Main Menu

January, 2017

 

নাসিরনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এম.ডি.মুরদ মৃধা,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি  পরীক্ষার্থীদের সাফল্য কামনা, মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী,হাজ্বী ফারুকুজ্জামান,মহিলা সদস্য শাহিনা খানম,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,পিটিএস সভাপতি শিবলী চৌধুরী,সদস্য নজরুল ইসলামRead More


বুধবার শহর আওয়ামীলীগের কর্মী সভা,প্রধান অতিথি মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের এক কর্মী সমাবেশ বুধবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এছাড়া জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন শহর আওয়ামীলীগের সভাপতি জননেতা মুসলিম মিয়া। কর্মী সভায় পৌর কমিটি ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.রফিকুল ইসলাম।


ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহর বাবার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা নিবাসী বিশিষ্ট শ্রমিক নেতা, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্ এর পিতা হাজী মোঃ নিজাম উদ্দিন মঙ্গলবার সন্ধ্যা ৬.২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……… রাজিউন)। তিনি দীর্ঘ দিন হৃদ রোগে ভুগছিলেন। তিনি ৪ ছেলে ও দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল বুধবার বাদ যোহর পূর্ব মেড্ডা বায়তুল ছালাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বিভিন্ন মহলের শোক ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহর পিতা শ্রমিক নেতা নিজাম উদ্দিনের মৃত্যুতে মোকতাদির চৌধুরী এমপির শোক ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বিশিষ্ট সর্দার ও শ্রমিক নেতা ওRead More


আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ, জাতীয় গ্রীডে ৪৫০ মেগাওয়াট সরবরাহ হ্রাস

যান্ত্রিক ত্রটির কারণে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে গেছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সুত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টায় ২০মিনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হল, ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-১, ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপি ইউনিট এবং ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-৫। ৪টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রীডে ৪৫০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ হ্রাস পেয়েছে বলে বিদ্যুত কেন্দ্রRead More


প্রবাসীদের অর্থে কর নয়, সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত

প্রবাসীদের পাঠানো অর্থে কোনো কর বসাবে না সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় রবিবার এক টুইট বার্তায় এই তথ্য দেয়। প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ৬ শতাংশ করা বসানোর শুরা কাউন্সিলের প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। খবর বিবিসির। সৌদি আরবে তিন কোটি মানুষের বসবাস করে, যার তিন ভাগের এক ভাগই অভিবাসী। এরমধ্যে রয়েছে লাখ লাখ বাংলাদেশি শ্রমিকও। কাজের খোঁজে যাওয়া এসব শ্রমিকদের অন্যতম আকর্ষণের বিষয়ই ছিলো সেখানে কর্মরত শ্রমিকদের আয় করা অর্থ দেশে পাঠানোর সময় কোনো কর দিতে হয় না। কিন্তু সম্প্রতি বিশ্ব বাজারে তেলের মূল্য পড়ে যাওয়ায় দেশটিতে বাজেট ঘাটতি তৈরিRead More


আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন? কিন্তু দোয়া কবুল হচ্ছেনা? তাহলে এই পোস্টটি আপনার জন্য।

ইসলাম নিয়ে কোন পোস্ট দিলে অনেক মুসলিম ভাই শিবির মনে করেন। আরে ভাই ইসলাম কি শিবিরের বাপের সম্পত্তি বলুন? দয়া করে শিবির এবং ইসলাম ২ টাকে মিশিয়ে ফেলবেন না। ইসলাম এক পরিপূর্ণ জীবন বিধান। এ ধর্মের মূল স্তম্ব ঈমান। যদি কেউ বিশ্বাস করেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সঃ আল্লাহর প্রেরিত রসুল তাহলে সে মুসলমান। ধর্মের কথা বললেই কেউ শিবির হয়ে যায়না আবার কেউ শিবির না করলে নাস্তিক হয়ে যায়না। আমি শিবির করিনা। শিবির দেখতেই পারিনা। কিন্তু আমি ঈমান এনেছি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে কিRead More


নাসিরনগর সহিংসতা:: রসরাজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার -১

এম.ডি. মুরাদ মৃধা নাসিরনগর থেকে:গত ৩০ অক্টোবর ২০১৬ তারিখে মুসলিম ধর্মীয় অনুভতিতে আঘাতের ঘটনাকে কেন্দ্র করে হরিপুরের রসরাজের বাড়িতে অগ্নিসংযোগের  ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মো: জালা মিয়া(২৩) গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মো: ইসতিয়াক বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো: জালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।


নাসিরনগরের সহিংসতা:: হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার অন্যতম হোতা হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনাটি চাঞ্চল্যকর। উক্ত ঘটনায় দেওয়ান আতিকুর রহমান আঁখির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং গ্রেফতার হয়ে তিনি জেল হাজতে রয়েছেন, তার এরুপ কাজ ক্ষমতার অপব্যবহার।ফলে তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী। ফলেRead More


অফিসার পদে লোক নেবে স্যোশাল ইসলামী ব্যাংক

ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে পদটিতে আবেদন করতে পারবেন। জেনে নিন পদটিতে আবেদনের বিস্তারিত- আবেদনের যোগ্যতা: বিআইবিএম থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট বা এমবিএ বা অর্থনীতি, ইংরেজি, পরিসংখ্যান, গণিত, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এমআইএস বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম শ্রেণি থাকতে হবে, কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলে আবেদনের প্রয়োজন নেই। ৩১ জানুয়ারী ২০১৭ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।Read More


আখাউড়ায় ২০ বছর পর আগের ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াড়ায় আবু জাফর (৪৮) নামে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ২০ বছর পর আগের ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। আটক আবু জাফর উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হাশেম মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গোপণ সূত্রে খবর পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ২০ বছর আগে অপরাধ সগঠনের পর সে বিদেশে চলে যায়। কিছুদিন পূর্বে সে দেশে আসে। আবু জাহেরের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরিসহ চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার সাজাপ্রাপ্ত আসামী আটক হওয়ার বিষয়টিRead More


This site is protected by wp-copyrightpro.com