Main Menu

৭১’ টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজার মাতার ইন্তেকাল ॥ জানাজা ও দাফন সম্পন্ন

[Web-Dorado_Zoom]

৭১’ টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সৈয়দ ইশতিয়াক রেজার মাতা সৈয়দা খাদিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮০) বছর। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার আল খিদ্মাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৫ মেয়ে নাতি-নাতনী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা সৈয়দ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমার লাশ দক্ষিণ পৈরতলাস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares