অ্যাড. ইসমত আরা সুলতানার ভাইয়ের মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. ইসমত আরা সুলতানার বড় ভাই কসবা উপজেলার বিনাউটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল মোহাম্মদ শফিকুল হক (৫০) গত ২৭ অক্টোবর সকাল ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
« কমরেড নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ ঐক্য পরিষদের আহবায়ক ও উপদেষ্টা কমিটি গঠন »



















