Main Menu

October, 2016

 

‘হাজার দিনের পথচলা’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট

[ব্রাহ্মণবাড়িয়া, ৩০ অক্টোবর, ২০১৬] শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১০০০ দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এই জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট (এন এন আই) দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপি পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করেছে। পুষ্টি বিজ্ঞান মেলা উপলক্ষে এন এন আই-এর একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪টি জেলা পরিভ্রমণ করবে। এ পুষ্টি বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে ১০০০০ জন নার্সকে প্রশিক্ষিত করে তোলা হবে। এ আয়োজনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতে ২৯ অক্টোবর তারিখে ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠেRead More


খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম, জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হওয়ায় জেলা যুবলীগের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এক যৌথ বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক মাননীয় সেতুমন্ত্রী, জননেতা উবায়দুল কাদের এর প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের পক্ষ থেকে উক্ত অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তানের অন্তর্ভূক্তিতে বাংলাদেশ আওয়ামীলীগ আরো সুদূর হবে।প্রেসRead More


নবীনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল পিতা

প্রতিনিধি:: নবীনগরে ঈমান হোসেন (১৯) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে তার পিতা। শুক্রবার (২৮/১০) উপজেলার বাঙ্গরা সরকার বাড়ির মোতালিব সরকার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে নিজ পুত্রকে থানায় সোপর্দ করেন। মোতালিব মিয়া লিখিত অভিযোগে উল্ল্যেখ করেন, তার ছেলে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। তিনি আরো উল্ল্যেখ করেন, তাকে সুপথে ফেরানোর বহু চেষ্টা করে ব্যার্থ হয়ে পুলিশে দিয়েছেন তিনি।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পুনঃনির্বাচিত হওয়ায় মোকতাদির চৌধুরী এমপিকে জেলা নাগরিক কমিটির অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, উন্নয়নের রূপকার, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোকতাদির চৌধুরী এমপিকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে পুনঃনির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়কRead More


বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে দেড় হাজার শিক্ষার্থী। রোববার দুপুরে উপজেলার লালপুর এসকে দাস চৌধূরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে করনিয় বিষয়ে এক কর্মশালায় এই লালকার্ড দেখিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আসাদুজ্জামান। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএন আবুল খায়ের, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়রRead More


অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে বাংলাদেশে , নিরাপত্তা প্রধানের ঢাকা সফর

আনন্দবাজার:: আগামী বছরের অগস্টে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এই সফরকে ঘিরে বাংলাদেশে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। বর্তমানে বাংলাদেশ সফরে আছে ইংল্যান্ড দল। ইংল্যান্ড দল থাকতেই নিরাপত্তা পর্যবেক্ষণে এসেছেন তিনি। কারণ অতিথি দলগুলোকে বাংলাদেশ কেমন নিরাপত্তা দিচ্ছে তা স্বচক্ষে দেখতেই ক্যারলের এই আগমন। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৫ সালে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অজিরা। এমনকি চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। ফলেRead More


আওয়ামী লীগের নতুন কমিটিতে তিন চিরকুমারী

আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বিয়েটাও করা হয়ে উঠেনি তাদের। বিয়ে না করলে কি হবে, দলে মূলায়িত হচ্ছেন ঠিকই। নতুন কমিটিতে ঠাঁই পেলেন তিন চিরকুমারী। তারা হলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা ও শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। সাহারা খাতুন ও ফজিলাতুন্নেসা ইন্দিরা আগের কমিটিতে একই পদে ছিলেন। এবার তাদের সঙ্গে জোটলেন আরেক চিরকুমারী শামসুন নাহার চাঁপা। তিনি নতুন কমিটিতে শিক্ষাবিষয়ক সম্পাদকের পদ পেলেন। চাঁপা সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের বোন। রাজ্জাক বর্তমান কমিটিতে পদোন্নতি পেয়ে প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন। ইতিমধ্যে দেশের বৃহৎ রাজনৈতিক দলটির নতুন ওয়ার্কিং কমিটিরRead More


মোকতাদির চৌধুরীকে কেন্দ্রীয় কমিটিতে পুনঃ অর্ন্তভুক্ত করায় শেখ হাসিনাকে জেলা আওয়ামী লীগের অভিনন্দন ও কৃতজ্ঞতা

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ তে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার গণ মানুষের প্রাণপ্রিয় নেতা, জননেতা উবায়দুল মেকতাদির চৌধুরী এমপি পুনঃ অর্ন্তভুক্ত করায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। শনিবার বিকালে টিভিতে কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণার সাথে সাথে আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আনন্দে ফেটে পড়ে। শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও জেলা ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলগুলো স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এসে সমবেত হয়। পরে সেখানেRead More


মৌলভীপাড়া- কাজীপাড়া সংযোগ সড়কটির প্রসস্তকরণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে—মেয়র নায়ার কবীর

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মৌলভীপাড়া- কাজীপাড়া সংযোগ সড়কটি প্রসস্তকরণ কাজ পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। পরিদর্শনকালে তিনি বলেন, পৌরবাসীর যাতায়াতের সুবিধার্থে মৌলভীপাড়া- কাজীপাড়া সংযোগ সড়কটির প্রসস্তকরণ কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে। এই সড়কটি প্রসস্ত হলে শহরের একটি অংশের মানুষ স্বল্প সময়ের মধ্যে যাতায়াতের সুযোগ পাবে। পাশাপাশি শহরের প্রধান সড়কের যানজটও অনেকাংশে কমে আসবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কাউসার, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, মাহবুবুর রহমান প্রমুখ।


আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা : কামরুল ইসলাম ও মোক্তাদির চৌধুরী সদস্য

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কমিটি অনুযায়ী এখনো দলটির সভাপতিমণ্ডলীর ৩ জন, আন্তর্জাতিক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপ-দফতর সম্পাদক এবং উপদেষ্টা পরিষদে ৩টি পদ খালি রয়েছে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দলটি। কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য থেকে পদোন্নতি পেয়ে উপ-প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম আমিন।Read More


This site is protected by wp-copyrightpro.com