January, 2017
কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই!
ফুয়াদ উদ্দিন (ফারহান): একবার গিয়েছিলাম এক আত্মীয়ার বাসায়। কথা প্রসঙ্গে ভদ্রমহিলা বলতে ছিলেন তাঁর মেয়ের কথা। কথা তো নয় যেন কষ্ট-সংগ্রামের কাহিনী। স্বামীর বাসায় মেয়েকে নাকি অনেক কাজ করতে হয়। নতুন বৌ হয়েও তাকে নাকি রান্না-বান্না করতে হয়, ঘর-আঙ্গিনা সাফ করতে হয়, আবার ভোর বেলা শ্বশুর মশাইয়ের জন্য চা-ও বানাতে হয়। ভদ্র মহিলার আফসোস, উনার মেয়েকে সাহায্য করার জন্য বাড়তি একটা কাজের লোক নেই। এরই মধ্যে উনার ছেলের বউ আামদের চা-নাস্তা দিলো, ঘর ঝাড়ু দিলো, কাপড় ধুয়ে বারান্দায় শুকাতে দিলো। তারপর রান্না বসাতে দেরি হওয়ায় শাশুড়ির বকাও শুনলো। সামনে বসেRead More
আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামা আ.জলিল মোল্লা’র ইন্তেকাল।
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর মামা উপজেলার খোলাপাড়া মোল্লাবাড়ি উত্তরসূরি আ.জলিল মোল্লা রবিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি………ওয়া রাজেউন)। তার বয়স হয়ে ছিল ৬০ বছর। মৃত্যু কালে স্ত্রী,৪ ছেলে ২ মেয়েসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার রাতেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে মোল্লা বাড়ি পারিবাহিক করবস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আশুগঞ্জ প্রেসক্লাব। আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু লিখিত এক বিবৃতিতে মরহুমের আত্্রার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নবীনগরে উপজেলা জাতীয় পার্টি বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা জাতীয় পার্টি বর্ধিত সভা সোমবার দুপুরে উপজেলা জাতীয় পার্টি ক্যার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। নবীনগর উপজেলা জাতীয় পার্টি জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি যুগ্ন সদস্য সচিব সৈয়দ মোকাব্বের,উপজেলা জাতীয় পার্টি উপদেষ্টা এটিএম আবদুল্লা মাষ্টার, জেলা জাতীয় পার্টি সদস্য আনিস খান। উপজেলা জাতীয় পার্টি মুসলেহ উদ্দিন মৃধা পরিচালনায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টি সভাপতি ইদন খান, সাধারন সম্পাদক আবদুল কুদ্দস ও উপজেলা যুব সংহতিRead More
ইস্টার্ন ব্যাংকে চাকরি
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ড ডিভিশনে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নতুনদের জন্য সুযোগ রেখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা: বিবিএ, এমবিএ, এমবিএম, ব্যবসা শিক্ষা বা অর্থনীতিতে স্নাতক। বেতন: ১২ হাজার টাকা। আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি, ২০১৭ আবেদন প্রক্রিয়া : ছবিসহ ব্যক্তিগত বৃত্তান্ত ‘mhadi.ebl@gmail.com’ ই-মেইলে পাঠাতে হবে।
সমন্বিত উদ্যোগ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখা সম্ভব নয়: অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেছেন, সাংবাদিকরা জাতির দর্পণ। পুলিশ ও সাংবাদিক পারস্পরিক কাজ করলে সমাজের উন্নয়ন সম্ভব। ছোট একটি জীবনে অনেক পথ থাকে। একেকজন একেক স্টাইলে পাড়ি দেয়। পরিবেশ অনেককে কুখ্যাত করে তুলে। তারা ফিরে এলে বিখ্যাত হয়। সমাজে আশি ভাগ মানুষের টার্গেট নিজের সুখ স্বাচ্ছন্দ্য তৈরি। বেসিক চাহিদার পর উপভোগ পরে নিজেকে পরিস্ফুটিত করা শেষে আত্মতুষ্টি। পুলিশ ও সাংবাদিকের মূল টার্গেট এক। যদি সে হয় ভাল পুলিশ ও সাংবাদিক। সাংবাদিকরা গভীর সাগরে নাবিকের ক্যাম্পাস। দিক নির্দেশনা দিয়ে থাকে। নাসিরনগরের ঘটনায় আমি সাংবাদিকদের পাশে পেয়েছি। শহরে মোটরসাইকেলRead More
ইসলামী ব্যাংক চাঁদপুরের উত্তর মতলব এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে
সংবাদ বিজ্ঞপ্তি:: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে সম্প্রতি চাঁদপুরের উত্তর মতলব এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে এক হাজারের বেশি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) ইঞ্জিনিয়ার আবদুল মতিন ও পরিচালক মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ । ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. নিজামুল হক ও মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক চৌধুরীসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন,Read More
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সারা পৃথিবীতে ৫টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম::আইনমন্ত্রী
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা রামপুর উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আজকের বাংলাদেশ আর যেই দিন বাংলাদেশ জন্ম হয়েছে তার চেয়ে অনেক অনেক পার্থ্ক্য। তাই আমাদের আন্দোলনের সাথে আপনারা পাশে থাকবেন। গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,এড.রাশেদুল ক্ওাসার ভুইয়া জীবন,এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া,কসবা পৌর মেযর এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। গত ২১ জানুয়ারী শনিবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উদ্যোগে শীতার্ত নৈশপ্রহরীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
প্রেস বিজ্ঞপ্তি: ২১/০১/২০১৭ইং তারিখ সন্ধ্যা ১৯:০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর সভাপত্বিতে শীতার্ত নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পিযুষ কান্তি আচার্য্য, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, সাংবাদিক আল আমিন শাহীনসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরতRead More
কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হোসেনের মৃত্যুতে সদর উপজেলা ছাত্রদলের শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, কসবা উপজেলা পরিষদের সাবেক ২ বারের সফল চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সহিদুল হোসেনের মৃর্তুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবাবের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আশিকুল ইসলাম সুমন ও সদস্য সচিব মোঃ তানভীর রুবেলসহ সকল যুগ্ন-আহবায়ক ও সদস্যবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।প্রেস রিলিজ
ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়ায় বিল্ডিং কোড এবং নির্মাণ বিধি না মেনেই ১০ তলা বানিজ্যিক ভবন নির্মাণ।ফৌজদারী ব্যবস্থার দাবীতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।।
প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়ায় এক ধণাঢ্য চিকিৎসক দম্পতির বিরুদ্ধে বিল্ডিং কোড,নির্মাণ বিধি, অনুমোদিত নকসা না মেনেই ১০ তলা বানিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও পাত্তাই দেয়া হচ্ছে না। এমনকি পৌরসভার একটি পুকুরের ১৩ ফুট থেকে ২০ ফুট জায়গা ভবনের ভেতরে ঢুকিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মাপ-জোখ করে লাল দাগ দেয়া সহ অবৈধ ভবনের অংশ অপসারণের কয়েকটি চিঠি দেয়া হলেও নির্বিকার ডা.ডিউক ও তার স্ত্রী ডা.এঞ্জেলা। এ নিয়ে মুখোমুখি অবস্থানে চিকিৎসক দম্পতি,পৌর কর্তৃপক্ষ ও প্রতিবেশীরা। এদিকে ধর্নাঢ্য চিকিৎসক ডা.ডিউক ও তার স্ত্রী কর্তৃক পৌর কর্তৃপক্ষ সহ এলাকাবাসীকেRead More



















