Main Menu

নাসিরনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

[Web-Dorado_Zoom]

এম.ডি.মুরদ মৃধা,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি  পরীক্ষার্থীদের সাফল্য কামনা, মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী,হাজ্বী ফারুকুজ্জামান,মহিলা সদস্য শাহিনা খানম,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,পিটিএস সভাপতি শিবলী চৌধুরী,সদস্য নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শায়েখ শাহ সাইদুর রহমান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares