Main Menu

মৌলভীপাড়া- কাজীপাড়া সংযোগ সড়কটির প্রসস্তকরণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে—মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

dscn5271

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মৌলভীপাড়া- কাজীপাড়া সংযোগ সড়কটি প্রসস্তকরণ কাজ পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। পরিদর্শনকালে তিনি বলেন, পৌরবাসীর যাতায়াতের সুবিধার্থে মৌলভীপাড়া- কাজীপাড়া সংযোগ সড়কটির প্রসস্তকরণ কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে। এই সড়কটি প্রসস্ত হলে শহরের একটি অংশের মানুষ স্বল্প সময়ের মধ্যে যাতায়াতের সুযোগ পাবে। পাশাপাশি শহরের প্রধান সড়কের যানজটও অনেকাংশে কমে আসবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কাউসার, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, মাহবুবুর রহমান প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares