October, 2016
ব্রাহ্মণবাড়িয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ ঐক্য পরিষদের আহবায়ক ও উপদেষ্টা কমিটি গঠন
২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক সাবেক জিএস এডঃ এস এম ইউসুফের সভাপতিত্বে এবং সাবেক ভিপি এডঃ এমদাদুল হক চৌধুরী, সাবেক জিএস আরামান উদ্দিন পলাশ ও সাবেক সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভিপি আবু জামাল খন্দকার, মুহম্মদ মুছা, আব্দুল হালিম, সাবেক উপমন্ত্রী এডঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল হক সরকার, আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, মোঃ জায়েদুল হক,Read More
অ্যাড. ইসমত আরা সুলতানার ভাইয়ের মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. ইসমত আরা সুলতানার বড় ভাই কসবা উপজেলার বিনাউটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল মোহাম্মদ শফিকুল হক (৫০) গত ২৭ অক্টোবর সকাল ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনাRead More
কমরেড নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার বিচার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৪টায় সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জরুরী প্রতিবাদ সভা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে তার কান্দিপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় বক্তারা বলেন, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইলের রূপগঞ্জ বাজারে নড়াইলেরRead More
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ষষ্ঠ শ্রেনীর ছাত্র সিমন নিখোঁজ
স্কুলে গিয়ে আর বাড়ি ফিরেনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র মো: সাইফ আল সিমন(১৩)। গত ৩ দিন ধরে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোজ করে তার সন্ধান পেতে ব্যর্থ হয়েছেন। এব্যাপারে আখাউড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। তার ফুফু মোক্তাজিনা আক্তার জানান- সিমন গত ২৭ শে অক্টোবর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি । সিমনের পড়নে ছিলো সাদা শার্ট ও কালো প্যান্ট। কাধে স্কুল ব্যাগ ছিলো। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। সিমন আখাউড়ার দরুইন গ্রামে তার নানার বাড়ি থেকেRead More
সরাইলে আব্দুল হাকিম চেয়ারম্যান সড়ক উদ্বোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল হাকিম চেয়ারম্যান সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চাকসার দৌলতপাড়া এলাকায় সড়কটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল-আশুগঞ্জ আসনের দুইবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এ উপলক্ষ্যে ধর্মতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, বর্তমান সরকার সারা দেশের সড়কের ব্যাপক উন্নয়ন করছে। এই সরকারের আমলে সরাইলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার করেনি। কালিকচ্ছ ইউনিয়ন চেয়ারম্যান শরফত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার মন্ত্রনালয়ের উপসচিব শাহিনুর ইসলাম, সরাইল উপজেলা নির্বাহীRead More
কাবা শরীফ অবমাননা করায় প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল উপজেলা হেফাজত ইসলামের উদ্যোগে শনিবার বিকাল ৫টায় কাবা শরীফকে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সরাইল বিকাল বাজার বকুল তলার সমাবেশে বক্তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের জগনাথ দাসের ছেলে রস দাস তার ফেইস-বুক আইডিতে কাবা শরীফকে অবমাননা করে আপত্তিকর ছবি পোষ্ট করায় তার ফাঁসী দাবীর করে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়েছে । সংগঠনের সহসভাপতি সরাইল শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মো: আমান উল্লাহ্ ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মো: মইনুল ইসলাম প্রমুখ।Read More
উইজডম স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা। সাম্প্রদায়িক আবর্তে কোন শিক্ষাই সফল হতে পারে না। এতে শিক্ষার্থীরা পথবিমুখ হয়ে পরে ও সঠিক পথটি বেছে নিতে পারে না। মুক্তিযোদ্ধের চেতনায় ছাত্রছাত্রীদের উদ্বোদ্ধ করতে হবে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীস্থ উইজডম স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি এ কথা বলে। তিনি আরোও বলেন বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে যে বিপ্লব ঘটিয়েছে তা আর কোন সরকারের আমলে সম্ভব হয়নি। সরকার দেশেRead More
ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র, আটক যুবকের ফাঁসির দাবিতে উত্তাল নাসিরনগর, কর্মসূচি ঘোষণা
এস.এম.বদিউল আশরাফ(মুরাধ মৃধা) :: নাসিরনগরে রসরাজ নামে এক যুবক ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার দায়ে পুলিশের কাছে আটকের পর তার ফাঁসির দাবিতে নাসিরনগর উত্তাল হয়ে পড়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, বর্তমানে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে, বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত টায়ারে আগুন দিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে, ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মসূচি দিয়েছে কয়েকটি ইসলামী সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলার আহবায়ক মাওলানাRead More
নাসিরনগরে পবিত্র কাবা ঘরে শিবমূর্তি স্থাপন করে ফেইসবুকে ষ্ট্যাটাস, হিন্দু যুবক গ্রেপ্তার
এস.এম.বদিউল আশরাফ(মুরাধ মৃধা) :: জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস(৩০) নামের এক যুবক পবিত্র কাবাশরীফ ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সকাল ১১টায় ফেসবুকে রসরাজ দাসের টাইম লাইনে এলা কার মুসলিম সম্প্রদায়ে কিছু লোক দেখতে পেলে ফেসবুকে ব্যপক প্রতিক্রিয়া শুরু হয়। এলাকার লোকজন জানতে পেরে তাকে ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে পুলিশ এসে রজরাজ দাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রসরাজ হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে। এ ঘটনা জানার পর নাসিরনগরের সাধারণ মানুষ ক্ষোভে থানার সামনে বিক্ষোভRead More
আশুগঞ্জে গাঁজাভর্তি প্রাইভেটকার চাপায় হোটেল শ্রমিক নিহত:: ২০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোস্তাক গ্রেফতার
আশুগঞ্জ সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় মিলন মিয়া (২৭) নামে ১ হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।মিলন অাশুগঞ্জের ১টি হোটেলে কাজ করতেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ওয়াহেদ আলীর ছেলে।এ ঘটনায় মোস্তাক আহমেদ ফয়সাল (২৮) নামের এক মাদক পাচারকারীকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। মোস্তাকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে, বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের অাব্দুল্লাহপুর গ্রামে। অাশুগঞ্জের রওশন অারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আজ শনিবার (২৯ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর পাঁচটায় মাদক থাকতে পারে সন্দেহে ঢাকাগামী একটি প্রাইভেটকারেরRead More



















