Main Menu

পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে পৌর পরিষদকে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে — পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে এবং পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে পৌর পরিষদকে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমে পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি এ সময় আরো বলেন, মহান স্বাধীন দিবসের সকল কর্মসূচীতে পৌর পরিষদ এবং পৌরসভার দায়িত্বরত সকল কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares