিক করেছিল বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট ম্যাচের নাম “জয়বাংলা কাপ”

শ্রীলংকার সাথে প্রথম বারের মতো টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ জয় বাংলা কাপ হাতছাড়া হতে দেয়নি। শততম টেস্টে ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে সিরিজ ড্র করে জয়বংলা কাপের ওপর যৌথ অধিকার বজায় রেখেছে বাংলাদেশ। ঐতিহাসিক ৭ই মার্চ অনুষ্ঠিত দুই টেস্ট ম্যাচের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা দেখার জন্য লন্ডন সময় ভোর সাড়ে চারটায় উঠেই শুনলাম এই টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে জয়বাংলা কাপ সিরিজ, তখন চমকে উঠলাম। বাংলাদেশ হচ্ছে সফরকারী অতিথি দেশ, আর স্বাগতিক দেশ হচ্ছে শ্রীলংকা । এই সিরিজের নামকরণ জয়বাংলা হলো কিভাবে? ভাবলাম, ৭ই মার্চ ভোরে উঠে খেলা দেখছি,Read More


হোল্ডিং টেক্স আদায়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার_ সরকারি তদন্তে ব্যবস্থার সুপারিশ

এম.ডি.মুরাদ মৃধা :: উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন চেয়ারম্যান অবৈধভাবে হোল্ডিং টেক্স আদায় ও একই ব্যক্তির কাছ থেকে একাধিকবার টেক্স নেয়ার অভিযোগের বিষয়ে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দিয়েছেন নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিবেদন সূত্রে জানা গেছে,উপজেলার ৬নং বুড়িশ্বর ইউপির চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার অবৈধভাবে জোরপূর্বক হোল্ডিল টেক্স আদায়ের নামে একই অর্থবছরে এক ব্যক্তিরর কাছ থেকে একাধিকবার টেক্স নিয়েছেন মর্মে অভিযোগ দেন বুড়িশ্বর ইউপির বাসিন্দা হাজী সাফিল উদ্দিন ও আনু মিয়া সহ অন্যরা। অভিযোগের প্রক্ষিতে সরেজমিন তদন্ত করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী। গত ৬ মার্স বুড়িশ্বর ইউপিRead More


আখাউড়ায় মাক্রোবাসের ধাক্কায় হোসাইন (৭) নামের এক শিশু নিহত

জুটন বনিক :: আখাউড়া পৌরশহরের তারাগণ গ্রামে মঙ্গলবার বিকালে মাইক্রোবাসের ধাক্কায় হোসাইন আলী (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হোসাইন আলী তারাগণ মধ্যপাড়ার গ্রামের ইমরান মিয়ার ছেলে। আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, বিকালে শিশু হোসাইন একই গ্রামের পূর্ব পাড়ায় নানার বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন দিক থেকে একটি মাক্রোবাস ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


ইশতিয়াক রেজার মাতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

৭১’ টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজার মাতা সৈয়দা খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য মোঃ আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি মাগফিরাত কামনা করে শোক সন্তপ্তRead More


ইয়াসিন মিয়া এবং এনামুল হক খুনের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের মোঃ ইয়াসিন মিয়া ও খন্দকার এনামুল হক খুনের বিচারের দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রেরণ করেন। উক্ত স্মারক লিপিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের আটশত চুয়াত্তর জন শিক্ষার্থী স্বাক্ষর করে। স্মারক লিপিতে উল্লেখ করে, সেন্টু মেম্বার ও এসআই গোলাম সারোয়ার এর দায়েরকৃত অভিযোগ নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ড করেছেন। কিন্তু নিহত এনামুল হক এর স্ত্রী নাছিমা বেগম দায়েরকৃত মোকদ্দমা সংশ্লিষ্ট কর্মকর্তা রেকর্ড করেননি। যা সত্য উদ্ঘাটনের চেয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচারে এবং ন্যায় বিচারকে ভন্ডুল করতে সহায়তা করেছে। এতে জান্নাতুল নাঈমা ও তারRead More


৭১’ টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজার মাতার ইন্তেকাল ॥ জানাজা ও দাফন সম্পন্ন

৭১’ টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজার মাতা সৈয়দা খাদিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার আল খিদ্মাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে নাতি-নাতনী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা সৈয়দ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমার লাশ দক্ষিণ পৈরতলাস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


নাসিরনগরে সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামে সোমবার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন ও সিদ্দিক আলীর লোকজনের মাঝে এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে পুলিশ মোতায়েন ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, আধিপাত্য বিস্তার নিয়ে ওই গ্রামেরই দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলমান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার বেলা ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের মধ্যে আদর আলী, স্বপন, জাহানারা, শাহজাহান, সোহেলসহ বেশ কয়েকজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেনRead More


This site is protected by wp-copyrightpro.com